বড় চমক, অস্কার–দৌড়ে কি এগিয়ে গেল রেকর্ড গড়া সিনেমাটি - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Tuesday, March 03, 2026

বড় চমক, অস্কার–দৌড়ে কি এগিয়ে গেল রেকর্ড গড়া সিনেমাটি


অস্কারের ঠিক দুই সপ্তাহ আগে বড় চমক। অ্যাক্টর অ্যাওয়ার্ডসে (সাবেক এসএজি অ্যাওয়ার্ডস) সেরা অভিনেতার পুরস্কার জিতে অস্কার–দৌড়ে নতুন গতি পেলেন মাইকেল বি জর্ডান। গত রোববার রাতে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৩২তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাক্টর অ্যাওয়ার্ডসে শীর্ষ পুরস্কার (বেস্ট অ্যাসম্বল ইন আ মোশন পিকচার) জিতেছে মাইকেল বি জর্ডান অভিনীত ভ্যাম্পায়ার-হররধর্মী চলচ্চিত্র ‘সিনার্স’। এবারের অস্কারে রেকর্ড ১৬টি মনোনয়ন পেয়ে আলোচনায় রয়েছে রায়ান কুগলারের সিনেমাটি। মনে করা হচ্ছে, অ্যাক্টর অ্যাওয়ার্ডসে পুরস্কার জিতে অস্কার–দৌড়ে এগিয়ে গেল রায়ান কুগলারের সিনেমাটি।

‘সিনার্স’–এর জন্য সেরা অভিনেতা হয়েছেন মাইকেল বি জর্ডান। এএফপি

লস অ্যাঞ্জেলেসে পুরস্কার গ্রহণের সময় জর্ডান বলেন, ‘কোথা থেকে শুরু করব জানি না, এটা একদমই প্রত্যাশা করিনি। মনোনীত হওয়াটাই ছিল বড় সম্মান।’ পুরস্কার গ্রহণের সময় জর্ডান তাঁর মা ডোনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘মা, ধন্যবাদ আমাকে নিউইয়র্কে অডিশনে নিয়ে যাওয়ার জন্য, যখন আমাদের হারলেম টানেল পার হওয়ার টাকাও থাকত না, গ্যাসের টাকাও জোগাড় করতে হতো।’

সেরা ছবির পুরস্কার গ্রহণের পর ‘সিনার্স’–এর আরেক অভিনেতা ডেলরয় লিন্ডো বলেন, ছবিটি নির্মাণ ছিল ‘অসাধারণ এক যাত্রা।’ তাঁর ভাষায়, ‘প্রতিদিন আমরা আমাদের হৃদয় ও আত্মা উজাড় করে দিয়েছি। আপনাদের স্বীকৃতি আমাদের জন্য ভাষায় প্রকাশের বাইরে।’ এদিন অনুমিতভাবেই ‘হ্যামনেট’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসি বাকলি।

‘হ্যামনেট’–এর জন্য সেরা অভিনেত্রী হয়েছে জেসি বাকলি। এএফপি

সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন শন পেন (‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’)।  পার্শ্ব অভিনেত্রী বিভাগে ছিল চমক। হরর ছবি ‘ওয়েপনস’–এর জন্য এই বিভাগে পুরস্কার পেয়েছে অ্যামি ম্যাডিগান।

এদিকে জানুয়ারিতে প্রয়াত অভিনেত্রী ক্যাথেরিন ও’হারা টিভি কমেডি বিভাগে মরণোত্তর সম্মান পান, হলিউড ব্যঙ্গধর্মী সিরিজ ‘দ্য স্টুডিও’–তে অভিনয়ের জন্য। তাঁর সহ-অভিনেতা সেথ রোগান পুরস্কার গ্রহণ করে বলেন, ‘তিনি প্রমাণ করে গেছেন—প্রতিভাবান ও সদয়—দুই-ই একসঙ্গে হওয়া যায়।’

টিভি ড্রামা বিভাগে সেরা ‘অনসম্বল’ ও সেরা অভিনেতার পুরস্কার জিতে নেয় ‘দ্য প্রিট’; সেরা অভিনেতা হয়েছেন নোয়া হোয়াইল। টেলিভিশন বিভাগের সেরা সিরিজ হয়েছে নেটফ্লিক্সের ‘অ্যাডলোসেন্স’।

লালগালিচায় ক্রিস্টেন বেল। এএফপি
লালগালিচায় আলোচিত অস্ট্রিয়ান অভিনেত্রী রোজ বার্ন। এএফপি
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ দিয়ে হালের আলোচিত গায়িকা–অভিনেত্রী তিয়ানা টেইলরও এসেছিলেন লালগালিচায়। এএফপি
সাদা পোশাকে লালগালিচায় দেখা মিলল কেট হাডসনের। এএফপি
লালগালিচায় সিরিয়াস ভঙ্গিতে ইথান হক। এএফপি
লালগালিচায় অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন। এএফপি
লালগালিচায় দেখা মিলল হালের আলোচিত অভিনেত্রী জেনা ওর্তেগার। এএফপি
এদিন আজীবন সম্মাননা পান হ্যারিসন ফোর্ড। এএফপি
পুরস্কার জেতেননি টিমোথি শ্যালামে তবে ‘মার্টি সুপ্রিম’ দিয়ে এখনও অস্কারের সেরা অভিনেতার দৌড়ে অন্যতম ফেভারিট তিনি। এএফপি
‘হ্যামনেট’ নির্মাতা ক্লোয়ি ঝাও। এএফপি
গিনেথ প্যালট্রো এসেছিলেন অনুষ্ঠানে, লালগালিচায় ছবির জন্য পোজ দেন। এএফপি
লালগালিচায় দেখা মিলল অভিনেত্রী ডেমি মুরের। এএফপি

এদিন স্ক্রিন অ্যাক্টর গিল্ডের পক্ষে আজীবন সম্মাননা পান হ্যারিসন ফোর্ড। ছয় দশকের ক্যারিয়ারজুড়ে ‘স্টার ওয়ার্স’, ‘ইন্ডিয়ানা জোন্স’, ‘ব্লেড রানার’–এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। ৮৩ বছর বয়সী ফোর্ড রসিকতা করে বলেন, ‘ক্যারিয়ারের অর্ধেক পথেই আজীবন সম্মাননা পেয়ে গেলাম!

অস্কার–দৌড়ে কী ইঙ্গিত
১৯৩০–এর দশকের মিসিসিপির পটভূমিতে নির্মিত ‘সিনার্স’–এ জর্ডান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন দুই যমজ ভাইয়ের চরিত্রে। অস্কারে ছবিটি রেকর্ড ১৬টি মনোনয়ন পেয়েছে, যা একক ছবির ক্ষেত্রে ইতিহাসে সর্বোচ্চ। ফলে সেরা চলচ্চিত্র বিভাগেও এটি জোরালো প্রতিদ্বন্দ্বী।

তবে সেরা অভিনেতা বিভাগে প্রতিযোগিতা জমজমাট। মৌসুমের অন্যান্য পুরস্কারে টিমোথি শ্যালামে, ওয়াগনার মউরা ও রবার্ট আরামায়োর মতো অভিনেতারা জয় পেয়েছেন। ফলে ১৫ মার্চের অস্কারের আগে সেরা অভিনেতার লড়াই এখন ‘হাড্ডাহাড্ডি’ বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

ভ্যারাইটি অবলম্বনে

No comments:

Post a Comment