ছেলেকে নিয়ে দুবাইয়ের হোটেলে আটকা চিত্রনায়িকা শুভশ্রী - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Tuesday, March 03, 2026

ছেলেকে নিয়ে দুবাইয়ের হোটেলে আটকা চিত্রনায়িকা শুভশ্রী


মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ছেলে ইউভানকে নিয়ে দুবাইয়ে এক হোটেলে আটকা পড়েছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

ইউভানের পরীক্ষার পর তাঁকে নিয়ে পাম জুমাইরাতে ঘুরতে গেছেন শুভশ্রী। গত শনিবার দুবাই গিয়েই বিপাকে তিনি। গতকাল রোববার থেকে হোটেল আটকা পড়েন।
শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী জানান, আজ সোমবার পরিস্থিতি একটু স্থিতিশীল। তবু তাঁরা হোটেলেই রয়েছেন। দুবাইয়ে সরকারের বিধিনিষেধ রয়েছে, যাতে সবাই নিরাপদে থাকেন।

শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় জানান, গতকাল দুপুর সাড়ে ১২টায় মেয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। প্রথমে হোয়াটসঅ্যাপ কলে না পাওয়া গেলেও পরে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়। শুভশ্রী তাঁকে জানিয়েছেন, হোটেলের খুব কাছেই বোমা বর্ষণ হয়েছে। পরিস্থিতি থমথমে ছিল।

রাজ চক্রবর্তী কাজের চাপে সঙ্গে যেতে না পারায় শুভশ্রী তাঁর বন্ধুদের সঙ্গেই দুবাই গিয়েছিলেন। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমানে তাঁরা কার্যত গৃহবন্দী। ৫ মার্চ দেশে ফেরার টিকিট থাকলেও বিমানবন্দর বন্ধ থাকার আশঙ্কায় ফেরা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় বলেন, ‘মেয়ে জানিয়েছে ওরা নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার চেষ্টা করছে। তবে চিন্তা তো হচ্ছেই।’

এখনো পর্যন্ত সরকারিভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ করা না হলেও, রাজ চক্রবর্তী ব্যক্তিগতভাবে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।
অসুস্থতার কারণে ছোট মেয়ে ইয়ালিনিকে বাড়িতেই রেখে গিয়েছিলেন শুভশ্রী।
জি ২৪ ঘণ্টা অবলম্বনে

No comments:

Post a Comment