১১৪ রানে অলআউট বাংলাদেশ, ১২৮ রানে জিতল পাকিস্তান - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Saturday, March 14, 2026

১১৪ রানে অলআউট বাংলাদেশ, ১২৮ রানে জিতল পাকিস্তান


স্বাগতম

শেরেবাংলা স্টেডিয়ামে গত বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। একই ভেন্যুতে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য তাই সিরিজ জয়ের সুযোগ। বাংলাদেশ কি পারবে নাকি পাকিস্তান সমতায় ফিরবে?

নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে (৭–০–২৪–৫) প্রথম ওয়ানডেতে মাত্র ১১৪ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। মাত্র ১৫.১ ওভারে এই রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ।

প্রথম ওয়ানডের ম্যাচসেরা নাহিদ রানা

এমন দাপুটে জয়ের পর বাংলাদেশ শিবির স্বাভাবিকভাবেই ফুরফুরে মেজাজে আছে। তবে আজ দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের জন্য পরীক্ষা হয়েও দাঁড়াতে পারেন। কেন—তা পড়তে ক্লিক করুন নিচের লিংকে।

সিরিজ জয়ের ম্যাচে কোন পরীক্ষা দেবে বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান ৬৭ রানে অপরাজিত ছিলেন। টি–টুয়েন্টির পর ওয়ানডেতেও ওপেনিংয়ে তিনি কি নিয়মিত হতে পারবেন? প্রশ্নটির উত্তর খুঁজে পারেন এই লিংকে—তানজিদ কি ওয়ানডেতেও এক নম্বর পছন্দ হবেন

প্রথম ওয়ানডেতে জয়ের পর পাকিস্তানের সালমান আগার সঙ্গে হাত মেলাচ্ছেন তানজিদ

টস

প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টসে জিতে বলেছেন, ‘আমরা আগে বোলিং করতে চাই। (দলে) কোনো পরিবর্তন নেই। একই দল।’

পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চান। টসে হেরে বলেছেন, ‘উইকেট ভালো মনে হচ্ছে। খেলোয়াড়েরা (প্রথম ম্যাচে) তাদের ভুলগুলো জানে। আশা করি তারা ঘুরে দাঁড়াবে এবং তাদের ওপর আমার আস্থা আছে।’

শাহিন আফ্রিদি জানিয়েছেন, আজ স্পিনার আবরার আহমেদের জায়গায় দলে ঢুকেছেন হারিস রউফ।

টসে মুদ্রা নিক্ষেপ করেন মিরাজ

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

শেরেবাংলা স্টেডিয়ামের পিচ দেখছেন পাকিস্তানের কোচ ও খেলোয়াড়রা

বাংলাদেশ একাদশ

সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পিচ দেখছেন নাহিদ রানা। আজও কি আগুন ঝরাতে পারবেন

পিচ ও কন্ডিশন

শেরেবাংলা স্টেডিয়ামের আবহাওয়া একটু মেঘাচ্ছন্ন। তবে সহসাই বৃষ্টির পূর্বাভাস নেই। প্রথম ওয়ানডের মতো এই ম্যাচেও বাউন্স পেতে পারেন পেসাররা। যদিও সেই নিশ্চয়তা এখনই দেওয়া যাচ্ছে না। খেলা শুরু হলে বোঝা যাবে। কারণ আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে ভিন্ন পিচে।

একটি চার খেয়ে শুরু তাসকিনের

পাকিস্তান: ১ ওভারে বিনা উইকেটে ৪।

প্রথম ওভারের পঞ্চম বলটি ছিল পায়ের ওপর হাফ ভলি। সাহিবজাদা ফারহান আরাম করেই চার মারলেন। বাকি পাঁচটি বল ভালো জায়গায় ফেলেছেন তাসকিন আহমেদ। বাউন্সও পেয়েছেন এই পেসার।

দুটি চার খেয়ে শুরু মোস্তাফিজের

পাকিস্তান: ২ ওভারে বিনা উইকেটে ১৪।

দ্বিতীয় ওভারে প্রথম দুটি বলই বাজে জায়গায় খেলার মাশুল দিয়েছেন মোস্তাফিজুর রহমান। দুটিতেই চার হজম করেছেন। ১০ রান দিয়ে শুরুটা ভালো করতে পারলেন না এ পেসার।

ফারহান ৫ ও সাদাকাত ৯ রানে অপরাজিত।

মোস্তাফিজুর রহমান

হাত খুলছেন সাদাকাত

পাকিস্তান: ৪ ওভারে বিনা উইকেটে ৩৫।

তাসকিনের করা তৃতীয় ওভারে দুটি ছক্কা মারেন সাদাকাত। প্রথমটি নো বলে স্কয়ার লেগের ওপর দিয়ে। পরেরটি উদ্ভাবনী ও দর্শনীয় শট। অফ স্টাম্পে একটু সরে আবারও স্কয়ার লেগের ওপর দিয়ে তুলে মারেন। এই ওভারে ১৬ রান দিলেন তাসকিন।

মোস্তাফিজের করা চতুর্থ ওভারে উঠেছে ৫ রান।

সাদাকাত ২৭ ও ফারহান ৭ রানে অপরাজিত।

ছক্কা হজমে শুরু নাহিদ রানার

পাকিস্তান: ৫ ওভারে বিনা উইকেটে ৪৫।

পঞ্চম ওভারে আক্রমণে নাহিদ রানা। এই ফাস্ট বোলারকে স্ট্রেট দিয়ে দারুণ ছক্কা মারেন সাদাকাত। ১০ রান দিয়ে শুরু করলেন নাহিদ।

সাদাকাত ৩৬ ও ফারহান ৮ রানে অপরাজিত।

দারুণ শটে ছক্কা সাদাকাতের

রিভিউ নিয়ে বাঁচলেন ফারহান

পাকিস্তান: ৭ ওভারে বিনা উইকেটে ৫১।

সপ্তম ওভারে নাহিদ রানার তৃতীয় বলে সাহিবজাদা ফারহানের বিপক্ষে এলবিডব্লুর আবেদন উঠেছিল। মাঠের আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান ফারহান। বলটি স্টাম্প থেকে ওপরে ছিল।

সাদাকাত ২৩ বলে ৪১ ও ফারহান ২০ বলে ৯ রানে অপরাজিত। ফারহানকে স্বচ্ছন্দ মনে হচ্ছে না।

সাদাকাতের দুর্দান্ত ফিফটি

তাসকিনের করা অষ্টম ওভারে লং অন দিয়ে ছক্কা মারেন সাদাকাত। পরের ওভারে নাহিদের দ্বিতীয় বলে চার বলে তুলে নেন ৩১ বলে ফিফটি। তৃতীয় বলে মারেন ছক্কা! দুর্দান্ত ব্যাট করছেন সাদাকাত। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই প্রথম ফিফটির দেখা পেলেন এ বাঁহাতি।

নাহিদ রানা এ ওভারে মোট ২০ রান দিলেন।

সাদাকাত ৩৩ বলে ৫৮ ও ফারহান ২২ বলে ১৩ রানে অপরাজিত।

বড় সংগ্রহের ভিত পেয়ে গেছে পাকিস্তান

পাকিস্তান: ১০ ওভারে ৮৫/০

দারুণ ব্যাট করছেন পাকিস্তানের দুই ওপেনার। ফারহান একটু মন্থর হলেও স্ট্রাইক দিয়ে ব্যাট করাচ্ছেন সাদাকাতকে। ফারহান ২৬ বলে ১৫ ও সাদাকাত ৩৫ বলে ৬৩ রানে অপরাজিত।

মিরাজে আউট সাদাকাত

পাকিস্তান: ১৩ ওভারে ১০৩/১

মিরাজ উইকেটটি নেননি, সাদাকাত উপহার দিয়েছেন! ১৩তম ওভারের শেষ বলে স্কুপ করতে গিয়ে উইকেটকিপার লিটনকে ক্যাচ শিখিয়ে ফিরলেন সাদাকাত। ৪৬ বলে ৭৫ রানের দারুণ এক ইনিংস খেললেন তিনি।

ফারহান ৩৩ বলে ২১ রানে অপরাজিত।

ইনিংস আজও বড় হলো না ফারহানের

পাকিস্তান: ১৮ ওভারে ১২১/২

ওয়ানডে অভিষেকে গত পরশু করেছিলেন ২৭ রান। আজ ফারহান আউট হয়েছেন ৩১ রানে। ফারহানের ৪৬ বলের ইনিংসটি থেমেছে তাসকিনের বলে থার্ড ম্যানে ক্যাচ দিয়ে।

১০৩/০ থেকে ১২২/৩

পাকিস্তান: ২০ ওভারে ১২৩/৩

আবার নাহিদ রানার বলে আউট হলেন শামিল হোসেন। প্রথম ওয়ানডেতে নাহিদ তাঁকে আউট করেন ৪ রানে, আজ ফিরেছেন ৬ রানে।

শামিলের বিদায়ে পাকিস্তানের বিপদ বেড়েছে। বিনা উইকেটে ১০৩ রান করা দলটি ১২২ রানেই ৩ উইকেট হারিয়েছে।

ফিরছেন শামিল, হাসি নাহিদের মুখে

অবশেষে...

৬৫ বল পর বাউন্ডারি পেল পাকিস্তান। নাহিদ রানার বলে চার মেরেছেন মোহাম্মদ রিজওয়ান।

সালমান ‍+ রিজওয়ান

পাকিস্তান: ২৫ ওভারে ১৪৭/৩

অভিজ্ঞ দুই ব্যাটসম্যান সালমান ও রিজওয়ান জুটি গড়ার চেষ্টা করছেন। এখন পর্যন্ত এই জুটি তুলেছে ২৫ রান।

উইকেট থেকে টার্ন পাচ্ছেন রিশাদ। ৩ ওভারে তিনি খরচ করেছেন ১৩ রান। অন্য প্রান্তে গতির ঝড় তুলছেন নাহিদ।

ভালোই খেলছে পাকিস্তান

পাকিস্তান: ৩১ ওভারে ১৭৭/৩

রিজওয়ান ও সালমানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারানোর পর রিজওয়ান ও সালমান অবিচ্ছিন্ন ৫০ রানের জুটি গড়েছেন। তাতে এখন বড় সংগ্রহের পথেই আছে দলটি।

রিজওয়ান ২৪ ও সালমান ৩২ রানে অপরাজিত।

সালমানের ফিফটি

পাকিস্তান: ৩৫.১ ওভারে ২০৬/৩

ওয়ানডে ক্যারিয়ারে নবম ফিফটি পেলেন সালমান আগা। টানা ৩ উইকেট হারিয়ে চাপে পড়া পাকিস্তানকে ভালো সংগ্রহের পথে নিয়ে যাচ্ছেন সালমান। ফিফটি করেছেন ৫০ বলে।

তাঁকে সঙ্গ দিচ্ছেন রিজওয়ান। তিনি অপরাজিত ৩৩ রানে।

জুটিতে সেঞ্চুরি

পাকিস্তান: ৩৮ ওভারে ২৩০/৩

চতুর্থ উইকেট জুটিতে শতরান তুলল সালমান ও রিজওয়ান। বলের সঙ্গে পাল্লা দিয়েই রান তুলেছেন দুজন। এই জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ১১১ বলে ১০৮ রান।

মূল কৃতিত্বটা পাবেন সালমান। ৬০ বলে ৬৩ রানে অপরাজিত তিনি। ফিফটির পথে আছেন রিজওয়ানও, অপরাজিত ৪৪ রানে।

বিতর্ক...

পাকিস্তান: ৪০ ওভারে ২৩৫/৫

সালমান ও রিজওয়ানের শতরানের জুটি ভাঙল। তবে সেটা একটু ভিন্নভাবেই!

ইনিংসের ৩৯তম ওভারের চতুর্থ বলে রিজওয়ানের শট যায় বোলার মিরাজের দিকে। বোলার মিরাজ সেটি পা দিয়ে আটকান। এ সময় অপর প্রান্তে থাকা ব্যাটসম্যান সালমান ক্রিজের বাইরে ছিলেন। বলটি তাঁদের দুজনের পায়ের কাছেই ছিল। সালমান সেটি মিরাজের হাতে দেওয়ার চেষ্টা করেন।

তবে সালমান বল ধরার আগেই মিরাজ বল নিয়ে সেটি স্টাম্পে মারেন। আম্পায়ার থার্ড আম্পায়ারের কাছে গেলে দেখা যায় সালমান ক্রিজের বাইরে ছিলেন। মানে তিনি আউট!

ক্ষুব্ধ সালমান

স্বাভাবিকভাবেই সালমান এতে খুশি ছিলেন না। মাঠ ছাড়ার সময় হাতের ইশারায় কিছু একটা বোঝান, লিটন দাসকে ক্ষুব্ধ দেখা যায়। রিজওয়ান এগিয়ে তাঁকে শান্ত করেন।

একই ওভারেই আউট হন রিজওয়ান। ৪৪ রান করেছেন তিনি।

এক ওভারে আবার নেই ২ উইকেট

পাকিস্তান: ৪৩.৩ ওভারে ২৬০/৭

ওভারের প্রথম বলে ফিরেছেন হুসেইন তালাত। ৯ রানে রিশাদের বলে বোল্ড হয়েছেন এই বাঁহাতি। ম্যাচে রিশাদের এটি প্রথম উইকেট।

ওভারের তৃতীয় বলে আউট হয়েছেন আবদুল সামাদ। তিনি হয়েছেন রানআউট। রিশাদের গুড লেংথের বল মিডউইকেটে পাঠিয়ে ২ রান নিতে চেয়েছিলেন সামাদ। কিন্তু ফাহিম আশরাফ দ্বিতীয় রানের কলে সাড়া দেননি।

১১ রান করে আউট হয়েছেন সামাদ।

বিতর্কিত রানআউট নিয়ে আরও জানুন

রিশাদ পেলেন আরও একটি

পাকিস্তান: ৪৭ ওভারে ২৭৩/৯

এবার ফিরলেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

রিশাদের ‘রং ওয়ান’ ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে আফিফের হাতে ক্যাচ দিয়েছেন আফ্রিদি। করেছেন ৩ রান।

পরের ওভারেই মোস্তাফিজের বলে ফিরেছেন ফাহিম আশরাফ। পাকিস্তান এখন অলআউট হওয়ার অপেক্ষায়।

পাকিস্তান ২৭৪

২৭৪ রানেই গুটিয়ে গেল পাকিস্তান। শেষ ৪৩ রানে দলটি হারিয়েছে ৭ উইকেট। চতুর্থ উইকেটে সালমান ও রিজওয়ানের ১০৯ রানের জুটিতে ৩ উইকেটে ২৩১ রান তুলেছিল পাকিস্তান। বিতর্কিত রানআউটে ৬৪ রানে ফেরেন সালমান। এরপর ধসে পড়ে পাকিস্তানের ইনিংস।

পাকিস্তানের ২৭৪ রানের পেছনে ওপেনিং জুটিরও বড় অবদান আছে। এই জুটি থেকে এসেছে ১০৩ রান।

মোস্তাফিজ নিয়েছেন ১ উইকেট, রিশাদ ৩টি

টানা ২ বলে নেই তানজিদ–সাইফ

তানজিদের পর ফিরলেন সাইফও। আফ্রিদির করা তৃতীয় ওভারের শেষ বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরেছিলেন ১ রান করা তানজিদ।

এরপর মোহাম্মদ ওয়াসিমের করা পরের ওভারের প্রথম বলেই শর্ট মিড অফে ক্যাচ দেন আরেক ওপেনার সাইফ। ১২ রান করেছেন সাইফ।

উইকেটে নাজমুল হোসেন ও লিটন দাস।

১২ রান করেছেন সাইফ

নাজমুল বোল্ড...

বাংলাদেশ: ৫ ওভারে ১৫/৩

আফ্রিদির স্টাম্প বরাবর বলে লাইন মিস করলেন নাজমুল। এরপর যা হওয়ার তাই হয়েছে...বোল্ড!

নাজমুল শূন্যতেই ফিরেছেন।

বৃষ্টির জন্য বন্ধ খেলা

বাংলাদশে: ৬.৩ ওভারে ২৭/৩

বল হাতে দাপট দেখাচ্ছিল পাকিস্তান। ২৭ রান তুলতেই বাংলাদেশ হারিয়েছিল ৩ উইকেট। এমন সময়ে মিরপুরে শুরু হয় বজ্রপাত, এখন নেমেছে বৃষ্টিও।

উইকেটে আছেন লিটন ও হৃদয়। ১৫ রানে ৩ উইকেট হারানোর পর দলকে টানছেন দুজন।

হুসেইন তালাত ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছেন। চোটের গভীরতা বোঝার জন্য প্রাথমিক পরীক্ষার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বৃষ্টি বেড়েছে আরও

মিরপুর থেকে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ জানিয়েছেন, মিরপুরে বৃষ্টি আরও বেড়েছে। ঝুম বৃষ্টি!

থেমেছে বৃষ্টি

মিরপুর থেকে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ জানিয়েছেন, বৃষ্টি এখন থেমেছে। তবে উইকেট কাভারে ঢাকা। বিজলিজনিত দুর্ঘটনা এড়াতে ফ্লাড লাইট জ্বলছে শুধু একটি টাওয়ারে।

৮ টা ২০ মিনিট থেকে ওভার কমানো শুরু হয়েছে। যদি বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে, তবে আম্পায়াররা ১০:৫৫ পর্যন্ত অপেক্ষা করবেন। এই সময়ের মধ্যে খেলা শুরু করা সম্ভব না হলে ম্যাচটি পরিত্যক্ত হবে।

বজ্রপাতে বন্ধ খেলা

বাংলাদেশের লক্ষ্য কেমন হবে

ওভার কাটা শুরু হয়ে গেছে। ডিএলএসে মেথডে বাংলাদেশের লক্ষ্য এখন দাঁড়াবে...

২০ ওভারে ১৯৯ রান

৩০ ওভারে ২৩৮

৪০ ওভারে ২৬১

আপডেট

তারেক মাহমুদ জানিয়েছেন, বৃষ্টি নেই। এখন কাভার সরানো হচ্ছে। মাঠ তৈরি হলে ৯.৪৫ এ শুরু হতে পারে খেলা।

মাঠ তৈরির চেষ্টা চলছে

প্রথম আলোর প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন, মাঠ শুকানোর কাজ চলছে। দুটি সুপার সপার ঘুরছে মাঠে। মাঠকর্মীরাও তাদের মতো চেষ্টা করছেন। বন্ধ হয়ে যাওয়া ফ্লাডলাইটগুলোও জ্বালানো হচ্ছে ধীরে ধীরে।

মাঠ তৈরির চেষ্টা চলছে

বাংলাদেশের লক্ষ্য ২৪৩ রান

বৃষ্টির পর ৯ টা ৩৫ মিনিটে খেলা শুরু হবে। ম্যাচ হবে ৩২ ওভারে। বাংলাদেশের লক্ষ্য ২৪৩ রান। মানে এখন ২৫.৩ ওভারে বাংলাদেশের ২১৬ রান করতে হবে।

নতুন প্লেয়িং কন্ডিশন

২ জন বোলার সর্বোচ্চ ৭ ওভার করে বল করতে পারবেন।

৩ জন বোলার সর্বোচ্চ ৬ ওভার করে বল করতে পারবেন।

পাওয়ারপ্লে ১: ১ থেকে ৭ ওভার।

পাওয়ারপ্লে ২: ৮ থেকে ২৬ ওভার।

পাওয়ারপ্লে ৩: ২৭ থেকে ৩২ ওভার।

আবার শুরু

বাংলাদেশ: ৮ ওভারে ৩৫/৩

৬.৩ ওভারে ৩ উইকেটে ২৭ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়। প্রায় ১৩৩ মিনিট বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে। খেলার শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭ রান এসেছে। ২৪ ওভারে ২০৮ রান করতে হবে বাংলাদেশকে। কাজটা মোটেই সহজ হবে না।

জীবন পেলেন লিটন

হারিস রউফ টু লিটন দাস: ছক্কা!

ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ অঞ্চলে ক্যাচটি নিতে পারলেন না মাজ সাদাকাত। তাঁর হাত ফসকে হলো ছক্কা।

দশম ওভার থেকে এসেছে ১৩ রান। লিটন অপরাজিত ৩৩ রানে।

লিটন‍+হৃদয়

বাংলাদেশ: ১২ ওভারে ৬৭/৩

চতুর্থ উইকেট জুটিতে এসেছে ৫০। দুজনেই হাত খুলে খেলার চেষ্টা করছেন। না খেলে উপায়ও নেই। ২০ ওভারে বাংলাদেশের দরকার ১৭৬।

৪১ রানে ফিরলেন লিটন

বাংলাদেশ: ১৩ ওভারে ৭৪/৪

সাদাকাতের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন লিটন। আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিভিউ নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক আফ্রিদি এবং শেষ পর্যন্ত সফল হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটি সাদাকাতের প্রথম উইকেট।

আফিফের পর মিরাজও

বাংলাদেশ: ১৭.২ ওভারে ৯৬/৬

স্কোরবোর্ডে এক শ ওঠার আগেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ১৭তম ওভারে মাজ সাদাকাতের বলে সালমানকে ক্যাচ দিয়ে ফিরেছেন আফিফ হোসেন (১৫ বলে ১৪ রান)।

এরপর মাঠে নামা মিরাজ টিকলেন মাত্র ৫ বল। ফাহিম আশরাফের আঠারতম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ দিয়েছেন ওয়াসিমের বলে (১ রান)।

রিশাদ বোল্ড

বাংলাদেশ: ১৯ ওভারে ১০৩/৭

দুর্দান্ত ডেলিভারি! সাদকাতের ক্রিজের কিছুটা বাইরে থেকে অ্যাঙ্গেল করে ভেতরে ঢোকানো ডেলিভারিতে বোল্ড রিশাদ।

রিশাদ ড্রাইভ করতে সামনে পা বাড়িয়েছিলেন, কিন্তু ব্যাট ও প্যাডের মাঝের ফাঁক গলে বল সরাসরি আঘাত হানে মিডল স্টাম্পে।

২৮ রান করে আউট হৃদয়

বাংলাদেশ: ২০ ওভারে ১০৪/৮

হারিস রউফের ভেতরে ঢোকা ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়লেন হৃদয়। রিভিউ নিয়েও লাভ হয়নি; বল-ট্র্যাকিংয়ে দেখা যায় বলটি সরাসরি লেগ স্টাম্পে আঘাত করত। ২৮ রান করেছেন হৃদয়।

বাংলাদেশের হার এখন সময়ের অপেক্ষা।

সিরিজে সমতা ফেরাল পাকিস্তান

মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ গুটিয়ে গেল মাত্র ১১৪ রানে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩২ ওভারে ২৪৩ রান করতে হতো বাংলাদেশকে। ১১৪ রানে অলআউট হয়ে ১২৮ রানেই হেরেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানও ১১৪ রান করতে পেরেছিল।

ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আলো ছড়িয়েছেন সাদাকাত। মাত্র ৪৬ বলে ৭৫ রান করার পর ৩ উইকেট নিয়ে তিনিই ম্যাচের সেরা পারফর্মার। আবরারের জায়গায় সুযোগ পাওয়া পেসার হারিস রউফও নেন ৩ উইকেট।

রান তাড়ায় লিটন ও হৃদয় কিছু দারুণ শট খেললেও লিটন ৪১ রান করে ফেরার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। শেষ ৪১ রানে বাংলাদেশ হারিয়েছে ৭ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ৪৭.৩ ওভারে ২৭৪ (সাদাকাত ৭৫, সালমান ৬৪; রিশাদ ৩/৫৬, মিরাজ ২/৩৪)। বাংলাদেশ: ২৩.২ ওভারে ১১৪ (লিটন ৪১, হৃদয় ২৮; সাদাকাত ৩/২৩, রউফ ৩/২৬)। ফল: পাকিস্তান ১২৮ রানে জয়ী। ম্যাচসেরা: মাজ সাদাকাত। সিরিজ: ১–১ সমতা।

No comments:

Post a Comment