বিশ্বকাপ নিয়ে ইউটিউবের সঙ্গে ফিফার চুক্তি, দেখা যাবে ম্যাচের অংশবিশেষ - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Wednesday, March 18, 2026

বিশ্বকাপ নিয়ে ইউটিউবের সঙ্গে ফিফার চুক্তি, দেখা যাবে ম্যাচের অংশবিশেষ


২০২৬ বিশ্বকাপ নিয়ে আজ ফিফার সঙ্গে একটি চুক্তি করেছে ইউটিউব। এই চুক্তির ফলে বিশ্বকাপের সম্প্রচারস্বত্বধারী প্রতিষ্ঠানগুলো ভিডিও প্ল্যাটফর্মটিতে সরাসরি ম্যাচের অংশবিশেষ দেখাতে পারবে, যা বিশ্বজুড়ে তরুণ দর্শকদের কাছে সহজেই পৌঁছানোর সুযোগ করে দেবে।

ফিফা এই চুক্তিকে ‘গেম-চেঞ্জিং পার্টনারশিপ’ হিসেবে উল্লেখ করেছে। ফুটবলের নিয়ন্ত্রক এ সংস্থা জানিয়েছে, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপে ম্যাচের প্রথম ১০ মিনিট সম্প্রচারে উৎসাহিত করা হবে স্বত্বধারীদের। মূলত এটি হবে একধরনের ‘টিজার’, যা তরুণদের আগ্রহ বাড়িয়ে পরে টিভির মতো প্রচলিত মাধ্যমে পুরো ম্যাচ দেখতে উদ্বুদ্ধ করবে।

ফিফা আরও জানিয়েছে, ‘সম্প্রচারস্বত্ত্বধারীরা তাদের ইউটিউব চ্যানেলে বাছাই করা কিছু ম্যাচ পুরোটা সরাসরি দেখাতে পারবে। এর মাধ্যমে বিশ্বজুড়ে দর্শকদের সম্পৃক্ত করা এবং প্রতিযোগিতার বাকি ম্যাচ কোথায় দেখা যাবে, সেটিও প্রচার করা সম্ভব হবে।’

এই চুক্তির মূল্য কত, তা জানায়নি ফিফা। ইউটিউবে নিজেদের বিশ্বকাপ আর্কাইভের কিছু অংশ শেয়ার করার প্রতিশ্রুতিও দিয়েছে ফিফা, ‘যার মধ্যে থাকবে অতীতের ম্যাচ ও ফুটবল ইতিহাসের আরও অনেক স্মরণীয় মুহূর্ত।’

ফিফা বিশ্বকাপ ট্রফি। এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ

২০২২ সালে কাতার বিশ্বকাপে ফিফার নিম্নস্তরের স্পন্সর ছিল ইউটিউব। সে চুক্তিতে বলা হয়েছিল, ‘ক্রিয়েটররা মাঠে উপস্থিত থেকে ফিফা বিশ্বকাপের নেপথ্যের দারুণ সব মুহূর্ত ধারণ করবে।’

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আগামী বিশ্বকাপে ম্যাচসংখ্যা মোট ১০৪। এ টুর্নামেন্টে ‘বিশ্বজুড়ে ইউটিউব ক্রিয়েটরদের অভূতপূর্ব প্রবেশাধিকার’ দেবে ফিফা।

No comments:

Post a Comment