‘ক্যাকটাস’–এ কি অ্যালেন স্বপনও আসছেন - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Sunday, March 15, 2026

‘ক্যাকটাস’–এ কি অ্যালেন স্বপনও আসছেন


‘ওয়াও! এবার অ্যাকশনে মেহজাবীন!’ ‘মেহজাবীন-প্রীতম জুটি দেখতে দারুণ হবে’—‘ক্যাকটাস’-এর ট্রেলারের নিচে মন্তব্যের ঘরে দর্শকের এমন অনেক মন্তব্য। গত শুক্রবার এসেছে শিহাব শাহীনের নতুন ওয়েব সিরিজটির ট্রেলার। চরকির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দর্শকের মন্তব্য দেখে বোঝা যায়, ৪১ সেকেন্ডের ট্রেলারটি বেশ পছন্দ করেছেন তাঁরা। কেউ মন্তব্যের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি, কেউবা আগুনের।
কী আছে ট্রেলারে? গল্প সম্পর্কে সেভাবে বুঝতে দেননি নির্মাতা, আভাস দিয়েছেন কেবল। ট্রেলার দেখে বোঝা যায়, গল্প আবর্তিত হয়েছে মানসিভ নামের এক দক্ষ হ্যাকারকে কেন্দ্র করে, যে চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান। ট্রেলারের শুরুতে তাঁকে কয়েদি হিসেবে দেখা গেলেও রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় সরকারের সহায়তায় তাঁকে আবারও হ্যাকিংয়ের ময়দানে নামতে হয়। এর মধ্যেই রহস্যময় অনুরার আবির্ভাব। মেহজাবীন অভিনীত চরিত্রটিকে মানসিভের সঙ্গে অ্যাকশন করতেও দেখা যায়। কে এই অনুরা? জানতে আর কয়েক দিনের মাত্র অপেক্ষা। কারণ, ট্রেলারে ‘ক্যাকটাস’ মুক্তির দিনক্ষণও জানিয়েছে চরকি—স্পাই-থ্রিলার সিরিজটি ১৭ মার্চ রাত ১২টা থেকে দেখতে পারবেন দর্শক।

গল্প নিয়ে সেভাবে আভাস না দিলেও ট্রেলারে আরেকটি ইঙ্গিত দিয়েছেন নির্মাতা। সেটি হলো ‘অ্যালেন স্বপন’। শিহাব শাহীনেরই আলোচিত এক চরিত্র এই অ্যালেন স্বপন। আপাদমস্তক শয়তানি কিন্তু মেজাজে রসিক—এমন একটা চরিত্র। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলা চরিত্রটিকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন নাসির উদ্দিন খান। ক্যাকটাস-এ ট্রেলারে উচ্চারিত হয়েছে তাঁর নাম! ইঙ্গিত পরিষ্কার—একটা ইউনিভার্সের অংশ এই সিরিজ। এ প্রসঙ্গে শিহাব শাহীন জানান, এ সিরিজের মাধ্যমে নিজস্ব একটি স্পাই ইউনিভার্স তৈরির ভিশন নিয়ে কাজ করেছেন তিনি।

‘ক্যাকটাস’–এর দৃশ্য। চরকির সৌজন্যে

সিরিজে নিজের অভিনীত চরিত্রটি নিয়ে প্রীতম হাসান বলেন, ‘আমার চরিত্রটি তীক্ষ্ণ ও ক্ষিপ্র; তবে কিছুটা বিপথগামী। আমি বিশ্বাস করি, সিরিজে মানসিভ চরিত্রের একটি স্বতন্ত্র সত্তা ফুটে উঠবে। মানসিভ চরিত্রটির পুরো যাত্রায় এমন কিছু বাঁক আছে, যা দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখবে এবং চরিত্রটির পরিণতি জানার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করবেন তাঁরা। ট্রেলার দেখে বোঝা গেছে, মানসিভ একজন হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার। তার প্রতিটি পদক্ষেপের পেছনে একটি সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে।’

ছোট পর্দা থেকে বড় পর্দা—গত কয়েক বছরে নানা বৈচিত্র্যময় চরিত্রে মেহজাবীনকে দেখা গেছে। এবারের অ্যাকশন লুক নিয়ে তিনি বলেন, ‘“ক্যাকটাস”-এ আমার চরিত্রটি এমন, যেটা আগে কখনো করিনি। ট্রেলার দেখে দর্শক এরই মধ্যে সেটা আঁচ করতে পেরেছেন। অনুরা চরিত্রটির জন্য আমাকে অ্যাকশন শিখতে হয়েছে, যা আমি এর আগে কখনোই করিনি। অ্যাকশন ডিরেক্টর এডওয়ার্ড ও তাঁর দল আমাকে খুব অল্প সময়ে অনেক কিছু শিখিয়েছেন। আমি সব সময় এমন কাজ করতে চাই, যেখানে নতুন কোনো চ্যালেঞ্জ আছে। আমার মনে হয়েছে, এমন বৈচিত্র্যময় চরিত্র হয়তো ভবিষ্যতে আর পাব না, তাই সুযোগটি হাতছাড়া করতে চাইনি। বাকিটা দর্শক বলবেন।’চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’-এর গল্প লিখেছেন শিহাব শাহীন, আল-আমীন হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর, রেজওয়ান কবির। চিত্রনাট্য করেছেন শিহাব শাহীন। প্রীতম ও মেহজাবীন ছাড়া এতে আরও অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানস বন্দ্যোপাধ্যায়, নাজিবা বাশার, সালাহউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু, সানজিদা তাসনীম।

‘ক্যাকটাস’–এ প্রীতম ও মেহজাবীন। চরকির সৌজন্যে

No comments:

Post a Comment