ছক্কা আর সেঞ্চুরির বিশ্বকাপ - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Tuesday, March 10, 2026

ছক্কা আর সেঞ্চুরির বিশ্বকাপ


রোববার শেষ হয়েছে ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপ। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রেকর্ড হয়েছে আরও অনেক।

• এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রান (৩৮৩), যা করেছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। বিরাট কোহলির আগের রেকর্ডের (৩১৯, ২০১৪ বিশ্বকাপ) চেয়ে বেশি রান করেছেন নিউজিল্যান্ডের টিম সাইফার্ট (৩২৬) ও ভারতের সঞ্জু স্যামসনও (৩২১)।• এক বিশ্বকাপে একাধিক সেঞ্চুরি করার প্রথম কীর্তিও পাকিস্তানের সাহিবজাদা ফারহানের।• এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছেন ভারতের সঞ্জু স্যামসন। ভারতীয় ব্যাটসম্যান মেরেছেন ২৪টি ছক্কা । ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানের ১৭ ছক্কার রেকর্ড এবার পেছনে ফেলেছেন আরও চারজন।• প্রথম দল হিসেবে এক বিশ্বকাপে ছক্কার সেঞ্চুরি করেছেন ভারতীয় ব্যাটসম্যানরা (১০৬)। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ ছক্কা ওয়েস্ট ইন্ডিজের, সেটিও এবারই।
• এই বিশ্বকাপে ৭৮০টি ছক্কাও নতুন রেকর্ড। আগের রেকর্ডের চেয়ে যা ২৬৩ বেশি।
• ১৪ বার ২০০ ছাড়িয়েছে দলীয় স্কোর। রেকর্ড এটিও। এক বিশ্বকাপ এর আগে সর্বোচ্চ ৫টি ২০০ ছাড়ানো ইনিংস দেখেছিল ২০০৭ সালে।• সেঞ্চুরি হয়েছে সাতটি। এর আগে আর কোনো টি–টুয়েন্টি বিশ্বকাপ দুটির বেশি সেঞ্চুরি দেখেনি।
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান ও সাহিবজাদা ফারহান ১৭৬ রানের জুটি গড়েন
• জুটির রেকর্ড ভেঙেছে দুবার। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান ও সাহিবজাদা ফারহান ১৭৬ রানের জুটি গড়েন। তাতে ভাঙে ১৮ দিন আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ও টিম সাইফার্টের অবিচ্ছিন্ন ১৭৫ রানের জুটির রেকর্ড। আগের রেকর্ড ছিল অবিচ্ছিন্ন ১৭০, ২০২২ বিশ্বকাপে ইংল্যান্ডের জস বাটলার ও অ্যালেক্স হেলসের। সর্বোচ্চ তিনটি জুটিই প্রথম উইকেটে।

No comments:

Post a Comment