কোরীয় বক্স অফিসের শীর্ষে থাকা সিনেমাতে কী আছে - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Wednesday, April 29, 2026

কোরীয় বক্স অফিসের শীর্ষে থাকা সিনেমাতে কী আছে


দক্ষিণ কোরীয় বক্স অফিসে শীর্ষ স্থান ধরে রেখেছে হরর সিনেমা ‘সালমোকজি: হুইস্পারিং ওয়াটার’। কোরীয় সিনেমাটি দেখতে সিনেমা হলে ভিড় করছেন দর্শক।

কোরিয়ান ফিল্ম কাউন্সিল জানিয়েছে, শুক্রবার থেকে রোববার পর্যন্ত ছবিটি ৩ লাখ ৪৩ হাজার ৪৬৩ দর্শক টেনেছে। এতে এর মোট দর্শকসংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮০ হাজারে।  

সিনেমাটি মুক্তি পেয়েছে ৮ এপ্রিল। সিনেমার গল্পে দেখা যায়, সু-ইনের (কিম হে ইউন) নেতৃত্বে একটি শুটিং দল নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে একটি লোকেশনে যায়। কিন্তু সময় ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা আটকে পড়ে। যেখান থেকে বের হওয়া অসম্ভব হয়ে ওঠে।

দক্ষিণ চুংচিয়ং প্রদেশের ইয়েসান কাউন্টির একটি জলাধারে সিনেমাটির শুটিং করা হয়েছে, জায়গাটি স্থানীয়দের কাছে অতিপ্রাকৃত ঘটনার জন্য পরিচিত।  

হলিউডের সায়েন্স ফিকশন ছবি ‘প্রজেক্ট হেইল মেরি’ কোরিয়ায় মুক্তি পেয়েছে। ১৮ মার্চ মুক্তিপ্রাপ্ত সিনেমাটি এই সপ্তাহে বক্স অফিসে দ্বিতীয় স্থানে রয়েছে। গত তিন দিনে সিনেমার টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৮২।

No comments:

Post a Comment