বল হাতে রিশাদের আরেকটি বাজে দিন, পিন্ডির হারের হ্যাটট্রিক - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Sunday, April 05, 2026

বল হাতে রিশাদের আরেকটি বাজে দিন, পিন্ডির হারের হ্যাটট্রিক


৪ ওভারে ৩৫ রানে ১ উইকেট। ৪ ওভারে ৩৮ রানে উইকেট শূন্য। পাকিস্তান সুপার লিগে প্রথম দুই ম্যাচে খরুচে বোলিং করা রিশাদ হোসেন আরও পিটুনি খেলেন তৃতীয় ম্যাচে। লাহোরে আজ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ১ উইকেট পেলেও ৩ ওভারে ৩৬ রান দিয়েছেন রাওয়ালপিন্ডি পিন্ডিজে খেলা বাংলাদেশের এই লেগ স্পিনার। হেরেছে তাঁর দলও। তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে পিন্ডিজ।

কামরনার গুলামের ফিফটি (৩৯ বলে ৫০) ও ডিয়ান ফরেস্টারের ১৯ বলের অপরাজিত ৪৪ রানে ভর করে ইসলামাবাদের বিপক্ষে ৭ উইকেটে ১৫৬ রান করে পিন্ডিজ। রিশাদ করেছেন ৬ বলে ৩ রান।

সামির মিনহাসের ঝোড়ো ব্যাটিংয়ে স্কোরটা ১৪.২ ওভারেই ৭ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় ইসলামাবাদ। ৩৬ বলে ৭০ রান করেছেন মিনহাস।

বোলিংয়ে রিশাদের শুরুটা খারাপ ছিল না। সপ্তম ওভারে আক্রমণে এসে মাত্র ৫ রান দেন। পরের ওভারে ১২ রান দেওয়া রিশাদ নিজের শেষ ওভারে দিয়েছেন ১ উইকেট পেলেও দিয়েছেন ১৯ রান।

No comments:

Post a Comment