‘আইসিসিকে নিয়ন্ত্রণ করে বিসিসিআই’ - অজানা ১০১

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Thursday, May 07, 2026

‘আইসিসিকে নিয়ন্ত্রণ করে বিসিসিআই’

ক্রিকেট খেলাটা কোন দিকে যাবে, তা ঠিক করেন কে বা কারা? সহজ উত্তর হলো, আইসিসি। তারাই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। অতএব, আইসিসিই নিয়ন্ত্রণ করে ক্রিকেটের ভবিষ্যৎ, এটা সাধারণ ধারণা হলেও সাইমন হারমার কিন্তু তা মনে করেন না। দক্ষিণ আফ্রিকার এই স্পিনারের মতে, ক্রিকেটে ভারতের বিশাল বাণিজ্যিক সক্ষমতা ও প্রশাসনিক প্রভাব তাদের খেলাটির গতিপথ নির্ধারণের সুযোগ করে দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেছেন হারমার। বিশ্ব ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে বেশ খোলামেলা মন্তব্যই করেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে ১৪টি টেস্ট খেলা ৩৭ বছর বয়সী এই অফ স্পিনার। গত বছর দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলেও ক্ষমতার ভারসাম্য যে খুব একটা বদলায়নি, সেটিই মনে করিয়ে দিয়ে এমন মন্তব্য করেন তিনি।

ভারতের প্রসঙ্গে সাক্ষাৎকারে হারমার বলেন, ‘বাণিজ্যিক শক্তির কারণেই সব ক্ষমতা এখন তাদের হাতে। বিসিসিআই–ই আইসিসি নিয়ন্ত্রণ করে। কিন্তু আমাদের কীই–বা করার আছে? খেলোয়াড় হিসেবে আমাদের শুধু নিজেদের কাজটুকুই করতে পারি। কেবল শিরোপা জিতলেই আলোচনার মোড় ঘোরানো সম্ভব।’

ভারতের মুম্বাইয়ে বিসিসিআইয়ের অফিস

ঠিক এ কারণেই কোচ শুকরি কনরাডের অধীনে অধিনায়ক টেম্বা বাভুমার বর্তমান দক্ষিণ আফ্রিকা দল নিয়ে হারমারের মুগ্ধতা অনেক বেশি। বাভুমার অধিনায়কত্বে গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা।

আইপিএলে ‘অফিশিয়াল গার্লফ্রেন্ড’, নড়েচড়ে বসেছে বিসিসিআই

জাতীয় দলের হয়ে সর্বশেষ গত বছরের নভেম্বরে ভারতের মাটিতে টেস্ট খেলা হারমার দক্ষিণ আফ্রিকার বর্তমান দল নিয়ে বলেন, ‘দলে দু-একজন মহাতারকা থাকলেও দক্ষিণ আফ্রিকা দলটা আসলে তার চেয়েও বেশি কিছু। অর্থাৎ একক শক্তির চেয়ে দক্ষিণ আফ্রিকা দলগতভাবেই বেশি শক্তিশালী।’

কোচ কনরাডকে নিয়ে হারমার বলেন, ‘তিনি যদি মনে করে আপনি বাজে খেলছেন, তবে মুখের ওপর সরাসরি তা বলে দেন। আমি এই সোজাসাপটা বিষয়টি পছন্দ করি। আগে সব সময় এমনটা পেতাম না।’

সাইমন হারমার

ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে গত ১০ মৌসুমে হারমারের চেয়ে আর কেউ বেশি উইকেট নিতে পারেননি। এসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত সময় পার করেছেন। প্রথম মৌসুমেই ১৯.১৯ গড়ে ৭২ উইকেট নিয়ে ক্লাবটিকে ২৫ বছর পর শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন হারমার।

ইংলিশ কন্ডিশনে স্পিনারদের ভূমিকা তাঁর কাছে ভিন্ন মনে হয়, ‘ইংল্যান্ডে সাধারণত স্পিনারদের নিয়ে ভাবনাচিন্তা করা হয় সবার শেষে। এখানে প্রতিভার অভাব নেই—১৮টি কাউন্টি দল আছে। কিন্তু কয়টি দলে স্পিন বোলিং কোচ আছে? বড়জোর দুই বা তিনটি হবে।’

আইসিসি ও এসিসিতে বাংলাদেশের প্রতিনিধি আসলে কে—তামিম না আমিনুল?

No comments:

Post a Comment