কানের সাগরপাড় থেকে আলিয়ার ভাইরাল লুক - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Wednesday, May 13, 2026

কানের সাগরপাড় থেকে আলিয়ার ভাইরাল লুক


<p>আর মাত্র কয়েক ঘণ্টা। বাংলাদেশ সময় রাত ১২টার দিকে শুরু হতে চলেছে বিশ্ব চলচ্চিত্র ও ফ্যাশনের সবচেয়ে বড় উৎসবগুলোর একটি—কান চলচ্চিত্র উৎসব। এ বছর বলিউড থেকে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় পা রাখতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট, অদিতি রাও হায়দারি, করণ জোহর, জ্যাকলিন ফার্নান্দেজ, মনীষ মালহোত্রা, তারা সুতারিয়া। ইতিমধ্যে ফ্রেঞ্চ রিভেয়েরার কান শহরে পৌঁছে ভূমধ্যসাগরপাড়ে একটা ফটোশুটও করে ফেলেছেন আলিয়া। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক বিস্তারিত।</p><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-05-12/1lmigx3h/001.jpg" /><figcaption>বলিউড তারকা আলিয়া ভাট দ্বিতীয়বারের মতো কান চলচ্চিত্র উৎসবে গিয়ে ক্যামেরায় ধরা দিলেন একেবারে রূপকথার রাজকন্যার মতো।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-05-12/jxk5yf7q/002.jpg" /><figcaption>আলিয়া পরেছেন ‘স্বপ্নিল’ প্যাস্টেল ও মিন্ট—সবুজরঙা গাউন। করসেট স্টাইলের প্রিন্সেস ড্রেসটিতে নরম ফ্লোই সিলুয়েটের ওপর সূক্ষ্ম ফুলেল নকশা, যা তাঁর পুরো উপস্থিতিকে আরও অভিজাত ও পরিশীলিত করে তুলেছে।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-05-12/c8lbakzt/003.jpg" /><figcaption>ভারী গয়না এড়িয়ে হীরার স্টাড কানের দুল, সাদামাটা হিল, স্লিক বান হেয়ারস্টাইল ও মিনিমাল মেকআপ তাঁর লুকে প্রিন্সেস গ্ল্যামার দিয়েছে। সঙ্গে মুখের পাশে আলগা কিছু চুল দিয়েছে রেনেসাঁ ধাঁচের অভিজাত রোমান্টিক আবেদন।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-05-12/s17614ah/004.jpg" /><figcaption>করসেট গাউনের নিচের ঢেউখেলানো ভলিউমিনাস স্কার্ট পুরো লুকটিকে করে তুলেছে অভিজাত ও কমনীয়। এর ওপরের আইভরি, মস-সবুজ ও হালকা নীলের সূক্ষ্ম নকশা—সবটা মিলে ফরাসি রিভেয়েরার আবহের সঙ্গে দারুণ মানিয়ে যায়।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-05-12/gzxv6vsr/005.jpg" /><figcaption>সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়ার এই লুক নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই এই লুকের প্রশংসা করছেন। আবার কেউ কেউ বলছেন, ‘একই অভিব্যক্তি আর কত! আন্তর্জাতিক ফ্যাশনে আলিয়া কোনো দিন ঐশ্বরিয়া রাই, দীপিকা পাড়ুকোন বা প্রিয়াঙ্কা চোপড়া হতে পারবেন না।’</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-05-12/sayj4xe1/006.jpg" /><figcaption>আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে আলিয়া এখন আরও আত্মবিশ্বাসী ও পরিণত স্টাইল আইকনে পরিণত হয়েছেন।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-05-12/p7uwuqyo/007.jpg" /><figcaption>এর আগে বিমানবন্দর থেকে নেমে কান চলচ্চিত্র উৎসবে পৌঁছানোর সময় আলিয়াকে অল-ব্ল্যাক মনোক্রোম লুকে দেখা যায়।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-05-12/yf68cicx/008.jpg" /><figcaption>পরেছিলেন স্ট্রাকচার্ড ব্লেজার, কালো ট্রাউজার আর এসবের সঙ্গী হয়েছিল গুচির অনুষজ্ঞ।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-05-12/0icr6szy/009.jpg" /><figcaption>আলিয়ার সেই মিনিমাল অথচ স্টাইলিশ লুকও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-05-12/mcfnkczx/10.jpg" /><figcaption>আলিয়া ভাট এই উৎসবে কোনো সিনেমা নিয়ে আসেননি, বরং গুচি আর ল’রিয়েল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এসেছেন।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-05-12/xjvqecnx/11.jpg" /><figcaption>সফরে আলিয়ার সঙ্গী হয়েছেন রণবীর কাপুর। ফলে স্ত্রীর কারণে আলোচনায় আছেন তিনিও।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-05-12/vnrh2r8u/12.jpg" /><figcaption>কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া উপলক্ষে আরও খানিকটা ওজন কমিয়েছেন আলিয়া। সম্ভবত এতটা কম আর কখনো ছিলও না।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-05-12/uxbqt1zm/13.webp" /><figcaption>অনেক ভক্ত তাঁকে ‘পুতুলের মতো সুন্দর’, ‘প্রিন্সেস ভাইব’ বা ‘তরুণ আর ফ্রেশ’ বলে প্রশংসা করেছে।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-05-12/d8v1wvfl/14.jpg" /><figcaption>যদিও কেউ কেউ মনে করেছেন, লুকটি সুন্দর হলেও এতে ‘কান লেভেলের নাটকীয়তা ও গর্জিয়াসনেস’ কম ছিল।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-05-12/4fzu6z86/15.jpg" /><figcaption>কানের লালগালিচায় গত বছর অভিষেকে ৩৩ বছর বয়সী আলিয়া গুচির আইকনিক জি জি মনোগ্রাম ও অত্যন্ত দামি ও বিলুপ্তপ্রায় হাজারো সরোভস্কি ক্রিস্টালের শাড়িসদৃশ গাউনে দেখা দেন।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-05-12/ej3624il/16.jpg" /><figcaption>এবার কানের লালগালিচায় কী লুকে দেখা দেবেন আলিয়া, ভক্তরা তাকিয়ে আছে অধীর আগ্রহে।</figcaption></figure><p><sup>সূত্র: জি নিউজ</sup></p>

No comments:

Post a Comment