নজরুলসংগীত নিয়ে রিয়েলিটি শো - অজানা ১০১

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Wednesday, May 20, 2026

নজরুলসংগীত নিয়ে রিয়েলিটি শো

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘অগ্নিবীণায় নতুন প্রতিভা’ শীর্ষক প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করছে জেমস অব নজরুল। গতকাল রাজধানীর বেঙ্গল ফাউন্ডেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় সংগঠনটি।

জেমস অব নজরুলের সভাপতি, সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক জানান, নজরুলসংগীত নিয়ে রিয়েলিটি শোটি ২৪ মে শুরু হবে। তিনি বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান নজরুলসংগীত শিল্পীদের খুঁজে বের করে জাতীয় মঞ্চে তুলে আনার লক্ষ্যেই এই আয়োজন।’ আট বিভাগের ১৫ থেকে ২৫ বছর বয়সী শিল্পীরা এতে অংশ নিতে পারবেন। ২৪ মে নিবন্ধন শুরু হবে। শেষ হবে ৩০ জুন।

সংবাদ সম্মেলনে আয়োজকেরা

নজরুল পুরস্কার পাচ্ছেন সাদিয়া আফরিন

জেমস অব নজরুলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে নিবন্ধনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আটটি অঞ্চল থেকে নির্বাচিত ২৪ প্রতিযোগীকে নিয়ে ঢাকায় হবে গ্র্যান্ড ফিনালে।

চূড়ান্ত পর্যায়ে চ্যাম্পিয়ন প্রতিযোগী পাবে ২০ হাজার টাকার চেক, সনদপত্র ও ক্রেস্ট। প্রথম রানারআপ পাবেন ১৫ হাজার টাকার চেক, সনদপত্র ও ক্রেস্ট। দ্বিতীয় রানারআপ পাবেন ১০ হাজার টাকার চেক সনদপত্র ও ক্রেস্ট।

প্রতিযোগিতায় বিচারক থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক অসিত রায়, নজরুলসংগীতশিল্পী ইয়াসমিন মুশতারী, সংগীতশিল্পী শেলু বড়ুয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান, সংগীতশিল্পী শহীদ কবির, গীতশিল্পী বিজন মিস্ত্রী, সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপ, সংগীতশিল্পী পরিতোষ মণ্ডল। নির্বাচন প্যানেলের প্রধান থাকবেন সংগীতশিল্পী সুমন চৌধুরী।

সংবাদ সম্মেলনের শুরুতে প্রয়াত সংগীতশিল্পী ডালিয়া নওশীনকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জেমস অব নজরুলের শিল্পীরা ‘কে দুরন্ত বাজাও ঝড়ের ব্যাকুল বাঁশি’ গানটি পরিবেশন করে।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেছেন মিতুল দাশ।

No comments:

Post a Comment