শাকিব খানের কাছে গুজব সামলানোর বড় শিক্ষা পেয়েছেন বুবলী - অজানা ১০১

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Wednesday, June 10, 2026

শাকিব খানের কাছে গুজব সামলানোর বড় শিক্ষা পেয়েছেন বুবলী

দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন, নানা জল্পনা আর সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশ করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। আর এ ঘোষণার পর নতুন করে আলোচনায় এসেছে তাঁর একটি পুরোনো মন্তব্য—‘সব প্রশ্নের উত্তর দিতে নেই।’ যে কথাটি তিনি শিখেছিলেন অভিনেতা শাকিব খানের কাছ থেকে।

গত শুক্রবার নিজের ফেসবুক পেজে বুবলী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যাঁরা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’
পোস্টের সঙ্গে একটি ফটোকার্ডও প্রকাশ করেন বুবলী। সেখানে উল্লেখ করা হয়, গত ১১ মে জন্ম হয়েছে তাঁর কন্যাসন্তানের। নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে সন্তানের বাবা হিসেবে শাকিব খানকেও ট্যাগ করেন বুবলী।

খবরটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে বিষয়টি অনেকের কাছে নতুন হলেও গত কয়েক মাস ধরে বুবলীকে ঘিরে এমন গুঞ্জন ছিল বেশ জোরালো।

রাগ ভাঙাতে শাকিব খানই এগিয়ে আসেন, বলেছিলেন বুবলী

বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে বুবলীর উপস্থিতি, পোশাক-পরিচ্ছদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ছবি দেখে নেটিজেনদের একাংশ ধারণা করেছিলেন, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন অভিনেত্রী। গত বছর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে শাকিব খানের সঙ্গে সময় কাটানোর পরও তাঁদের সম্পর্ক ও পারিবারিক জীবন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছিল।

বিদ্রোহী ছবিতে শাকিব খান ও বুবলী

কিন্তু এত সব আলোচনা ও গুঞ্জনের মধ্যেও মুখ খোলেননি বুবলী। বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেও তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। কখনো সরাসরি অস্বীকার করেননি, আবার স্বীকারও করেননি।
এক অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে বুবলী বলেছিলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকবেই, সেটাকে আমি সম্মান করি। তবে আমার মনে হয়, ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত।’

বুবলীর এই বক্তব্য তখন নতুন করে কৌতূহল তৈরি করেছিল। অনেকে মনে করেছিলেন, হয়তো উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন অভিনেত্রী। শেষ পর্যন্ত কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশের মধ্য দিয়ে সে ধারণাই সত্যি হলো।

বুবলী এত দিন কোথায় ছিলেন, সন্তান ভূমিষ্ঠ হয়েছে কোথায়

‘সুপার হিরো’ ছবির দৃশ্যে শাকিব খান ও বুবলী

মজার বিষয় হলো, গুঞ্জনের সময় নীরব থাকার কারণও এক সাক্ষাৎকারে নিজেই ব্যাখ্যা করেছিলেন বুবলী। নেতিবাচক মন্তব্য, সমালোচনা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব কীভাবে সামলান—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, এ ক্ষেত্রে তাঁর সবচেয়ে বড় শিক্ষা এসেছে শাকিব খানের কাছ থেকে।
বুবলীর ভাষায়, ‘শাকিব খান যেহেতু পরিবারের মানুষ, তাঁর কারণেই চলচ্চিত্র অঙ্গনে পা রাখা। সে কারণে অনেক কিছুই শেখা হয় তাঁর কাছ থেকে। উনি সব সময় বলেন, সব প্রশ্নের উত্তর দিতে নেই। তোমার কাজটাই তোমার প্রশ্নের জবাব হয়ে থাকবে।’
বুবলী আরও বলেন, ‘অনেকে হয়তো হিংসা থেকে অনেক কিছু বলেন, হতাশা থেকে বলেন। অনেক সময় অনেক বাধা ও প্রতিবন্ধকতা আসবে। সবকিছু এড়িয়ে চলতে হবে। সবকিছুর জবাব দিতে থাকলে কাজটা কখন হবে?’

এ কারণেই কন্যাসন্তানের জন্ম নিয়ে চলা গুঞ্জনের সময়ও কোনো ব্যাখ্যা দিতে দেখা যায়নি বুবলীকে। বরং নিজের ব্যক্তিগত বিষয় প্রকাশের জন্য তিনি অপেক্ষা করেছেন উপযুক্ত সময়ের। আর সেই সময় এলে এক পোস্টেই জানিয়ে দিয়েছেন সুখবর।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও নেতিবাচক কনটেন্ট প্রসঙ্গেও আগে কথা বলেছেন বুবলী। তাঁর মতে, বর্তমানে ভিউ ও অনলাইন ব্যবসার কারণে অনেকেই নেতিবাচক বিষয়কে পুঁজি করেন।

বিয়ের স্মৃতি-সংসার নিয়ে যা বলেছিলেন বুবলী

বুবলী বলেন, ‘এখন যেহেতু ভিউ ব্যবসার একটা বিষয় আছে, তাই তারা জানে ইতিবাচক কিছু বললে ভিউ হবে না। সে কারণে নেতিবাচকতার আশ্রয় নেয়। যত মিথ্যা বলবে, এআই দিয়ে ভিডিও বানাবে, গুজব ছড়াবে, ততই ভিউ। এগুলোর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কারণ, এড়িয়ে যেতে যেতে একসময় এগুলো মাথাচাড়া দিয়ে ওঠে।’

এদিকে কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশের পর শুভেচ্ছায় ভাসছেন বুবলী। ভক্ত-অনুরাগী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা নবজাতক শারলিন খানের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে অভিনন্দন জানাচ্ছেন।

শবনম বুবলী

আর এত দিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুবলী যেন প্রমাণ করলেন, তিনি সত্যিই মেনে চলেছেন শাকিব খানের সেই শিক্ষা—সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিতে নেই; কখনো কখনো সময়ই সবচেয়ে বড় উত্তর হয়ে আসে।

No comments:

Post a Comment