ইলেকট্রনিক মিউজিকের কর্মশালা ও সংগীত পরিবেশনা - অজানা ১০১

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Saturday, June 27, 2026

ইলেকট্রনিক মিউজিকের কর্মশালা ও সংগীত পরিবেশনা

আধুনিক নগরজীবনের শব্দ, প্রযুক্তি ও সৃজনশীলতার মেলবন্ধন ঘটাতে ‘নতুন শব্দ: ইলেকট্রনিক মিউজিকের কর্মশালা ও মঞ্চ পরিবেশনা’ শীর্ষক আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আজ শনিবার জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজনটি হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছে, দিনব্যাপী এই আয়োজনে প্রথম পর্ব হিসেবে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকবে ইলেকট্রনিক মিউজিকের কর্মশালা। এখানে অংশগ্রহণকারীরা ইলেকট্রনিক সংগীতের মৌলিক ধারণা, সাউন্ড ডিজাইন, বিট–মেকিং, লাইভ সেটআপ, সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহারের প্রাথমিক কৌশল শেখার সুযোগ পাবেন।

অধ্যাদেশ অনুমোদন, শিল্পকলা একাডেমির বিভাগ বাড়ল

তরুণ ও উদীয়মান সংগীতশিল্পী, সাউন্ড আর্টিস্ট এবং সংগীতে আগ্রহী নতুন প্রজন্মের জন্য প্রশিক্ষণ দেবেন শাদওয়ান চৌধুরী, নাজমুস সাকিব ও হাসিব মাহমুদ।
দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টায় থাকছে ইলেকট্রনিক সংগীতের লাইভ পরিবেশনা। এতে অংশ নেবেন দেশের সমকালীন ইলেকট্রনিক মিউজিক চর্চায় সক্রিয় শিল্পী ও সাউন্ড আর্টিস্টরা।

বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ এবং প্রযোজনা বিভাগ, সহযোগিতায় থাকছে ইলেকট্রনিক সংগীতশিল্পীদের সংগঠন ‘ব্রেকফাস্ট ক্লাব’।

No comments:

Post a Comment