
<figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-24/vskelzi7/001.jpg" /><figcaption>ইতালির সিসিলির বাগেরিয়া শহরের শত বছরের পুরোনো ভিলা ভালগুয়ারনেরায় হয়ে গেল ইংরেজ-আলবেনীয় গায়িকা ডুয়া লিপা ও ব্রিটিশ অভিনেতা-মডেল ক্যালাম টার্নারের ৩ দিনের বিয়ে। এ আয়োজন ছিল ‘হাই প্রোফাইল সেলিব্রিটি ওয়েডিং’ থেকেও বেশি। ব্যক্তিগত রুচি, আধুনিকতা ও ঐতিহ্যের সমন্বয়ে হাই ফ্যাশন ও বিলাসবহুল এক প্রদর্শনীও বটে।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-24/3zpx7txz/002.jpg" /><figcaption>মূল বিয়ের আয়োজনে ইংরেজ-আলবেনীয় গায়িকা, গীতিকার ও পপ তারকা ডুয়া লিপা একটি কাস্টম মেড শ্যানেল গাউন পরেন। পোশাকটিতে ছিল হাতে সেলাই করা ৪ লাখ ৮০ হাজার পুঁতি, ২৫ হাজার পালক। দীর্ঘ পালকে সাজানো ট্রেন। আর লম্বা অলংকৃত ভেইল।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-24/hax94lni/003.jpg" /><figcaption>গাউনটি তৈরি করতে কারিগরদের ১ হাজার ১০০ ঘণ্টার বেশি সময় লেগেছে। কেবল ৬ মিটার দীর্ঘ ভেইল বা ঘোমটা তৈরিতেই ৩ হাজার ঘণ্টার বেশি সময় হাতের কাজ করতে হয়েছে।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-24/0zp0ukqh/004.jpg" /><figcaption>শ্যানেলের সাধারণ একটি ওয়েডিং গাউনের দামই শুরু হয় ৩ লাখ ডলার থেকে। হাই ফ্যাশন, বিলাসবহুল কাস্টম মেড ওয়েডিং গাউনের দাম ৭ লাখ থেকে ১২ লাখ ডলার পর্যন্তও হয়। ‘ভোগ ম্যাগাজিন’-এর প্রতিবেদনে বিশ্লেষকেরা ধারণা করছেন, এ রকম একটি কাস্টম মেড গাউনের দাম ১০ লাখ ডলার হতেই পারে; যা ১২ কোটি ৩০ লাখ টাকার কাছাকাছি।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-24/02d15cb5/005.webp" /><figcaption>ডুয়া লিপার বাগ্দানের আংটিটি উচ্চ মানের প্রাকৃতিক হীরা দিয়ে তৈরি। ক্যালাম টার্নার নিজেই আংটিটির নকশা করেছেন। দাম আনুমানিক ২ লাখ ২৭ হাজার ডলার বা ৩ কোটি ৩০ লাখ টাকা।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-24/lr1dz5wc/006.jpg" /><figcaption>বিয়েতে ক্যালাম টার্নারের পরনে ছিল কাস্টম মেড লুই ভুতোঁর প্লিটেড টাক্সিডো শার্ট ও প্যান্ট। তাঁর পোশাক ছিল তুলনামূলকভাবে ক্ল্যাসিক ঘরানার, যাতে ডুয়া লিপার জাঁকজমকপূর্ণ গাউনের সঙ্গে ভারসাম্য বজায় থাকে।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-24/bcv5k88l/007.jpg" /><figcaption>লন্ডনের ওল্ড ম্যারিলিবোন টাউন হলে সিভিল ম্যারেজের সময় ডুয়া লিপার পরনে স্কার্ট-স্যুটের সঙ্গে নজর কেড়েছে ব্রিটিশ রাজকীয়তার প্রতীক প্রশস্ত হ্যাট।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-24/ko8i9320/008.jpg" /><figcaption>৩০ বছর বয়সী ডুয়া ও ৩৬ বছর বয়সী ক্যালাম বিয়ের বিভিন্ন আয়োজনে ব্যবহার করেছেন শ্যানেল, লুই ভুতোঁ, স্কিয়াপারেল্লি, বত্তেগা ভেনেতা, ক্লোয়ের মতো আন্তর্জাতিক লাক্সারি ব্র্যান্ডের পোশাক ও প্রসাধনী।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-24/6f3bko7z/009.jpg" /><figcaption>ডুয়া লিপা ও ক্যালাম টার্নারের প্রথম দেখা হয়েছিল লন্ডনের ‘দ্য রিভার’ ক্যাফেতে, পারস্পরিক বন্ধুদের মাধ্যমে। প্রায় এক বছর পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আবার দেখা হয়। তখন তাঁরা আবিষ্কার করেন, ওই সময় তাঁরা দুজনই পুলিৎজার পুরস্কারজয়ী উপন্যাস ‘ট্রাস্ট’ পড়েছিলেন এবং দুজনই ছিলেন উপন্যাসের প্রথম অধ্যায়ে। সেই থেকেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-24/ks2jk9mw/10.jpg" /><figcaption>২০২৪ সালের জানুয়ারিতে তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যায়। এরপর ধীরে ধীরে তাঁরা সম্পর্কটা প্রকাশ্যে আনেন। বিভিন্ন অনুষ্ঠান, ভ্রমণ ও রেড কার্পেটে একসঙ্গে দেখা যেতে থাকে।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-24/f9fr8ibc/11.jpg" /><figcaption>২০২৫ সালের মে মাসে মেট গালায় দুজন একসঙ্গে উপস্থিত হয়ে প্রেমের গুঞ্জন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। জুনে আসে বাগ্দানের ঘোষণা।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-24/pauldi7m/12.jpg" /><figcaption>২ বছর ৫ মাস সম্পর্কের পর ২০২৬ সালের ৩১ মে লন্ডনে বিয়ে করেন এই জুটি।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-24/x0zne8lw/13.jpg" /><figcaption>ডুয়া লিপা ও ক্যালাম টার্নারের সম্পর্কের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এটি হলিউডের ঝলমলে জগতের মধ্যে গড়ে উঠলেও তাঁদের প্রথম সংযোগ হয়েছিল সাধারণ বন্ধু ও বইপড়ার মতো একটি ব্যক্তিগত আগ্রহের মধ্য দিয়ে। খুব অল্প সময়ের ব্যবধানে বিয়ের সিদ্ধান্ত নিলেন এই জুটি।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-24/exvhfd7m/14.jpg" /><figcaption>পপ সুপারস্টার ডুয়া যে ক্যালামের চেয়ে বড় তারকা, এ নিয়ে সন্দেহ নেই। ইনস্টাগ্রামে ডুয়ার অনুসারী ৮ কোটি ৮০ লাখ ছাড়িয়ে গেছে। অন্যদিকে ক্যালামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই নেই।</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-24/4dk81v57/15.jpg" /><figcaption>ডুয়ার মোট সম্পদ ৪৫ মিলিয়ন ডলার বা সাড়ে ৫০০ কোটি টাকা। অন্যদিকে ক্যালামের মোট সম্পদ ৫ মিলিয়ন ডলার বা ৬১ কোটি টাকার কাছাকাছি।</figcaption></figure><p><sup>সূত্র: ভোগ (ইতালি)</sup></p><aside><a href="https://www.prothomalo.com/ampstories/lifestyle/fashion/2l3kzkf4ob">ঘন–কালো চুলে সাদিয়া আয়মান, দেখুন ১০টি ছবি</a></aside>

No comments:
Post a Comment