ক্রিস্টিয়ানো রোনালদো এবার পর্দায় অভিনয় করবেন - অজানা ১০১

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Tuesday, July 28, 2026

ক্রিস্টিয়ানো রোনালদো এবার পর্দায় অভিনয় করবেন

বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। মাঠে গোল করার পাশাপাশি এবার তিনি যুক্ত হচ্ছেন টেলিভিশন সিরিজ নির্মাণে। শুধু প্রযোজকই নন, নতুন একটি ব্রিটিশ সিরিজে অভিনয়ও করবেন পর্তুগিজ এই ফুটবল কিংবদন্তি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডে ওয়ানস’ নামে নির্মিতব্য সিরিজটির নির্বাহী প্রযোজক রোনালদো। এতে একটি বিশেষ ভূমিকায় তাঁকে পর্দায়ও দেখা যাবে।

ফুটবল এজেন্টের গল্প
‘ডে ওয়ানস’-এর গল্প আবর্তিত হয়েছে কাল্পনিক ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনকে ঘিরে। চরিত্রটিতে অভিনয় করছেন হলিউড অভিনেতা ড্যামিয়ান লুইস, যিনি ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়ানস’ সিরিজের জন্য পরিচিত।
সিরিজটির শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে। সম্প্রতি লন্ডনের উত্তর-পশ্চিমে বার্নেট এফসির মাঠে শুটিং করতে দেখা গেছে ড্যামিয়ান লুইসকে।

থাকছেন থিয়েরি অঁরিও
প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর পাশাপাশি সিরিজটিতে উপস্থিত থাকবেন ফরাসি কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি। তাঁর বাস্তব জীবনের এজেন্ট ড্যারেন ডেইনের একটি ধারণা থেকেই সিরিজটির গল্পের সূচনা।
প্রযোজনা–সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এই সিরিজ নিয়ে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে প্রতিযোগিতা শুরু হতে পারে। কারণ, এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের তারকাখ্যাতি এবং নির্মাণ মান—দুই দিক থেকেই এটি একটি উচ্চাভিলাষী প্রকল্প।

‘টেড ল্যাসো’ নয়, ভিন্ন ধরনের গল্প
সূত্রটির ভাষ্য, সাম্প্রতিক বিশ্বকাপের পর বিশেষ করে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ ফুটবলকে ঘিরে আগ্রহ আরও বেড়েছে। সেই প্রেক্ষাপটে ‘ডে ওয়ানস’ নির্মিত হচ্ছে।
তবে এটি জনপ্রিয় কমেডি সিরিজ ‘টেড ল্যাসো’–এর মতো নয়; বরং এটি মূলত একটি নাটকীয় গল্প, যেখানে হাস্যরসের কিছু উপাদান থাকলেও কেন্দ্রবিন্দুতে থাকবে ফুটবল ব্যবসা, সম্পর্ক এবং ক্ষমতার রাজনীতি।

ক্রিস্টিয়ানো রোনালদো

রোনালদোর নতুন স্টুডিও
‘ডে ওয়ানস’ নির্মাণ করছে ইউআর মার্ভ স্টুডিওস। চলতি বছরই এই প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন রোনালদো ও ব্রিটিশ পরিচালক ম্যাথিউ ভন। ‘কিংসম্যান’ ও ‘কিক–অ্যাস’–এর পরিচালক ভনের লক্ষ্য, প্রচলিত চলচ্চিত্র নির্মাণের ধারা বদলে নতুন ধরনের কনটেন্ট তৈরি করা।

স্টুডিও ঘোষণার সময় ম্যাথিউ ভন বলেছিলেন, ‘ক্রিস্টিয়ানো মাঠে এমন সব গল্প সৃষ্টি করেছেন, যা আমি চাইলেও লিখতে পারতাম না। এবার তাঁর সঙ্গে অনুপ্রেরণাদায়ক গল্প তৈরি করার অপেক্ষায় আছি।’

অন্যদিকে রোনালদো বলেছিলেন, ‘এটি আমার জীবনের নতুন ও রোমাঞ্চকর একটি অধ্যায়। ফুটবলের বাইরেও নতুন উদ্যোগ নিয়ে আমি আশাবাদী।’

অবসরের পর অভিনেতা হবেন রোনালদো!

ফুটবল থেকে বিনোদনের জগতে
৪১ বছর বয়সী রোনালদো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের অধিনায়ক। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দুই দফায় ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন। মাঠে অসংখ্য সাফল্যের পর এবার বিনোদনজগতেও নিজের অবস্থান তৈরি করার পথে হাঁটছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফুটবলার।

‘ডে ওয়ানস’-এ আরও অভিনয় করবেন ব্রিটিশ র‍্যাপার ডেভ এবং নবাগত অভিনেত্রী কারলোত্তা বানাত। সিরিজটির মুক্তির তারিখ বা কোন স্ট্রিমিং প্ল্যাটফর্মে এটি প্রকাশিত হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

No comments:

Post a Comment