দুটি মেয়ে আছে, একটা কাজ দিন, বাবার সেই আকুতি আজও ভুলতে পারেন না ভাগ্যশ্রী - অজানা ১০১

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Tuesday, July 14, 2026

দুটি মেয়ে আছে, একটা কাজ দিন, বাবার সেই আকুতি আজও ভুলতে পারেন না ভাগ্যশ্রী

এখন দক্ষিণ ভারতীয় সিনেমার আলোচিত তরুণ অভিনেত্রীদের একজন ভাগ্যশ্রী বোর্সে। সম্প্রতি অখিল আক্কিনেনির সঙ্গে মুক্তি পাওয়া ‘লেনিন’ ছবির সাফল্যে আলোচনায় রয়েছেন তিনি। তবে এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প। একসময় পরিবারের আর্থিক সংকট এমন পর্যায়ে পৌঁছেছিল যে তাঁর বাবাকে কাজের জন্য মানুষের কাছে হাত পাততে হয়েছে। সেই দৃশ্য আজও ভুলতে পারেন না অভিনেত্রী।

সম্প্রতি অনেস্ট টাউনহল অনুষ্ঠানে নিজের শৈশবের কঠিন দিনগুলোর কথা স্মরণ করেন ভাগ্যশ্রী। তিনি জানান, জন্মের পরপরই তাঁর বাবা চাকরি হারিয়েছিলেন। এর পর থেকেই পরিবারকে টিকে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে।

ভাগ্যশ্রী বোর্সে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ভাগ্যশ্রী বলেন, ‘আমি জন্মানোর পর থেকেই জীবনের অন্য রকম একটি দিক দেখেছি। আমার পরিবার নিম্নমধ্যবিত্ত ছিল। স্থিতিশীল জীবন বলতে কিছু দেখিনি। সব সময় দেখেছি, মা–বাবা আমাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করছেন, কিন্তু নানা বাধার মুখে পড়ছেন। তবু তাঁরা কখনো হাল ছাড়েননি। আমরা সত্যিই শূন্য থেকে শুরু করেছি।’

শৈশবে অর্থের গুরুত্ব বোঝেননি ভাগ্যশ্রী। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে উপলব্ধি করেছেন, সংসার চালাতে তাঁর বাবা–মাকে কতটা হিসাব করে চলতে হতো।

অভিনেত্রী বলেন, ‘ছোটবেলায় টাকার মূল্য বোঝা যায় না। শুধু খেলা আর খাওয়াদাওয়াই তখন পৃথিবী। কিন্তু পরে দেখেছি, মা–বাবা খাতায় লিখে রাখছেন—১০ টাকার কাঁচা মরিচ, ১০ টাকার পালংশাক। সপ্তাহে ৩০০ টাকা খরচ হলে পরের সপ্তাহ কীভাবে চলবে, সেটাই তাঁদের চিন্তা ছিল। নিজের চোখে মা–বাবার এই সংগ্রাম দেখা খুব কষ্টের ছিল।’

ভাগ্যশ্রী বোর্সে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সবচেয়ে বেশি মনে দাগ কেটেছে বাবার একটি ঘটনা। ভাগ্যশ্রী বলেন, ‘আমি নিজের চোখে দেখেছি, বাবা একজনের কাছে বলছেন, “দয়া করে আমাকে একটা কাজ দিন। আমার দুটি মেয়ে আছে।” ছোট্ট একটি শিশুর কাছে নিজের বাবাকে এভাবে অনুরোধ করতে দেখা খুব কষ্টের। তখনই মনে মনে ঠিক করেছিলাম, জীবনে এমন কিছু করব, যাতে বাবাকে আর কখনো এভাবে কারও কাছে হাত পাততে না হয়। আজ আমার সব স্বপ্ন আর উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রেই আছেন আমার মা–বাবা।’

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে জন্ম নেওয়া ভাগ্যশ্রীর শৈশবের একটি বড় অংশ কেটেছে নাইজেরিয়ার লাগোসে। প্রায় সাত বছর সেখানে পড়াশোনা করার পর পরিবার নিয়ে ভারতে ফিরে আসেন। মুম্বাইয়ে ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনার পাশাপাশি মডেলিং শুরু করেন তিনি।

একসময়ের আবেদনময়ী তারকা, ৩ হাজার কোটি টাকার মালিক নিকোল কিডম্যানকে কতটা চেনেন

অভিনয়ে ভাগ্যশ্রীর যাত্রা শুরু হয় ছোট ছোট চরিত্র দিয়ে। ‘ইয়ারিয়াঁ ২’ ও ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে সংক্ষিপ্ত উপস্থিতির পর ২০২৪ সালে রবি তেজার বিপরীতে ‘মিস্টার বচ্চন’ ছবিতে প্রথমবার নায়িকা হিসেবে নজর কেড়েছিলেন ভাগ্যশ্রী।

এরপর বিজয় দেবরাকোন্ডার ‘কিংডম’, দুলকার সালমানের ‘কান্থা’ এবং রাম পোথিনেনির ‘আন্ধ্র কিং তালুকা’ ছবিতেও অভিনয় করেন তিনি। সবশেষ মুক্তি পাওয়া ‘লেনিন’ ছবিতে অখিল আক্কিনেনির বিপরীতে অভিনয় করে নতুন করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। সামনে শিবকার্তিকেয়নের বিপরীতে তামিল ছবি ‘সেয়ন’-এ দেখা যাবে তাঁকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

No comments:

Post a Comment