এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা - অজানা ১০১

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Thursday, July 09, 2026

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা

বিশ্বকাপ চলার মধ্যেই এক বড়সড় ধাক্কা খেল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যুক্তরাষ্ট্রে সংস্থাটির আর্থিক লেনদেন ও কর্মকাণ্ড নিয়ে জোরদার তদন্ত শুরু করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। ইতিমধ্যেই এ বিষয়ে একাধিক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার বিষয়ে জানেন, এমন দুটি সূত্রের বরাত দিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা নাসিওন’ এ খবর দিয়েছে।

মার্কিন তদন্তকারীদের মূল লক্ষ্য, ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন এই ফুটবল সংস্থা যুক্তরাষ্ট্রের মাটিতে কীভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করেছে, তা খতিয়ে দেখা। মার্কিন আর্থিক ব্যবস্থার মধ্য দিয়ে তারা কীভাবে কোটি কোটি ডলার লেনদেন করেছে এবং এর পেছনে যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘনকারী কোনো অপরাধ লুকিয়ে আছে কি না, সেটাই খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যেই ব্যবসায়ী গিয়ের্মো তোফোনিকে টানা তিন ঘণ্টা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওয়াশিংটন ডিসি ও মায়ামির ফেডারেল প্রসিকিউটর এবং এফবিআই এজেন্টরা এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। তবে তদন্তকারীদের মূল লক্ষ্য এএফএর প্রধান ক্লদিও তাপিয়া।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ তদন্তের পরিধি আরও বাড়াচ্ছে। তদন্তকারীরা আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সরকারের সাবেক কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদের তালিকায় রাখার কথা ভাবছেন। সাম্প্রতিক বছরগুলোতে এএফএর কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারক করেছিলেন কিংবা সংস্থাটির সংবেদনশীল তথ্য যাঁদের কাছে রয়েছে, তাঁদের কাছ থেকেই জবানবন্দি নেওয়া হতে পারে। জানা গেছে, ২০২৫ সাল থেকেই যুক্তরাষ্ট্রের এই প্রাথমিক তদন্তের রূপরেখা তৈরি হচ্ছিল।

আর্জেন্টিনা ম্যাচে আড়াআড়ি দুই হাত তুলে কিসের সংকেত দেখান মিসর কোচ

No comments:

Post a Comment