ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা পাকিস্তানের - অজানা ১০১

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Thursday, August 06, 2026

ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা পাকিস্তানের

জোমেল ওয়ারিক্যানের ওভারের প্রথম বলটা বাবর আজমের প্যাডে লেগেছিল। ওয়েস্ট ইন্ডিজ রিভিউ নিলেও মাঠের আম্পায়ারের নটআউট সিদ্ধান্তই বহাল থাকে। তাতেই যেন ম্যাচ দ্রুত শেষ করা দরকার মনে হলো বাবরের। পরের বলটাই মিড উইকেট বাউন্ডারির ওপর দিয়ে ছক্কা। তার পরের বলেও ছক্কা।

বাবরের টানা দুই ছক্কায় পাকিস্তান লক্ষ্যে পৌঁছে গেল ২ উইকেটে ৭৭ রানে। জেতার জন্য যথেষ্ট ছিল ৭৫-ই। পোর্ট অব স্পেন টেস্টের চতুর্থ দিনে পাকিস্তান ম্যাচ জিতে গেল আট উইকেটের বড় ব্যবধানে। এই জয়ে দুই টেস্ট সিরিজে সমতাও আনল বাবরের দল। প্রথম টেস্টে ক্যারিবীয়রা জিতেছিল ৯০ রানে।

পাকিস্তান জয়ের পথে অনেকটা এগিয়ে গিয়েছিল তৃতীয় দিন বিকেলেই। ৬ উইকেটে ১০৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ আজ বাকি ৪ উইকেটে মাত্র ১৪ রান যোগ করতে পেরেছে।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস ১১৭ রানে গুঁড়িয়ে দিতে বড় ভূমিকা রাখেন আলী উসমান ও সাজিদ খান। দুই স্পিনারই নেন ৪টি করে উইকেট।

৪টি উইকেট নেন সাজিদ খান

প্রথম ইনিংসে ৪৩ রানে এগিয়ে থাকা পাকিস্তান জয়ের জন্য লক্ষ্য পায় ৭৫–এর। দুই ওপেনার ইমাম উল হক ও আযান আওয়াইজ ইনিংস বড় করতে না পারলেও (যথাক্রমে ৯ ও ১৮) তৃতীয় উইকেটে আবদুল্লাহ শফিক ও বাবর মিলে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে লক্ষ্যে পৌঁছে দেন। দুজনই অপরাজিত থাকেন ২৪ রান করে।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ৩৮৭ ও ৭৭/২ (বাবর ২৪*, শফিক ২৪*; সিলস ১/৯)। ওয়েস্ট ইন্ডিজ: ৩৪৪ ও ১৭৭ (হজ ৩৪, চেজ ১৭, চন্দরপল ১৭; সাজিদ ৪/৩২, উসমান ৪/৩৯)।

ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: আবদুল্লাহ শফিক।

সিরিজ: ২ টেস্ট সিরিজে ১–১ সমতা। ম্যান অব দ্য সিরিজ: জাস্টিন গ্রিভস ও বাবর আজম।

প্রীতি জিনতার সঙ্গে সত্যিই কি প্রেম ছিল, অবশেষে মুখ খুললেন ব্রেট লি

No comments:

Post a Comment