৪০ বছর আগের ছবি, রাজ্জাকের কোলে কে এই ছোট্ট মেয়েটি... - অজানা ১০১

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Saturday, August 22, 2026

৪০ বছর আগের ছবি, রাজ্জাকের কোলে কে এই ছোট্ট মেয়েটি...

ছবিতে নায়করাজ রাজ্জাকের কোলে ছোট্ট একটি শিশু। মমতাভরা হাতে তার গাল ধরে আদর করছেন তিনি। পাশে দাঁড়িয়ে থাকা আরেক শিশুর চোখেও যেন সেই মুহূর্তের আনন্দ। চার দশকের বেশি সময় পেরিয়ে সেই ছবিই আবার সামনে এনেছেন সংগীতশিল্পী আঁখি আলমগীর।

এটি শুধু একটি পুরোনো স্থিরচিত্র নয়, তাঁর কাছে এটি নায়করাজের সঙ্গে জড়িয়ে থাকা শৈশবের এক মধুর স্মৃতি। নায়করাজ রাজ্জাকের মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করে প্রিয় ‘রাজ্জাক আংকেল’কে স্মরণ করেছেন তিনি।

রাজ্জাক বলতেন, ‘আমার জীবনটাই একটা সিনেমা...’

ছবিতে জানা–অজানা নায়ক রাজ্জাক

আজ নায়করাজ রাজ্জাকের মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে মারা যান নায়করাজ রাজ্জাক। এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় ‘রাজ্জাক আংকেল’-কে নিয়ে শৈশবের একটি বিশেষ ছবি প্রকাশ করেছেন আঁখি আলমগীর।

ছবিটি ১৯৮০ সালে তাঁদের ঢাকার তেজগাঁওয়ের বাসায় তোলা। ছবিতে রাজ্জাকের কোলে আঁখির ছোট বোন তুলতুল। পাশে ছোটবেলার আঁখি আলমগীর, তাঁদের কাজিন ও বন্ধুরাও রয়েছেন। ছবিটি তোলা হয়েছিল আঁখির ছোট ভাই তাসভীরের আকিকার অনুষ্ঠানে।

১৯৮০ সালের সেই ছবি প্রকাশ করে আঁখি আলমগীর লিখেছেন, ‘রাজ্জাক আংকেলের প্রয়াণ দিবসে অনেক দোয়া। সাথে এই বিশেষ ছবিটা শেয়ার করলাম। ছবিটি আমাদের বাসায় তোলা ১৯৮০ সালে। রাজ্জাক আংকেলের কোলে আমার ছোট বোন তুলতুল, যার গাল ধরে উনি আদর করছেন সে মেয়েটা আমি, সাথে আমাদের কাজিনরা এবং বন্ধুরা। আমার ছোট ভাই তাসভীরের আকিকার অনুষ্ঠানের ছবি। ধন্যবাদ তুলতুল ছবিটি পাঠানোর জন্য।’

No comments:

Post a Comment