দলবদলের সময় শেষ, এখনো আলভারেজের আশায় বার্সেলোনা - অজানা ১০১

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Thursday, September 03, 2026

দলবদলের সময় শেষ, এখনো আলভারেজের আশায় বার্সেলোনা

গ্রীষ্মকালীন দলবদল মৌসুম শেষ। হুলিয়ান আলভারেজকে দলে নিতে পারেনি বার্সেলোনা। আর্জেন্টাইন স্ট্রাইকার খুব করে চাইলেও আতলেতিকো মাদ্রিদ তাঁকে ছাড়তে রাজি হয়নি। তবে ব্যর্থ হলেও আলভারেজকে নিয়ে হাল ছাড়ছে না বার্সা। বরং সামনের দলবদলের বাজারে আবারও আতলেতিকো ফরোয়ার্ডকে পাওয়ার চেষ্টা করতে চায় তারা।

স্প্যানিশ সাংবাদিক সান্তি ওভালে জানিয়েছেন, বড় অঙ্কের যে অর্থ একজন শীর্ষস্থানীয় ‘নাম্বার নাইন’ কিনতে খরচ করার কথা ছিল, সেটি বার্সেলোনা এবার খরচই করেনি। কারণ, পছন্দের বিকল্প না পেলে আপস করতে চায়নি ক্লাবটি।

রেডিও কাদেনা এসইআরের অনুষ্ঠান এল লারগুয়েরোতে ওভালে বলেন, ‘শীর্ষস্থানীয় একজন নাম্বার নাইন কিনতে যে টাকা খরচ করার কথা ছিল, তারা সেটি আলভারেজকে আবার পাওয়ার চেষ্টার জন্য রেখে দিয়েছে। বার্সেলোনা এক মৌসুমের জন্য আলভারেজকে চায় না, তারা তাঁকে পাঁচ বছরের জন্য চায়।’

বার্সেলোনার বিশ্বাস, বর্তমান বাজারে আলভারেজের চেয়ে ভালো স্ট্রাইকার নেই। তাই বিকল্প কাউকে কিনতে বড় অঙ্কের অর্থ খরচ করার বদলে নিজেদের মূল লক্ষ্যেই অটল আছে তারা।

আলভারেজকে না পেয়ে বার্সেলোনা দলবদলের শেষ দিনে এক কোটি ইউরোয় আর্সেনাল থেকে গ্যাব্রিয়েল জেসুসকে কিনেছে। ২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে।

কীভাবে আতলেতিকোর শত্রু হয়ে গেলেন আলভারেজ, কী হবে শেষ পর্যন্ত

রবার্ট লেভানডফস্কি, ফেরান তোরেস ও মার্কাস রাশফোর্ডের বিদায়ের পর বার্সেলোনার আক্রমণভাগে একজন স্বীকৃত স্ট্রাইকারের প্রয়োজন ছিল। রাফিনিয়া এই মৌসুমে কিছু ম্যাচে স্ট্রাইকারের ভূমিকায় খেললেও তিনি মূলত উইংয়ের খেলোয়াড়। এখন তাঁরই ব্রাজিলিয়ান সতীর্থ জেসুসকে দিয়ে স্ট্রাইকারের শূন্যতা সাময়িকভাবে পূরণ করতে চায় বার্সেলোনা।

গত আগস্টে বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো বলেছিলেন, ‘তোরেসের জায়গা পূরণ করার জন্য আমরা যে খেলোয়াড়দের নিয়েছি, তাদের মধ্যেই সমাধান আছে। কিন্তু লেভানডফস্কির জায়গা পূরণ করা অনেক বেশি কঠিন। তাঁর মতো একজন খেলোয়াড়কে বদলি করা সহজ নয়।’

লেভানডফস্কি ৪ বছরে বার্সেলোনার হয়ে ১২০ গোল করেছেন। সেই জায়গায় দীর্ঘমেয়াদি উত্তরসূরি হিসেবে বার্সেলোনার চোখ এখনো আলভারেজের দিকেই।
ক্লাবের একটি সূত্র ইএসপিএনকে যেমন বলেছে, ‘দলবদলের আরও অনেক সময় আসবে।’

আলভারেজ-এনজো: দুই বন্ধুর এক লক্ষ্য, দুই পথ

No comments:

Post a Comment