পাকিস্তানের ক্রিকেটাররা ‘বিশৃঙ্খল অবস্থায় অভ্যস্ত’, বললেন হেসন - অজানা ১০১

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Saturday, September 05, 2026

পাকিস্তানের ক্রিকেটাররা ‘বিশৃঙ্খল অবস্থায় অভ্যস্ত’, বললেন হেসন

মাইক হেসন ছিলেন জাপানে। এশিয়ান গেমসের পাকিস্তান ক্রিকেট দল ঘিরেই ছিল তাঁর ব্যস্ততা। এর মধ্যে পাকিস্তানের সাদা বলের কোচের ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল ঠিকই; কিন্তু তা রাজা চার্লসের সঙ্গে দলের অনুষ্ঠানে অংশ নিতে। হুট করেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁকে পাকিস্তানের টেস্ট দলের দায়িত্ব তুলে দিয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথম দুটিতে বাজেভাবে হারের পর দুই কোচ ও সাত ক্রিকেটারকে সরিয়ে দেয় পিসিবি, যার মধ্যে ছিলেন প্রধান কোচ সরফরাজ আহমেদও। এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানের কোচ হিসেবে থাকবেন হেসন।

হেডিংলিতে ইনিংস ব্যবধানে ও লর্ডসে ১৯৪ রানে হেরে যাওয়ার পর পাকিস্তান দলে এখন অস্থিরতা চলছে। এই পরিস্থিতির আঁচ পাওয়া গেছে আজ হেসনের সংবাদ সম্মেলনে, ‘আমি মূলত রাজাকে দেখতে ও অনুষ্ঠানে অংশ নিতে আসছিলাম। তবে পরিস্থিতি তা দ্রুত বদলে দিয়েছে। গত কয়েকটা দিন বেশ চ্যালেঞ্জিং ছিল—এমন একটা হোটেলে অবস্থান করতে হয়েছে, যেখানে কিছু খেলোয়াড় আসছিল, কিছু খেলোয়াড় চলে যাচ্ছিল, আর এরপর সবাই একসঙ্গে হয়েছে।’

পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাচ্ছেন রাজা চার্লস

সিরিজের ফল নির্ধারণে গুরুত্ব নেই, এমন ম্যাচের আগের সাতজনকে বাদ দেওয়া নিয়ে পাকিস্তানের সাবেকরা বোর্ডের সমালোচনা করেছেন। বাদ যাননি ইংল্যান্ডের কয়েকজন সাবেক ক্রিকেটারও। ঘরে–বাইরের এমন অস্বস্তিকর পরিবেশে পাকিস্তানের ক্রিকেটাররা কেমন আছেন, সেটি হেসন জানিয়েছেন এভাবে, ‘ছেলেরা সম্ভবত বিশৃঙ্খল পরিস্থিতিতে আমার চেয়ে একটু বেশি অভ্যস্ত। কোনো সন্দেহ নেই যে তারা খুবই হতাশ। আমাদের সেই হতাশা দূরে সরিয়ে রেখে ভাবতে হয়েছে সামনের ম্যাচের পরিকল্পনা নিয়ে। গত কয়েকটা ছেলেরা তাতে দুর্দান্ত সাড়াও দিয়েছে।’

বাদ পড়া সাতজনের মধ্যে আছেন ইমাম উল হক, সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান। তবে এই তিনজনকে তিনি দলের দায়িত্ব নেওয়ার আগেই বাদ দেওয়া হয়েছে বলে দাবি হেসনের। এখনো টেস্ট অভিষেক হয়নি এমন পাঁচজন খেলোয়াড়কে বদলি হিসেবে নেওয়ার ব্যাখ্যায় হেসন বলেন, ‘আমি যখন দায়িত্ব নিই, তার আগেই রিজওয়ান, ইমাম ও সালমান আগা স্কোয়াড থেকে বাদ পড়েছে। সেখান থেকে আমার কাজ ছিল তৃতীয় টেস্টের জন্য একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড তৈরির চেষ্টা করা।’

দল থেকে বাদ পড়ার পর সালমান আগা রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন, এমন খবর ছড়িয়ে পড়ে। তবে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন হেসন, ‘মানুষজন কেবল গল্প বানিয়ে যাচ্ছে। আমি আসার এবং (রাজার সঙ্গে দেখা করার) অনেক আগেই তিনজনকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল। তখনই একটা বার্তা পাঠানো হয়েছিল যে এই তিনজন অনুষ্ঠানে থাকবেন না।’

পিসিবিই পাকিস্তানকে হাসির পাত্র বানিয়েছে: নাসের হুসেইন

No comments:

Post a Comment