এশিয়ান গেমসে ভোরে চীনের বিপক্ষে নামছে বাংলাদেশ, জিতলে সেমিতে ভারত - অজানা ১০১

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Thursday, September 17, 2026

এশিয়ান গেমসে ভোরে চীনের বিপক্ষে নামছে বাংলাদেশ, জিতলে সেমিতে ভারত

এশিয়ান গেমস আনুষ্ঠানিকভাবে শুরু হবে ১৯ সেপ্টেম্বর। এর আগেই মেয়েদের ফুটবলে মাঠে নামছে বাংলাদেশ। আগামীকাল ভোরে নামছে নারী ক্রিকেট দলও। চীনের বিপক্ষে বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হবে ম্যাচটি।

কোয়ার্টার ফাইনাল দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের যাত্রা। এই ম্যাচ জিতলে সেমিফাইনালে নিগার সুলতানার দলের সম্ভাব্য প্রতিপক্ষ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার ভারত-জাপান কোয়ার্টার ফাইনালে যে ভারত নিরঙ্কুশ ফেবারিট, সেটি না বললেও চলে। কদিন আগেই তাদের কাছে এশিয়া কাপের সেমিফাইনালেও হেরেছিল বাংলাদেশ।

এশিয়া কাপের ব্যর্থতা ভুলে এবার ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। চীনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট এটিই সবচেয়ে বড় ম্যাচ। ২০১০ এশিয়ান গেমস সেমিতে চীনকে ৩৪ রানে অলআউট করে ৭ ওভারে ৯ উইকেটে জিতে যায় বাংলাদেশের মেয়েরা। কিন্তু সেই ম্যাচের আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না। যার অর্থ আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে আজই প্রথম চীন পরীক্ষা বাংলাদেশের।

আইচির নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে এবার টি-টুয়েন্টি স্বীকৃতি পাওয়ার পরও বাংলাদেশ সহজ জয়ই আশা করছে। এশিয়ান গেমসে নারী ক্রিকেট দল এর আগে দুবার রুপা এবং একবার ব্রোঞ্জ জিতেছে।

একই বৃত্তে ঘুরপাক নারী ক্রিকেটের, সমাধান কী

বাংলাদেশ দলের ব্যাটার সোবহানা মুশতারিও এবার পদক নিয়ে দেশে ফেরার আশাবাদ রেখেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পাঠানো ভিডিও বার্তায়, ‘আমরা প্রথম অনুশীলন করলাম। এর আগে আমরা এশিয়ান গেমসে একটা পদক পেয়েছি (আসলে তিনটি)। আশা করছি, এবারও একটা পদক নিয়ে দেশে ফিরতে পারব।’

আইচি-নাগোয়ায় গতকাল সারা দিন বৃষ্টি হয়েছে। মূল মাঠের পাশের ফুটবল মাঠে অনুশীলনের সময় বৃষ্টির বাধায় পড়েছিল বাংলাদেশ দলও। আজ অবশ্য বৃষ্টির শঙ্কা কমই। তারপরও খেলা পণ্ড হলে আইসিসি টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে জয়ী ঘোষণা করা হবে।

বাংলাদেশের টি-টুয়েন্টি র‌্যাঙ্কিং ১০, চীন ৩৬তম। বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলেও তাই সেমিফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ।

No comments:

Post a Comment