নেপালে উদ্ধারকাজ ও মানুষের সংগ্রাম - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Saturday, September 05, 2026

নেপালে উদ্ধারকাজ ও মানুষের সংগ্রাম


<p>হিমবাহ ধসে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যা ও ভূমিধস নেপালের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। বিশেষ করে রাসুয়া এবং নুয়াকোট জেলার ভোটেকোশি ও ত্রিশুলী নদী অববাহিকায় এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। এই দুর্যোগে নেপালে অন্তত ১ হাজার ২৮৭ জনের মৃত্যু হয়েছে এবং এখনো ৫ হাজার ৮৩ জন নিখোঁজ রয়েছেন। প্রধান সেতু ও যোগাযোগব্যবস্থা ভেসে যাওয়ায় বহু মানুষ পানিবন্দী বা বিচ্ছিন্ন হয়ে পড়েন, যার ফলে নদী পারাপারে ঝুঁকিপূর্ণ অস্থায়ী ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে। অন্যদিকে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে দীর্ঘ ৯ দিন আটকে থাকা শ্রমিকদের অবিশ্বাস্যভাবে জীবিত উদ্ধার করার মতো ঘটনাও ঘটেছে। দুর্যোগের পরবর্তী উদ্ধারকাজ, ক্ষয়ক্ষতি ও মানুষের টিকে থাকার সংগ্রামের কিছু চিত্র নিয়ে আজকের ছবির গল্প</p><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-09-04/3xpaiozj/12026-09-04T050654Z644337690RC24CNARHPULRTRMADP3NEPAL-FLOODS-SURVIVOR.JPG" /><figcaption>ত্রিশুলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়। তাঁদেরই একজন কবির মহারজান। তাঁকে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-09-04/nx0bqopk/22026-09-04T082119Z710938158RC28CNAAJOKNRTRMADP3NEPAL-FLOODS.JPG" /><figcaption>এই জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধারের চেষ্টা করছেন অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যরা</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-09-04/ejnwj095/32026-09-04T050553Z1817574610RC25CNARZ2HHRTRMADP3NEPAL-FLOODS-SURVIVOR.JPG" /><figcaption>প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হওয়া অপর এক ব্যক্তিকে বহন করে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-09-04/r2tvxpy6/42026-09-04T061604Z756869955RC24CNAZ6ZMBRTRMADP3NEPAL-FLOODS.JPG" /><figcaption>সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর সঞ্জয় সাহ নামের এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। আকাশপথে কাঠমান্ডু পাঠাতে নুয়াকোটের একটি সেনাঘাঁটি থেকে তাঁকে নিয়ে যাচ্ছেন সেনাসদস্যরা</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-09-04/28uqr9j6/52026-09-04T075819Z1402801478RC26CNACWM7LRTRMADP3NEPAL-FLOODS.JPG" /><figcaption>ভয়াবহ বন্যায় সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় কোলনি এলাকার বাসিন্দারা অবরুদ্ধ হয়ে পড়েছেন। নদী পার হতে তাঁরা খাঁচায় চড়ে একটি অস্থায়ী জিপলাইন ব্যবহার করছেন</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-09-04/kjxztmt1/62026-09-04T073211Z150098663RC24CNA4T2Y7RTRMADP3NEPAL-FLOODS.JPG" /><figcaption>নদী পার হওয়ার জন্য কোলনি এলাকায় অস্থায়ী জিপলাইনের খাঁচায় চড়ার অপেক্ষায় স্থানীয় বাসিন্দা</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-09-04/j0c36uoa/72026-09-04T081327Z293716107RC26CNAFWYTORTRMADP3NEPAL-FLOODS.JPG" /><figcaption>আকস্মিক বন্যা ও ভূমিধসের পর নুয়াকোট জেলার ত্রিশুলীতে একটি ক্ষতিগ্রস্ত বাড়ি</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-09-04/dn053t5k/82026-09-04T073210Z1949437504RC23CNAK3S6DRTRMADP3NEPAL-FLOODS.JPG" /><figcaption>অস্থায়ী জিপলাইনের মাধ্যমে নদী পার হচ্ছেন মানুষ। এ সময় উদ্ধারকর্মীরা সেই খাঁচা টেনে নিচ্ছেন</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-09-04/y0y4c59m/9NEPAL-DISASTER-FLOOD-093822.jpg" /><figcaption>নুয়াকোটের একটি অস্থায়ী ত্রাণশিবিরের বাইরে বন্যাদুর্গত নিখোঁজ মানুষদের ছবি দেখছেন কয়েকজন</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-09-04/w0ebuaam/10TOPSHOTS-TOPSHOT-NEPAL-DISASTER-FLOOD-092322.jpg" /><figcaption>আকস্মিক বন্যা ও ভূমিধসে রাসুয়া জেলার স্যাব্রুবেশি শহরে রাস্তার ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা একটি গাড়ি</figcaption></figure>

No comments:

Post a Comment