তিন পুরস্কার পেল ‘রইদ’, তুষির প্রথম পুরস্কার - অজানা ১০১

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Monday, October 05, 2026

তিন পুরস্কার পেল ‘রইদ’, তুষির প্রথম পুরস্কার

আগেই ভিয়েতনামের ডানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে এশিয়ার সেরা ছবি হিসেবে ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতেছিল ‘রইদ’। ছবিটি এবার কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পেয়েছে আরও তিন পুরস্কার: সেরা অভিনেত্রী (নাজিফা তুষি), সেরা চিত্রগ্রহণ (জোয়াহের মুসাভভির) ও সেরা সংগীত (রাশীদ শরীফ শোয়েব)।

রইদ সিনেমায় ‘সাধুর বউ’ চরিত্রে অভিনয় করেছেন তুষি। সিনেমা হলে মুক্তির আগে থেকেই লুক নিয়ে প্রশংসিত হচ্ছিলেন এই অভিনেত্রী। পরে সিনেমাটি মুক্তির পরে অভিনয় দিয়ে আলোচনায় আসেন তুষি। সেই সিনেমা থেকেই এবার প্রথম পুরস্কার পেলেন তুষি।

এই অভিনেত্রী বলেন, ‘আমার জন্য এটা অনেক খুশির সংবাদ। যদিও কখনো পুরস্কারের আশায় কাজ করি না। পুরস্কার নয়, কাজটিই আমার কাছে গুরুত্বপূর্ণ। সব সময় ঠিকমতো নিজের চরিত্রটিকে তুলে ধরতে চাই। সেই চরিত্র যদি স্বীকৃতি এনে দেয়, সেটা অবশ্যই ভালো লাগার। অভিনেত্রী হিসেবে এই পুরস্কার অর্জন আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমার এই সুন্দর সময় যেন চলতেই থাকে।’

‘রইদ’ সিনেমার শুটিংয়ে নাজিফা তুষি। অভিনেত্রীর ফেসবুক থেকে

সিনেমাটির পরিচালক মেজবাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘অসাধারণ সব সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে রইদ দ্বিতীয় পুরস্কার পেল। সিনেমাটি মুক্তির পরেই অভিনেত্রী নাজিফা তুষিকে নিয়ে অনেক কথা হচ্ছিল। তাঁর অভিনয়ের প্রশংসা করছিলেন সবাই। এবার আন্তর্জাতিকভাবে তাঁর পুরস্কার পাওয়ায় ভালো লাগছে। এ ছাড়া আরও আনন্দের খবর, আমাদের সিনেমাটোগ্রাফি নিয়ে কথা হচ্ছিল, মিউজিক নিয়েও আলাদা কথা হচ্ছিল। তাঁরা দুজন এবার পুরস্কার পেলেন।’

অ্যাডাম-ইভের আদিম প্রেমের গল্প, কেমন হলো ‘রইদ’

৩০ সেপ্টেম্বর শুরু হয়ে গতকাল শেষ হয়েছে মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। ১২তম উৎসবে সেরা সিনেমার পুরস্কার পায় ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। নেপালের সিনেমাটি এ বছর কানের আঁ সার্তে রিগা বিভাগের জুরি পুরস্কার পেয়েছিল।

No comments:

Post a Comment