অক্টোবরের কোন সিনেমা–সিরিজ না দেখলেই নয় - অজানা ১০১

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Saturday, October 03, 2026

অক্টোবরের কোন সিনেমা–সিরিজ না দেখলেই নয়

চলতি অক্টোবর মাসে প্রেক্ষাগৃহ ও ওটিটিতে মুক্তি পাচ্ছে দেশি–বিদেশি একগুচ্ছ সিনেমা ও সিরিজ। এসব প্রকল্পের কোনোটি বড় তারকা, কোনোটি আবার বিষয়–বৈচিত্র্যের জন্য মুক্তির আগেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

প্রেক্ষাগৃহ
‘আবার হঠাৎ বৃষ্টি’, ২ অক্টোবর
অচেনা শহর আর দুই তরুণ-তরুণীর অদেখা ভালোবাসার গল্প নিয়ে ১৯৯৮ সালে মুক্তি পায় হঠাৎ বৃষ্টি। ছবিটি বাংলা সিনেমার দর্শকের মনে তৈরি করেছিল অন্য রকম এক ভালো লাগা। নির্মাতা বাসু চ্যাটার্জির সেই সিনেমাটির নতুন সংস্করণ আবার হঠাৎ বৃষ্টি। কামরুজ্জামান পরিচালিত সিনেমাটিতে ফেরদৌস ও প্রিয়াঙ্কার চরিত্র দুটিতে অভিনয় করেছেন আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন। আরও আছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরী। সিনেমাটি গতকাল ১৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

‘ডিগার’, ২ অক্টোবর
ধূসর-সাদা চুল, বিরাট ভুঁড়ি, মুখ বলিরেখায় ভরা—দেখে অনেকেই চিনতে পারবেন না। চেনার কথাও না। কারণ, টম ক্রুজের কথা ভাবতেই চোখের সামনে যে ছবিটা ভাসে, তার সঙ্গে এর কোনো মিল নেই। টম ক্রুজের নতুন সিনেমা ডিগার–এর ট্রেলার মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। আলেহান্দ্রো গনজালেস ইনারিতুর সিনেমাটি সারা বিশ্বের পাশাপাশি ঢাকাতেও মুক্তি পেয়েছে গতকাল। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাসে এটি দেখা যাচ্ছে।

‘আবার হঠাৎ বৃষ্টি’তে রাদিফা নারমিন ও আরিয়ান সারোয়ার। ছবি: নির্মাতার সৌজন্যে

‘রেসিডেন্ট ইভিল’, ২ অক্টোবর
হরর সিনেমায় আলোচিত এক ফ্র্যাঞ্চাইজি ‘রেসিডেন্ট ইভিল’। জাপানি ভিডিও গেম প্রোডাকশন হাউস ক্যাপকমের জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘রেসিডেন্ট ইভিল’ অবলম্বনে প্রায় দুই যুগ আগে শুরু হয় এই সিরিজ। ফ্র্যাঞ্চাইজিটির অষ্টম সিনেমা নিয়ে হররপ্রেমীদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয় নির্মাতা জ্যাক ক্রেগারের কারণে। বারবারিয়ান, ওয়েনপনস দিয়ে খ্যাতি পাওয়া নির্মাতা এই সিনেমাটিতেও বাজিমাত করেছেন। গত ১৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক মুক্তির পর থেকেই দর্শক–সমালোচকদের প্রশংসায় ভাসছে সিনেমাটি। আজ এটি মুক্তি পাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে। এতে অভিনয় করেছেন অস্টিন আব্রামস, জ্যাক চেরি, কলি রেইস, পল ওয়াল্টার।

‘কাট–পিস’, ১৬ অক্টোবর
দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে তরুণ নির্মাতা ইফফাত জাহানের প্রথম সিনেমা কাট-পিস। ব্ল্যাক পেপার ফিল্মসের সিনেমাটিতে অভিনয় করেছেন শিফাত আমিন, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, এলিনা শাম্মী। গার্মেন্টের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎ ঘিরে গড়ে উঠেছে সিনেমাটির গল্প।

সিফাত আমিন ও তোরসাকে দেখা যাবে ‘কাট–পিছ’ সিনেমায় । কোলাজ

‘চিরকুট’, ১৬ অক্টোবর

দূর্গাপূজায় মুক্তি পাবে মুনতাসির আকিবের সিনেমাটি। মুক্তির আগে ছবিটির আনুষ্ঠানিক পোস্টার প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়ে শুরু হলো ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা। নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে উঠে এসেছে সেই সময়ের ক্যাম্পাস, শিক্ষার্থীদের জীবনযাপন, বন্ধুত্ব, সম্পর্ক, আবেগের গল্প। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মীম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু প্রমুখ।

‘চিরকুট’–এর পোস্টার। নির্মাতার সৌজন্যে

ওটিটি
‘ইস্ট অব ইডেন’, নেটফ্লিক্স
জন স্টেইনবেকের একই নামের আলোচিত উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সাত পর্বের লিমিটেড সিরিজ। অভিনয় করেছেন ফ্লোরেন্স পিউ, ক্রিস্টোফার অ্যাবট, মাইক ফেইস্ট, ট্রেসি লেটস। ১৯০০-এর দশকের শুরুর সময়ের গল্প। স্বাধীনচেতা এক নারীর কারণে দুই ভাইয়ের মধ্যে তৈরি হয় বিভাজন। সেই দ্বন্দ্ব ধীরে ধীরে দুই প্রজন্মে ছড়িয়ে পড়ে। সিরিজে মূল উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ক্যাথি অ্যামসকে নতুনভাবে সামনে আনা হয়েছে; চরিত্রটিতে অভিনয় করেছেন পিউ। এটি মুক্তি পেয়েছে গতকাল।

‘ক্যারি’, প্রাইম ভিডিও
স্টিফেন কিংয়ের প্রথম উপন্যাস ক্যারি একাধিকবার চলচ্চিত্রায়িত হয়েছে। সেটিকেই এবার প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ হিসেবে তৈরি করেছেন মাইক ফ্ল্যানাগান। আট পর্বের সিরিজে ক্যারি হোয়াইট চরিত্রে অভিনয় করেছেন সামার এইচ হাওয়েল। তাঁর সঙ্গে আছেন সামান্থা স্লোয়ান, সিয়েনা আগুডং, অ্যালিসন থর্নটন, জো ওয়েলেট, অ্যাম্বার মিডথান্ডার ও ম্যাথিউ লিলার্ড। গল্পের কেন্দ্রে স্কুলপড়ুয়া ক্যারি। মায়ের কঠোর নিয়ন্ত্রণ, সহপাঠীদের নিষ্ঠুরতা ও সামাজিক মাধ্যমের বুলিংয়ের মধ্যে সে বড় হতে থাকে। এরই মধ্যে নিজের টেলিকাইনেটিক ক্ষমতার সন্ধান পায়। সিরিজটি সেই পরিচিত গল্পকে বর্তমান সময়ের সামাজিক বাস্তবতার সঙ্গে মিলিয়ে নতুনভাবে বলবে। এটি মুক্তি পাবে ৮ অক্টোবর।

‘ইস্ট অব ইডেন’–এর পোস্টার। আইএমডিবি

‘হ্যাপিলি ম্যারিড’, চরকি
সমকালীন জীবনের জটিলতা, পারিবারিক সম্পর্কের চিরন্তন বন্ধন আর সামাজিক মাধ্যমের প্রভাবকে কেন্দ্র করেই এগিয়েছে ওয়েব ফিল্মটির গল্প। জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল ফিল্মটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। প্ল্যাটফর্মটির মিনিস্ট্রি অব লাভ প্রকল্পের এটি সপ্তম ফিল্ম। সহপ্রযোজনায় রয়েছে ছবিয়াল। এটি মুক্তি পাবে ৮ অক্টোবর।

‘হ্যাপিলি ম্যারিড’–এ দেখা যাবে আরিফিন শুভ ও কেয়া পায়েলকে। চরকির সৌজন্যে

‘প্রেশার কুকার’, হইচই
হাইপারলিংক ন্যারেটিভে চার নারীর গল্প নিয়ে পবিত্র ঈদুল আজহায় মুক্তি পায় প্রেশার কুকার। রায়হান রাফীর সিনেমাটি ৮ অক্টোবর থেকে হইচইতে দেখা যাবে। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া শান্ত, স্নিগ্ধা চৌধুরী, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রিজভী রিজু, আজিজুল হাকিম, চঞ্চল চৌধুরী।

হুট করেই ‘হ্যাপিলি ম্যারিড’ হয়ে যাব

‘তেনজিং’, অ্যাপল টিভি
এভারেস্টজয়ী তেনজিং নোরগের জীবন নিয়ে সিনেমা। তেনজিং চরিত্রে অভিনয় করেছেন গেনডেন ফুনৎসক। এডমন্ড হিলারি চরিত্রে আছেন টম হিডলস্টন, আর উইলেম ড্যাফোকে দেখা যাবে কর্নেল জন হান্টের চরিত্রে। ১৯৫৩ সালে প্রথমবারের মতো এভারেস্ট চূড়ায় পৌঁছেছিলেন তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি। সেই ঐতিহাসিক অভিযানের পেছনের মানুষ, প্রস্তুতি ও সম্পর্কের গল্পই সিনেমাটির মূল বিষয়।

‘আ কাপল অব লাইজ’, নেটফ্লিক্স
ছুটি কাটাতে গিয়ে নিজেদের মধ্যে বাড়ি বদল করে দুই দম্পতি। কিন্তু আনন্দের সেই ছুটি দ্রুতই পরিণত হয় দুঃস্বপ্নে। নতুন বাড়িতে গিয়ে তারা আবিষ্কার করে, কেউ তাদের ওপর নজর রাখছে। ধীরে ধীরে বিপজ্জনক এক জালে তারা জড়িয়ে পড়ে। চার পর্বের সুইডিশ সিরিজটি পরিচালনা করেছেন কাসপার বারফোড। অভিনয় করেছেন এমা অ্যাপলটন, ফারেস ফারেস, ফ্রিদা গুস্তাভসন।

‘আ কাপল অব লাইজ’–এর দৃশ্য। আইএমডিবি

No comments:

Post a Comment