হ্যালোউইনের আগাম আনন্দ–উন্মাদনা - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Thursday, October 29, 2026

হ্যালোউইনের আগাম আনন্দ–উন্মাদনা


<p>ভুতুড়ে সাজের আনন্দ আর মিষ্টিমুখের মধ্য দিয়ে প্রতিবছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে উদ্‌যাপিত হয় ‘হ্যালোউইন উৎসব’। মৃত আত্মাদের স্মরণে প্রাচীন কেল্টিক রীতি থেকে শুরু হলেও হ্যালোউইন এখন রূপ নিয়েছে নানা রং ও আমোদের এক সর্বজনীন উৎসবে। বিচিত্র সব পোশাক, কুমড়া খোদাই করে তৈরি ‘জ্যাক-ও-ল্যান্টার্ন’ কিংবা শিশুদের বাড়ি বাড়ি গিয়ে ‘ট্রিক অর ট্রিট’ বলে মিষ্টি সংগ্রহ—সব মিলিয়ে মেতে ওঠে পুরো পাশ্চাত্য। উৎসবের মূল দিনটির আগেই যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে আগাম উন্মাদনা। গত মঙ্গলবার কোথাও চলেছে হিল পরে বিচিত্র সাজের দৌড় প্রতিযোগিতা, কোথাও–বা কুমড়া খোদাইয়ের ব্যস্ততা। উৎসবের আগের এমন কিছু মুহূর্ত নিয়ে এই ছবির গল্প।</p><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-10-28/9miv3ebk/1.-USAHalloweenWashingtonLondonBelgiumPumpkinEnvironmentMovementFestival28102026.JPG" /><figcaption>বিচিত্র সাজের কৌতুক। হ্যালোউইন উপলক্ষে ওয়াশিংটন ডিসির ঐতিহ্যবাহী ‘হাই হিল রেসে’ প্রযুক্তি উদ্যোক্তা মাইকেল ডেল ও তাঁর স্ত্রী সুসানের বেশে হাজির হয়েছেন দুই প্রতিযোগী। ছবি: রয়টার্স</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-10-28/voi3q6gi/2.-USAHalloweenWashingtonLondonBelgiumPumpkinEnvironmentMovementFestival28102026.JPG" /><figcaption>উৎসবের উত্তেজনার মাঝেও পেয়ে বসেছে ঘুম। ওয়াশিংটন ডিসিতে হাই হিল দৌড় প্রতিযোগিতা শুরুর অপেক্ষায় ট্রলিতে ঘুমিয়ে পড়েছে দুই শিশু</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-10-28/pbk3kud1/3.-USAHalloweenWashingtonLondonBelgiumPumpkinEnvironmentMovementFestival28102026.JPG" /><figcaption>অদ্ভুতুড়ে পোশাক পরে ওয়াশিংটন ডিসির রাস্তায় এভাবেই আনন্দ–উচ্ছ্বাসে হাই হিল দৌড় প্রতিযোগিতায় মেতে ওঠেন অংশগ্রহণকারীরা</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-10-28/x36zb1ps/4.-USAHalloweenWashingtonLondonBelgiumPumpkinEnvironmentMovementFestival28102026.JPG" /><figcaption>প্রতিযোগিতা ঘিরে সড়কের দুই পাশে দর্শনার্থীদের ভিড়। বিচিত্র সাজের হাই হিল দৌড় উপভোগ করতে ওয়াশিংটন ডিসির রাস্তায় জড়ো হন অনেকে</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-10-28/gzv108kq/5.-USAHalloweenWashingtonLondonBelgiumPumpkinEnvironmentMovementFestival28102026.JPG" /><figcaption>ওয়াশিংটন ডিসির প্রতিযোগিতায় অংশ নিতে এসেছেন বিচিত্র পোশাকে সাজা এই মানুষেরা</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-10-28/0hifrqam/6.-USAHalloweenWashingtonLondonBelgiumPumpkinEnvironmentMovementFestival28102026.JPG" /><figcaption>মার্কিন সিনেটর মিচ ম্যাককনেল ও সুসান ডেলের বেশ ধরে ওয়াশিংটন ডিসির হাই হিল দৌড়ে অংশ নেন এই দুই প্রতিযোগী</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-10-28/yj0wtgpq/7.-USAHalloweenWashingtonLondonBelgiumPumpkinEnvironmentMovementFestival28102026.JPG" /><figcaption>পান্ডাও এবার ভুতুড়ে সাজে! হ্যালোউইন উপলক্ষে বেলজিয়ামের ব্রুজেলেটের একটি পার্কে ভৌতিক পান্ডার বেশ ধরে দর্শনার্থীদের চমকে দিচ্ছেন কর্মীরা</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-10-28/ulyzfcqf/8.-USAHalloweenWashingtonLondonBelgiumPumpkinEnvironmentMovementFestival28102026.jpg" /><figcaption>কুমড়া কেটে রূপ দেওয়া হচ্ছে চিরায়ত ‘জ্যাক-ও-ল্যান্টার্ন’। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হ্যালোউইন উপলক্ষে একটি বিশাল কুমড়ায় কারুকাজ করছেন ড্রু স্মিথ (বাঁয়ে) ও অ্যান্টনি পিটার </figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-10-28/lsqljuch/9.-USAHalloweenWashingtonLondonBelgiumPumpkinEnvironmentMovementFestival28102026.jpg" /><figcaption>হ্যালোউইনে শিশুদের আবদার মেটাতে চাই বাহারি মিষ্টি আর চকলেট। উৎসবের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি দোকানে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে চকলেট</figcaption></figure>

No comments:

Post a Comment