
<p>ঢাকার বুকেই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা, ঐতিহ্যবাহী খাবার ও জুমে উৎপাদিত ফসলের সঙ্গে পরিচিয় করিয়ে দিতে পঞ্চমবারের মতো হয়ে গেল ‘আদিবাসী খাদ্য ও শস্যমেলা ২০২৬’। এতে অংশ নেন চাকমা, মারমা, মণিপুরি, গারো, সাঁওতাল, রাখাইনসহ পাহাড় ও সমতলের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা। ৬ ও ৭ নভেম্বর মিরপুরের ১৩ নম্বরে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ ও আদিবাসী সুহৃদদের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় ৩৫টি স্টল ছিল। চলুন, ৮ ছবিতে দেখে নিই সেই আয়োজন।</p><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-11-07/ggyi9rqa/1.jpeg" /><figcaption>জুমে উৎপাদিত নানা ধরনের শাকসবজি, ফলমূল, শস্যদানা, বিন্নি চাল, চালের পিঠা, পায়েস, মুন্ডি, পাজন, পিঠাপুলিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী সব খাবার</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-11-07/64jynjrc/2.jpeg" /><figcaption>প্রদর্শনীর পাশাপাশি ছিল বিক্রির ব্যবস্থা। শেষ বিকেল থেকে মঞ্চে পরিবেশিত হয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী নাচ ও গান। মেলা প্রাঙ্গণ তখন কানায় কানায় পূর্ণ</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-11-07/wmr9indg/3.jpeg" /><figcaption>বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে পাহাড়ের জনপ্রিয় সবজি বাঁশকোঁড়ল</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-11-07/738exvss/4.jpeg" /><figcaption>বিশেষভাবে উৎপাদিত সবজি, আখ, রোজেলা, হলুদের মতো নানা রকম খাবার উপকরণ বিক্রি করতে দেখা যায় এই স্টলে</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-11-07/2aqehcnz/5.jpeg" /><figcaption>সিলেট অঞ্চলের জনপ্রিয় খাবার সাতকড়া ও চা</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-11-07/d8ya8ocb/6.jpeg" /><figcaption>ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনপ্রিয় খাবার মুন্ডি। শহরে বসবাসকারীদের মধ্যেও জনপ্রিয় এই খাবার</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-11-07/q62z7ocg/7.jpeg" /><figcaption>বিক্রির জন্য রান্না করে রাখা হয়েছে কাঁকড়াভুনা</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-11-07/93l8p8oj/8.jpeg" /><figcaption>ঝলসানো খাবারেও দেখা গেল বৈচিত্র্য। ঢাকায় বসবাসকারী অনেক পাহাড়িকে দেখা গেল এসব খাবার কিনে নিতে।</figcaption></figure><aside><a href="https://www.prothomalo.com/lifestyle/recipe/oke484qsyz">ছিল ঘিয়ের ব্যবসা, এখন তৈরি করে ১৮৫ রকম মিষ্টি, চার প্রজন্মের গল্পে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার</a></aside>

No comments:
Post a Comment