
<p>৩ নভেম্বর হয়ে গেল বলিউড তারকা রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমার প্রিমিয়ার। স্বামীর সিনেমার প্রিমিয়ারে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। মুম্বাইয়ে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর সাজ ছিল বেশ অন্য রকম। সবুজ রঙের সাধারণ লিনেন শাড়ির সঙ্গে পরেছিলেন রুপার অলংকারে তৈরি নজরকাড়া ব্লাউজ। জমকালো ব্লাউজের সঙ্গে সাদামাটা শাড়ির এই মেলবন্ধনেই তৈরি হয়েছে আলিয়ার বিশেষ ফ্যাশন স্টেটমেন্ট। দীপাবলির আগে নিজের এই সাজের ছবি প্রকাশ করে আলিয়া লিখেছেন, ‘অ্যান এপিক স্টার্ট টু দিওয়ালি’। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক তাঁর সাজের খুঁটিনাটি</p><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-11-04/6rl57f21/alia-bhatt-2.jpg" /><figcaption>রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমার প্রিমিয়ারে আলিয়া ভাট বেছে নিয়েছিলেন সবুজ রঙের লিনেন শাড়ি। সাদামাটা শাড়ির সঙ্গে ব্যতিক্রমী ব্লাউজেই ছিল তাঁর সাজের মূল আকর্ষণ</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-11-04/n3wcircq/alia-bhatt-3.jpg" /><figcaption>আলিয়ার শাড়িটি ভারতীয় ডিজাইনার ব্র্যান্ড ‘অনাভিলা’র। ‘গুমাল লিনেন শাড়ি’ নামের এই শাড়ি তৈরি হয়েছে চ্যামব্রে লিনেন কাপড়ে</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-11-04/6wlsl9oq/alia-bhatt-12.jpg" /><figcaption>শাড়ির সবুজ জমিনে আছে বিপরীত রঙের নীল পাড়। পাড়ের সূক্ষ্ম জরির কাজ শাড়িটিকে দিয়েছে পরিমিত আভিজাত্য</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-11-04/nl2azqjg/alia-bhatt-4.jpg" /><figcaption>অনাভিলার ওয়েবসাইটে শাড়িটির দাম সাড়ে ১৪ হাজার ভারতীয় রুপি। সাধারণ নকশার এই শাড়ি উৎসবের পাশাপাশি দৈনন্দিন আয়োজনেও পরা যায়</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-11-04/6bwq6mbd/alia-bhatt-11.jpg" /><figcaption>আলিয়ার সাজের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল রুপার অলংকারে সাজানো ব্লাউজ। ডিজাইনার রিম্পল ও হরপ্রীতের ‘রাহ জুয়েলস’ বিশেষভাবে তৈরি করেছে এটি</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-11-04/we1t5vod/alia-bhatt-8.jpg" /><figcaption>ব্লাউজটির নকশায় আছে হল্টার নেক, সামনের দিকে গোল গলা এবং পিঠখোলা কাট। হাতাবিহীন ব্লাউজটির পুরো অংশজুড়েই রুপার অলংকারের কারুকাজ</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-11-04/4bpv5s0l/alia-bhatt-6.jpg" /><figcaption>আলিয়া শাড়িটি পরেছিলেন চিরাচরিত ঢঙে। তবে আঁচল এমনভাবে সাজানো হয়েছিল, যাতে রুপার ব্লাউজের নকশা স্পষ্ট দেখা যায়</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-11-04/vxuybdrb/alia-bhatt-10.jpg" /><figcaption>এত জমকালো ব্লাউজের সঙ্গে ভারী গয়না পরেননি আলিয়া</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-11-04/jurcnzrs/alia-bhatt-5.jpg" /><figcaption>আলিয়ার কানের অলংকার এসেছে সুনীতা কাপুরের ব্যক্তিগত গয়নার সংগ্রহ থেকে। সুনীতা হলেন তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরের মা</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-11-04/ko8sk6v0/alia-bhatt-1.jpg" /><figcaption>কপালে ছোট্ট সবুজ টিপ, সাজে যোগ করেছে বাড়তি সৌন্দর্য</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-11-04/3ne157a3/alia_bhatt_thumb.png" /><figcaption>মাঝখানে সিঁথি করে চুল খোলা রেখেছিলেন আলিয়া। চুলের নিচের দিকে হালকা ঢেউ খেলানো স্টাইল তাঁর সাজকে রেখেছে স্বাভাবিক</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-11-04/pffdyoik/alia-bhatt-7.jpg" /><figcaption>চোখে গোলাপি ঝিলমিলে আইশ্যাডো, কাজল ও মাসকারা। গালে হালকা গোলাপি ব্লাশ, হাইলাইটার আর ঠোঁটে চকচকে গোলাপি লিপস্টিকে সম্পূর্ণ হয়েছে তাঁর মেকআপ</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-11-04/elf0qpz4/alia-bhatt-13.jpg" /><figcaption>আলিয়ার এই সাজের পরিকল্পনায় ছিলেন রিয়া কাপুর ও সানিয়া কাপুর। মেকআপ করেছেন মিকি কন্ট্রাক্টর, আর চুলের সাজ করেছেন হৃষিকেশ নাস্কার। সাধারণ শাড়ির সঙ্গে ব্যতিক্রমী ব্লাউজ মিলিয়ে উৎসবের সাজেও যে নতুনত্ব আনা যায়, আলিয়ার এই উপস্থিতি তারই উদাহরণ</figcaption></figure><p><sup>সূত্র: হিন্দুস্তান টাইমস</sup></p><aside><a href="https://www.prothomalo.com/lifestyle/fashion/f2b8idxyvg">থাইল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, দেখুন ৮টি ছবি</a></aside>

No comments:
Post a Comment