শহীদ মিনার এলাকা হকার মুক্ত করতে বৃহৎ কর্মসূচির ডাক - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Saturday, December 15, 2018

শহীদ মিনার এলাকা হকার মুক্ত করতে বৃহৎ কর্মসূচির ডাক


সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ফুটপাত মুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সিলেটের সংস্কৃতিকর্মীরা। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও এসএসপি কমিশনার বরাবরে এ বিষয়ে লিখিত আবেদন জানানোর পরও টনক নড়ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এ নিয়ে শীঘ্রই সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃহৎ কর্মসূচি ঘোষণার কথা জানালেন সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দ।

ফুটপাত মুক্ত করতে ১৩ ডিসেম্বর শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনীর এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষে দেবব্রত রায় দিপন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক হায়াতুল ইসলাম আখঞ্জির সাথে দেখা করেন। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের দাবির প্রতি একাত্বতা প্রকাশ করে তিনি বলেন, হকার নিয়ে দীর্ঘদিন থেকে এই দুর্ভোগের কবলে আছে সরকারি মহিলা কলেজ। বিষয়টি আইন-প্রয়োগকারী সংস্থা থেকে নগরভবন কারো অজানা নেই। তিনি বলেন মাঝে মধ্যে অভিযান হলেও পরবর্তীতে আবারো চৌহাট্টা পয়েন্ট থেকে রেডক্রিসেন্ট এলাকা আবারো হকারদের দখলে চলে যায়। স্থায়ীভাবে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষকে দ্রুত এগিয়ে আসার দাবি জানান তিনি।

এ সময় অধ্যক্ষ বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনার এলাকার ফুটপাত বন্ধ থাকে। এই সুযোগে কর্তৃপক্ষ পুরো এলাকা ভাসমান হকারদের কবল থেকে মুক্ত করতে না পারলে পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ জোট নেতৃবৃন্দ এবং শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের সাথে একযোগে যে কোনো কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

জানা গেছে, গত ২৮ নভেম্বর সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দ নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে রেডক্রিসেন্ট হাসপাতাল সংলগ্ন এলাকাকে ফুটপাত মুক্ত করতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর দৃষ্টি কামনা করেন। আবেদনের পর দুই সপ্তাহের অধিক সময় পেরিয়ে গেলেও শহীদ মিনার এলাকা হকার মুক্ত করা হচ্ছে না।

২৮ নভেম্বর সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দ নগর ভবনে মেয়রের সাথে সাক্ষাত করে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, নগর ভবনের তদারকিতে পরিচালিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার নগরীর সৌন্দর্যের অন্যতম একটি নিদর্শন। বাঙ্গালীর দেশজ সংস্কৃতির অন্যতম এই দৃষ্টিনন্দন স্থানে প্রতিদিনই দেশের বিভিন্ন লোকের সমাগম ঘটে। তাছাড়া, শহীদ মিনারের ঠিক বিপরীতে নগরীর অন্যতম একটি প্রাচীন মহিলা কলেজের অবস্থান। কিন্তু অত্যন্ত দু:খের বিষয়, কলেজ এলাকা এবং শহীদ মিনার এরিয়ার প্রায় ১ কিলোমিটার এলাকা সব সময় থাকে ভাসমান হকারদের দখলে। ফলে একদিকে যেমন যানজটের সৃষ্টি হয়, অন্যদিকে শহীদ মিনার এলাকার পবিত্রতাও নষ্ট হচ্ছে। পাশাপাশি কলেজ পড়–য়া মেয়েদেরকে প্রতিদিন ভাসমান হকারদের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ অবস্থায় সিলেটের সকল সংস্কৃতি-কর্মীদের পক্ষ থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দাবি, অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে সিলেট শহীদ মিনার এলাকার পবিত্রতা রক্ষা এবং সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের নির্বিঘ্নে পথ চলার স্বার্থে পুরো এলাকার ভাসমান হকার উচ্ছেদ করনে মেয়রের আশু হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় মেয়র জোট নেতৃবৃন্দের দাবির প্রতি একাত্বতা প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস ব্যক্ত করেন। মেয়রের প্রতিশ্রুতির ২০ দিন অতিক্রম হলেও নগরভবনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব হয়নি।

No comments:

Post a Comment