নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণ না করার নির্দেশ দিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। কেউ যাতে আঙুল তুলতে না পারে সে বিষয়ে সবাইকে নজর রাখতে হবে।
তিনি বলেন, ভোটার যাতে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে তা নিশ্চিত করতে হবে। নির্বাচন আর সন্ত্রাস একসাথে চলতে পারে না।
রোববার সকালে সিলেটে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী ও চার জেলার রিটার্নিং কর্মকর্তাসহ অন্যরা।
ডিএস/এএসটি

No comments:
Post a Comment