সাবেক প্রেমিকের সঙ্গে স্বস্তিকা মুখার্জি - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Saturday, January 12, 2019

সাবেক প্রেমিকের সঙ্গে স্বস্তিকা মুখার্জি


ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় মুখ স্বস্তিকা মুখার্জি। ব্যক্তিগত জীবন নিয়েও বেশ খোলামেলা এই অভিনেত্রী। একটা সময় অভিনেতা পরমব্রতের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।
বিভিন্ন কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর নায়িকা প্রেমে জড়িয়ে পড়েন পরিচালক সৃজিত মুখার্জির। সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। এবার সাবেক দুই প্রেমিককে সঙ্গে করে ফিরছেন স্বস্তিকা।
‘শাহজাহান রিজেন্সি’ ছবিটি তাদের এই সুযোগ করে দিয়েছে। এই ছবি পরিচালনা করছেন সৃজিত। আর স্বস্তিকার সহশিল্পী হিসেবে কাজ করেছেন পরমব্রত। সাবেক প্রেমিকদের সঙ্গে শুটিংয়ের নানা অভিজ্ঞতা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে কথা বলেছেন এই অভিনেত্রী।
সাবেক দুই প্রেমিকের সঙ্গে শুটিংয়ের সময় অস্বস্তিবোধ হয়নি? জবাবে স্বস্তিকা বলেন, ‘হয়নি। এর আগেও সৃজিত অন্য একটি ছবিতে কাজ করতে বলেছিল। চরিত্র পছন্দ হয়নি তাই সেটা করিনি। কিন্তু এই ছবিটি ‘কমলিনী’ চরিত্র এমন যে, একজন অভিনেত্রী হয়তো তার পুরো ক্যারিয়ারেই এমন চরিত্র পায় না। শুধু এই জায়গা থেকেই কাজটি করার সিদ্ধান্ত নেয়া।
তিনি আরও বলেন, যখন ‘ভূতের ভবিষ্যৎ’ ছবিতে কাজ করেছিলাম তখন পরমের (পরমব্রত) সঙ্গে মাত্র ব্রেকআপ হয়েছে। ওর সঙ্গে ব্রেকআপ হয়েছে বলে সিনেমাটি যদি না করতাম, তাহলে অভিনেত্রী হিসেবে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবি আমার ক্যারিয়ারে থাকত না। সেটা কী ঠিক হতো? এতে দর্শক, আমার সবারই লোকসান হতো।

No comments:

Post a Comment