লন্ডনে যৌন নিপীড়নের দায়ে বাঙালি যুবকের ১৬ বছরের কারাদণ্ড - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Sunday, May 03, 2020

লন্ডনে যৌন নিপীড়নের দায়ে বাঙালি যুবকের ১৬ বছরের কারাদণ্ড


লন্ডনে নাইটক্লাব ফেরত নারীদের যৌন নিপীড়নের দায়ে ক্যামডেনের ক্রোমার স্ট্রিটের বাসিন্দা নাজমুল আহমেদ এবং সেলিম আহমেদ নামে বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন।

এ বছরের শুরুর দিকে আলাদা আদেশে তাদের দোষী সাব্যস্ত করেন উড গ্রিন ক্রাউন কোর্ট। তাদের মধ্যে নাজমুল আহমেদকে ১৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গত শুক্রবার নাজমুলের এ দণ্ড ঘোষণা করেন আদালত।

রায়ে নাজমুলকে নারী ‘শিকারি’ এবং ‘নিষ্ঠুর ও নির্বিকার’ মানসিকতার ‘সিরিয়াল যৌন অপরাধী’ হিসেবে বর্ণনা করেন বিচারক। তার নাম আজীবন যৌন অপরাধীর তালিকায় নিবন্ধিত থাকবে।

আদালত জানিয়েছে, ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর রাসেল স্কোয়ার থেকে গাড়িতে তুলে নিয়ে ২০ বছর বয়সী এক নারীকে যৌন হয়রানি করেন নাজমুল। এছাড়া ২০১৯ সালে ২ মার্চ এবং ২৭ মার্চ টটেনহ্যাম কোর্ট রোড এবং শরডিচ থেকে পৃথকভাবে আরও দুজন নারীকে গাড়িতে তুলে নিয়ে যৌন হয়রানি এবং মোবাইল ও অর্থ ছিনতাইয়ের অভিযোগে নাজমুলকে এই সাজা প্রদান করা হয়েছে।

এদিকে একই ধরনের একটি অপরাধে একই আদালতে নাজমুলের ভাই সেলিম আহমেদকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০১৯ সালের ২৭ জানুয়ারি গ্রেট ইস্টার্ন স্ট্রিট থেকে এক নারীকে গাড়িতে তুলে নিয়ে যৌন হয়রানি এবং তার ব্যাংক কার্ড ছিনতায়ের অভিযোগে দোষী সাব্যস্ত হন সেলিম আহমদ। আগামী ২২ মে তার সাজার মেয়াদ ঘোষণা করা হবে।

নাজমুল ও সেলিমকে সহযোগিতার অভিযোগে আরও দুই শ্বেতাঙ্গ দোষী সাব্যস্ত হয়েছেন।

ফিরোজ আহমেদ/এসআর/পিআর

No comments:

Post a Comment