বিনোদন জগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না। তাঁদের ব্যক্তিগত জীবন, দৈনন্দিন মুহূর্ত এবং নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি এবং ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে আরও কাছের ও বাস্তব হয়ে ওঠেন। তারকাদের এসব ঘটনা দেখুন ফেসবুকের পাতা থেকে।
কখনো ‘দুলাভাই, কখনো সামির’ বাইরে বের হলেই ভক্তরা নানা চরিত্রের নামে ডাকে। সেই ভক্তদের সঙ্গে ছবিটি পোস্ট করে অভিনেতা খায়রুল বাসার লিখেছেন, ‘আপনারা আমাকে বাড়ির ছোট ছেলে হিসেবেই জানেন। ওনারা এসেছেন সামির দুলাভাইকে দেখতে! আমিও দুলাভাই হিসেবে একটা ছবি তুলে বিদায় নিলাম।’‘চা গরম’ নিয়ে এক ভক্ত লিখেছেন, ‘সাফা কবিরের ক্যারিয়ারে এই কাজটা অন্য রকম হয়ে থাকবে।’ সেই পোস্ট ভাগাভাগি করে সাফা লিখেছেন, ‘তোমার আমার সম্পর্কে বলা সুন্দর কথাগুলো পড়ে আমি অভিভূত। এত সুন্দর বার্তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আমি সত্যিই মুগ্ধ।’অভিনেত্রী ও মডেল তানজিয়া জামান মিথিলা বন্ধু তমা মির্জাকে শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘তমা মির্জা, এত বছর ধরে খুব কাছ থেকে তোমার যাত্রাটা দেখেছি। তুমি যে সংগ্রামগুলোর কথা কখনো বলোনি, সেই নির্ঘুম রাতগুলো, ত্যাগ আর নীরবে বয়ে চলা শক্তিটা—সবই আমি দেখেছি।’ সেরা অভিনেত্রী হিসেবে তমা মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন।ছবিটি পোস্ট করে নিলয় আলমগীর লিখেছেন, ‘পুবাইল যখন শুটিং করতে যাই, লালুসহ অন্যরা কী যে খুশি হতো। সারাক্ষণ আশপাশে ঘুরঘুর করত। শুধু খাবারের জন্য না। কাছে থাকলেই খুশি। লালু আর কখনো আসবে না। শুটিং চলাকালীন ফ্রেমে ঢুকে শুটিং নষ্ট করবে না। বিদায় লালু।’ এই লালু তাঁর পছন্দের কুকুর।আগের মতো আর এফডিসিতে আসেন না অভিনেত্রী রোজিনা। কদিন আগে এসেছিলেন। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘অনেক দিন পর এফডিসিতে। ফিল্ম পরিচালকদের সঙ্গে আমার দেখা হলো। এখানে অনেক পরিচালক আছেন, তাঁদের পরিচালনায় অনেক ছবিতে আমি কাজ করেছি। সবার সঙ্গে দেখা হওয়াতে আমার খুব ভালো লেগেছে।’
অজানা বিশ্ব, অবাক করা বিষয়, টেকনোলজির সব ধরনের খবর, হলিউড-বলিউড আর টিভি পর্দার বিনোদনের খবর, শিক্ষা, স্বাস্থ্য, ইসলামের আলো, খেলাধুলার সব রের্কড এবং চলমান বিশ্বের ঘটে যাওয়া বিষয় সায়েন্স ফিকশন সব এক পাতার মাঝেই খুঁজে পাওয়ার আরেক নামই যেন অজানা১০১
No comments:
Post a Comment