সামনের ঈদে ‘সুড়ঙ্গ ২’ আসছে না - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Friday, April 03, 2026

সামনের ঈদে ‘সুড়ঙ্গ ২’ আসছে না


পবিত্র ঈদুল আজহায় ‘সুড়ঙ্গ ২’ আসছে—এমন একটি খবর ছড়িয়েছে সংবাদমাধ্যমে। তবে সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল প্রথম আলোকে বলেন, সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে না।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ পরিচালনা করেন রায়হান রাফী। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা আই ও চরকি। এতে মাসুদ চরিত্রে অভিনয় করে খ্যাতি পান আফরান নিশো।

২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফীর আরেক সিনেমা ‘তাণ্ডব’–এ মাসুদ চরিত্রটিকে দেখা গেছে। এর পর থেকেই ‘সুড়ঙ্গ ২’ সামনে এসেছে। প্রযোজকেরা বলছেন, তাঁরা সিনেমাটি নির্মাণ করবেন। তবে ঈদুল আজহায় নয়।

একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ‘সুড়ঙ্গ ২’ সিনেমায় অভিনয় করবেন মাসুমা নাবিলা ও নাজিফা তুষি। তবে শাহরিয়ার শাকিল বললেন, নাবিলা ও তুষির সঙ্গে সিনেমা নিয়ে তাঁদের কোনো আলোচনাই হয়নি।

শাকিল বলেন, ‘আমাদের সঙ্গে কোনো কথা না বলেই প্রতিবেদনটি করা হয়েছে। খবরটি কারা ছড়িয়েছে, কেন ছড়িয়েছে, সেটা নিয়ে আমাদের কোনো ধারণা নেই।’
‘সুড়ঙ্গ ২’ সিনেমায় কারা থাকছেন, সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানান এই প্রযোজক।

‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশো ছাড়াও তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মন্ওয়ারসহ আরও অনেকে অভিনয় করেছেন।

No comments:

Post a Comment