বেন স্টোকসদের ফিল্ডিং কোচের দায়িত্বে সাবেক নারী ক্রিকেটার - অজানা ১০১

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Thursday, May 14, 2026

বেন স্টোকসদের ফিল্ডিং কোচের দায়িত্বে সাবেক নারী ক্রিকেটার

ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন এখন আইপিএলে ব্যস্ত। তাঁর অবর্তমানে ইংল্যান্ড টেস্ট দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক নারী ক্রিকেটার সারা টেলর। ৩৭ বছর বয়সী টেলর আসন্ন ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে বেন স্টোকসদের নিয়ে কাজ করবেন।

ইংল্যান্ডের হয়ে ২২৬ ম্যাচ খেলা টেলরের জন্য পুরুষ দলে কাজ করা নতুন কিছু নয়। ইংল্যান্ড লায়ন্সে (‘এ’ দল) অ্যান্ড্রু ফ্লিনটফের কোচিং স্টাফে কাজ করেছিলেন তিনি। সেই অভিজ্ঞতাই এখন তাঁকে জাতীয় দলে জায়গা করে দিয়েছে।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে কোনো সিনিয়র পুরুষ আন্তর্জাতিক দলে টেলরই প্রথম নারী কোচ।

২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা টেলর খেলোয়াড়ি জীবনে বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার হিসেবে বিবেচিত ছিলেন। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে জিতেছেন ২০১৭ বিশ্বকাপ। অবসরের পর কাউন্টি দল সাসেক্স ও ম্যানচেস্টার অরিজিনালসের পুরুষ দলে কাজ করেছিলেন তিনি।

টেলরকে বেন স্টোকসদের জাতীয় দলে সুযোগ দেওয়ার খবর জানিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট পরিচালক রব কি বলেন, ‘আমি মনে করি তিনি যা করেন, তাতে তিনি এই জগতের সেরাদের একজন। তিনি অসাধারণ কাজ করেছেন এবং অ্যান্ড্রু ফ্লিনটফ ও এড বার্নির (পারফরম্যান্স ডিরেক্টর) সঙ্গে অনেক কাজ করেছেন।’

খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার পর থেকে কোচিংয়ে আছেন সারা টেলর

সর্বশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারের কারণে ইংল্যান্ডের ফিল্ডিং ব্যর্থতার ব্যাপক সমালোচনা হয়েছে। ফিল্ডিং কোচ ছাড়া যাওয়া সেই সিরিজে ইংল্যান্ড মোট ১১টি ক্যাচ মিস করে।

সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের তিন টেস্টের সিরিজ শুরু হবে ৪ জুন লর্ডস টেস্ট দিয়ে।

ইউরোপীয় ফুটবলে মেরি-লুইসের নতুন ইতিহাস

No comments:

Post a Comment