বাংলাদেশ ক্রিকেট দলে ‘ব্রাজিল’ কম, লিটন এবার ‘ব্যাক টু ব্যাক’ জিততে চান - অজানা ১০১

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Tuesday, June 09, 2026

বাংলাদেশ ক্রিকেট দলে ‘ব্রাজিল’ কম, লিটন এবার ‘ব্যাক টু ব্যাক’ জিততে চান

বিশ্বকাপ এলে পৃথিবী বিভক্ত হয়ে পড়ে। পছন্দের দল নিয়ে মজার এ বিভক্তি। অফিস, বন্ধুমহল থেকে নিজ পরিবারেও চলে তর্ক–বিতর্ক। পছন্দের দলের মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনাই যেহেতু জনপ্রিয়তম, তাই এ দুটি দলের সমর্থকেরাই খুব বেশি। বাংলাদেশ ক্রিকেট দলেও যেমন ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকই সবচেয়ে বেশি।

বিশ্বকাপ যেহেতু চলে এসেছে, তাই জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যেও ঢুকে পড়েছে ফুটবলের আমেজ। সামনে যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ, যেটা শুরু হবে আগামীকাল মিরপুরে। কিন্তু বিশ্বকাপ ফুটবল আসলে এত জনপ্রিয় ও বড় আসর যে তা অন্য খেলার ভুবনের মানুষদের ওপরও প্রভাব ফেলে। জাতীয় ক্রিকেট দলে একসময় যেমন সাকিব আল হাসান ছিলেন আর্জেন্টিনার বড় সমর্থক। ব্রাজিলের সমর্থক ছিলেন তামিম ইকবাল। বিশ্বকাপে জাতীয় ক্রিকেট দলে এই দুই দলের সমর্থকদের অগ্রভাগে থাকতেন তাঁরা।

সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন লিটন দাস

কিছুদিন আগে প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলেন বাংলাদেশ টি–টুয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। ফুটবল তাঁর পছন্দের খেলা। জাতীয় দলের অনুশীলনেও ফুটবলটা ভালোও খেলেন। স্বাভাবিকভাবেই এই খেলায় পছন্দের একটি দল তো তাঁর আছেই, বিশ্বকাপে যেমন সবারই থাকে!

৪ বছর পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেকের ভূমিকা কী হবে

পছন্দের দল নিয়ে আড্ডাসুলভ সেই ভিডিও সাক্ষাৎকারে লিটন বলেন, ‘প্রিয় দল তো আর্জেন্টিনা বরাবরের মতোই।’ এ কথার পর প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক পাল্টা জানতে চান, ‘তাহলে তো আর কিছু পাওয়ার নেই?’ কারণ, চার বছর আগে কাতারে সর্বশেষ বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। কিন্তু লিটনের উত্তর, ‘ব্যাক টু ব্যাক (পরপর দুবার) যদি হয়, যেমন (আইপিএলে) বেঙ্গালুরু মনে হয় এবার হয়েছে, ও রকম ব্যাক টু ব্যাক যদি হয়ে যায়!’

আর্জেন্টিনা দলে পছন্দের খেলোয়াড় আর জানতে চাওয়া হয়নি লিটনের কাছে। কারণ, নামটা একরকম অবধারিত ছিল। লিওনেল মেসি! মজার সুরে উৎপল শুভ্র এরপর বলেন, এবার কিন্তু বিশ্বকাপের মজা একটু নষ্ট হয়ে গেছে। আর্জেন্টিনা জিতবে কি জিতবে না, বাংলাদেশে বিশ্বকাপের মজা ছিল এটা।’

২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির দলের পাঁড়ভক্ত লিটন বলেন, ‘আবারও জিতবে।’ লিটন আরও জানান, জাতীয় দলের অনুশীলনে ব্রাজিল–আর্জেন্টিনা দলে বিভক্ত হয়ে তাঁরা ম্যাচ খেলেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়, জাতীয় দলে এখন আর্জেন্টিনা দলের সমর্থক কারা?

‘বাপের দোয়া’কে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

লিটন বলেন, ‘জানতে হবে। আমি যত দূর জানি শান্ত আর্জেন্টিনা, মুশফিক ভাই আর্জেন্টিনা, আমি আর্জেন্টিনা। (একটু ভেবে) আর কে কে আছে, একটু দেখতে হবে।’ ব্রাজিলের সমর্থক তাহলে কারা? লিটনের উত্তর, ‘মিরাজ সম্ভবত ব্রাজিল মনে হয়, আমি সঠিক জানি না।’ উৎপল শুভ্র মজার সুরে বলেন, ব্রাজিল কি এখন একটু সংখ্যালঘু হয়ে গেছে জাতীয় দলে?

লিটনও মজার সুরে হেসে বলেন, ‘ব্রাজিল আগেও সংখ্যালঘুই ছিল।’

বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বিশ্বকাপ শুরুর দিন মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী রোববার।

No comments:

Post a Comment