বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা–ব্রাজিলকে চিনবেন কীভাবে - অজানা ১০১

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Wednesday, June 03, 2026

বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা–ব্রাজিলকে চিনবেন কীভাবে

মাঠের লড়াই শুরু হতে বাকি কয়েক দিন, এর মধ্যেই প্রকাশিত হয়েছে বিশ্বকাপের গ্রুপ পর্বের জার্সিনামাও। দলগুলো কোন ম্যাচে হোম কিট আর কোন ম্যাচে বিকল্প জার্সি পরে মাঠে নামবে, তা চূড়ান্ত করেছে ফিফা।

স্বাভাবিকভাবেই তালিকায় বেশির ভাগ ফুটবলপ্রেমীর চোখ ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সির দিকে। যেখানে দুই দলই গ্রুপ পর্বের তিন ম্যাচে দুটি হোম জার্সি পরার সুযোগ পাচ্ছে।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচে নিজেদের হোম কিট পরবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে তারা মাঠে নামবে বিকল্প জার্সি পরে।

অন্যদিকে আর্জেন্টিনা জাতীয় দলের গোলরক্ষক প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে পরবেন কমলা রঙের ইউনিফর্ম, দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে সবুজ এবং তৃতীয় ম্যাচে জর্ডানের বিপক্ষে হালকা নীল রঙের জার্সি ব্যবহার করবেন।

বিশ্বকাপে যাওয়ার আগে যে ভিডিও কাঁদাল আনচেলত্তিকে

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপে মরক্কো ও স্কটল্যান্ডের বিপক্ষে পরবে বিখ্যাত হলুদ রঙের জার্সি। আর হাইতির বিপক্ষে ম্যাচে তারা ব্যবহার করবে নীল রঙের বিকল্প জার্সি।

অন্যদিকে মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলের গোলরক্ষক পরবেন হালকা ধূসর কিংবা কালো জার্সি, দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে গোলরক্ষকের পরনে থাকবে হলুদ জার্সি এবং তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লাল জার্সি।

প্রথা অনুযায়ী, প্রতিটি দলই ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের দুই সেট জার্সিই ব্যবহার করবে।

No comments:

Post a Comment