নাটকীয় ড্রয়ে ইরাওলা যুগের সূচনা, লিভারপুলকে বাঁচালেন সোবোসলাই - অজানা ১০১

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Monday, August 24, 2026

নাটকীয় ড্রয়ে ইরাওলা যুগের সূচনা, লিভারপুলকে বাঁচালেন সোবোসলাই

ম্যাচের শেষ শটে পেনাল্টি থেকে গোল করে লিভারপুলকে নিশ্চিত হারের হাত থেকে বাঁচালেন ডমিনিক সোবোসলাই। নিউক্যাসলের বিপক্ষে ২-২ গোলের নাটকীয় ড্র দিয়ে শুরু হলো অ্যানফিল্ডে আন্দোনি ইরাওলার নতুন অধ্যায়। আর্নে স্লট বরখাস্ত হওয়া এবং মোহাম্মদ সালাহ, ইব্রাহিমা কোনাতে ও অ্যান্ড্রু রবার্টসনের বিদায়ের পর পুনর্গঠিত লিভারপুলকে সেন্ট জেমস পার্কে বেশ অগোছালোই দেখিয়েছে।

ম্যাচের পঞ্চম মিনিটেই স্বাগতিক নিউক্যাসলকে এগিয়ে দেন অ্যান্থনি এলাঙ্গা। উইলিয়াম ওসুলার বাড়ানো পাসে লিভারপুলের ভঙ্গুর রক্ষণের সুযোগ নেন তিনি। প্রথমার্ধে সালাহের অভাব আর সাবেক ক্লাব নিউক্যাসলের মাঠে ১২ কোটি ৫০ লাখ পাউন্ডের স্ট্রাইকার অ্যালেকসান্দার ইসাকের একের পর এক সুযোগ নষ্ট অলরেডদের ব্যাকফুটে রাখে। তবে বিরতির পর ৫৫ মিনিটে ২৫ গজ দূর থেকে চোখধাঁধানো শটে লিভারপুলকে সমতায় ফেরান কোডি গাকপো।

লিভারপুলের প্রথম গোলটি কোডি গাকপোর

সেই স্বস্তি টিকে ছিল মাত্র দুই মিনিট। জেরেমি ফ্রিমপংকে কাটিয়ে চমৎকার ফিনিশিংয়ে নিউক্যাসলকে আবার এগিয়ে দেন জো উইলক। জয় যখন নিউক্যাসলের হাতের মুঠোয়, ঠিক তখনই ইনজুরি টাইমে ঘটে নাটকীয়তা। নিউক্যাসলের লুইস হল ডি-বক্সে অভিষিক্ত উইঙ্গার ভিক্টর মুনিয়োজকে ফাউল করলে পেনাল্টি পায় লিভারপুল। ঠান্ডা মাথার স্পট-কিকে বল জালে জড়িয়ে ১ পয়েন্ট নিশ্চিত করেন সোবোসলাই।

সিটির মাঝমাঠে এবার মরক্কোর ‘বিস্ময় বালক’

ম্যাচ শুরুর আগে সম্প্রতি ৭৫ বছর বয়সে প্রয়াত দুই ক্লাবেরই সাবেক তারকা কেভিন কিগানকে শ্রদ্ধা জানানো হয়। শেষ পর্যন্ত অলরেডরা পরাজয় এড়ালেও, প্রথম ম্যাচেই প্রকাশ পাওয়া রক্ষণের জঘন্য রূপ ভাবনায় ফেলবে কোচ ইরাওলাকে।

আর্জেন্টিনার কোন কোন ফুটবলার ক্লাব বদলেছেন, কোথায় গেছেন

No comments:

Post a Comment