‘আয়না’ নিয়ে আসছে দ্য রোভার - অজানা ১০১

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Thursday, October 08, 2026

‘আয়না’ নিয়ে আসছে দ্য রোভার

দ্বিতীয় অ্যালবাম আয়না নিয়ে আসছে ভিন্নধারার বাংলা রক অ্যান্ড রোল ব্যান্ড দ্য রোভার। অ্যালবামটিকে ডাবল অ্যালবামও বলা যায়। কারণ, গত বছর প্রকাশিত প্রথম অ্যালবাম সমধর্মিতার সব কটি গানের পাশাপাশি এতে নতুন ৯টি গান ও ২টি ট্রিবিউট গান থাকবে। সব মিলিয়ে অ্যালবামে থাকছে মোট ১৮টি গান।

১ অক্টোবর অ্যালবামের শিরোনাম সংগীত ‘আয়না’র মিউজিক ভিডিও প্রকাশিত হবে। দ্য রোভারের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও স্পটিফাইয়ে ধারাবাহিকভাবে বাকি গানগুলো প্রকাশিত হবে।

ওয়ারফেজ কেন আলাদা

সব কটি গানের লাইভ রেকর্ডিং করা হয়েছে অন্তরা স্টুডিওতে। সব গানের মিক্স ও মাস্টার করেছেন দেওয়ান এনামুল হাসান। অ্যালবামের মিউজিক ভিডিওটির প্রযোজনা ও পরিচালনা করেছে পারসেপশন মিডিয়া।

অ্যালবামটি নিয়ে ব্যান্ড সদস্য রাতুল বলেন, ‘এই যান্ত্রিক ও ব্যস্ত সময়ে নিজেকে জানা বা নিজের সঙ্গে কথা বলার সময়টুকুই আমরা বের করতে পারি না। গানগুলো বানানোর সময় আমাদের মনে হয়েছে এই উত্তাল জীবনকে একপ্রকার প্রশান্তির আবরণ দিতে গেলে নিজেকে জানা খুব জরুরি। আমরা কেবল নিজেকে খুঁজে পাওয়ার এই যাত্রাটুকু সুর ও সংগীতের মাধ্যমে শেয়ার করে নিতে চেয়েছি সবার সঙ্গে।’

ব্যান্ডটির সদস্যদের বিশ্বাস, তাঁদের যাত্রায় সঙ্গী হয়ে শ্রোতারাও এই ক্লান্তিহীন গতিময় শহরে একটু থমকে গিয়ে নিজেকে প্রশ্ন করবে, আয়নায় তাকিয়ে নিজের ভেতরটাকে চিনতে চাইবেন।

২০১৭ সালে যাত্রা শুরু করে দ্য রোভার। বর্তমানে তিন সদস্যের ব্যান্ডটির গিটারে রাতুল (আবদুল্লাহ বিন হক), বেজে জাফরী আবেদীন ও ড্রামসে তুনান (মাহফুজুল হক)। তিনজনই গান গেয়েছেন।

No comments:

Post a Comment