আগের ম্যাচে ২৫০ রানের লক্ষ্য ছুঁয়ে জিতে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ইন্দোরে আজ ২২৪ রানের লক্ষ্য ছুঁতে নেমে ভারতের কাছে ১৪ রানে হেরেছে ক্যারিবীয়রা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।

টসে হেরে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা ও ঈশান কিষানের ১০৮ রানের উদ্বোধনী জুটিতে দুর্দান্ত সূচনা পায় ভারত। মাত্র ১৮ বলে ফিফটি ছোঁয়া অভিষেক শেষ পর্যন্ত ৩০ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় ৬৯ রান করেন। ঈশান ৩৭, তিলক বর্মা ২৮ ও নিতীশ কুমার রেড্ডি ২১ রান যোগ করেন। শেষদিকে অক্ষর প্যাটেলের ২০ ও প্রিন্স যাদবের অপরাজিত ১৩ রানে ভর করে অলআউট হওয়ার আগে ২২৩ রানে অলআউট হয় ভারত।

৩ উইকেট পেয়েছেন অর্শদীপ সিং

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই হারায় আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক শাই হোপকে (৫)। তবে কামিল পুরানের ৪২ ও শিমরন হেটমায়ারের ৪৩ রানের ইনিংস লড়াইয়ে থাকে দলটি। শেষদিকে শেরফান রাদারফোর্ড ২০ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে আশা জাগিয়েছিলেন। তবে ১৮তম ওভারে রাদারফোর্ডকে বোল্ড করে ভারতের জয় প্রায় নিশ্চিত করেন অর্শদীপ।

ওয়েস্ট ইন্ডিজ শেষ ওভারটা শুরু করে ৩৭ রানের প্রয়োজন নিয়ে। অক্ষরের করা ওভারটায় ২২ রান তুলে ব্যবধান কমান শামার স্প্রিঙ্গার।

আগামী বুধবার হায়দরাবাদে সিরিজের চতুর্থ ম্যাচ।

এবার রুটকে ছাড়িয়ে স্মিথ, টেস্টে ক্যাচের রেকর্ড নিয়ে ‘ইঁদুর–বিড়াল’ খেলা

No comments:
Post a Comment