ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অজিঙ্ক শিন্ডে

পিছু হটছে না সিজেপি, কাল যন্তর মন্তরে আবার কর্মসূচি ঘোষণা

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অজিঙ্ক শিন্ডে আগামীকাল রোববার দিল্লির আবার যন্তর মন্তরের উদ্দেশে মিছিল করার ঘোষণা দিয়েছেন।

সিজেপির ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে শিন্ডে লেখেন, মোদি সরকার ভয় পাচ্ছে। আমরা আবার একজোট হলে তাদের ক্ষমতার গদি টলে যেতে পারে।

কিন্তু আমরা পিছু হটছি না! আগামীকাল আবার যন্তর মন্তরের উদ্দেশে মিছিল করব। আমাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করব।

একই পোস্টে তিনি একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তাও যুক্ত করেন।

The Modi Govt fears that if we unite again, their throne will be at stake.
But we’re not backing down! We will march to Jantar Mantar again tomorrow and stay there until all our demands are met.
@AjinkyaCJP https://t.co/Z9wJB29bFU
— Cockroach Janta Party - CJP (@Cockroachisback) October 10, 2026

নয়াদিল্লিতে বিরোধীদের আন্দোলন ঘিরে দিনভর যা যা ঘটল

যন্তর মন্তর ২.০ শুরু হয়ে গেছে: অভিজিৎ

#WATCH | Mumbai, Maharashtra: Cockroach Janta Party (CJP) Founder Abhijeet Dipke leaves for Delhi ahead of the protest today at Jantar Mantar. https://t.co/ABZcekAlCS
— ANI (@ANI) October 10, 2026

ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে বলেছেন, ‘তারা যদি আমাকে আটক বা গ্রেপ্তার করতে চায়, করুক। আমি তার জন্য প্রস্তুত। আমাকে গ্রেপ্তার করুক বা আটক করুক, তাতে আমার কিছু যায়-আসে না।’

দিল্লিতে পৌঁছালে আটক করা হবে কি না, জানতে চাইলে এ কথা বলেন অভিজিৎ। এএনআইকে তিনি এসব কথা বলেন।

মুম্বাই থেকে দিল্লির পথে রওনা হয়েছেন অভিজিৎ। এনআই এর প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে দিপকে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন।

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দলীয় নেতা–কর্মীদের নিয়ে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল রাজধানী নয়াদিল্লিতে

দিল্লি ছাড়ার আগে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ লেখেন, ‘যন্তর মন্তর ২.০ শুরু হয়ে গেছে। জ্ঞানেশ কুমার, ভোট চুরিতে আপনার সহায়তা করার দিন শেষ হয়ে গেছে।’

যন্তর মন্তরে আজকের বিক্ষোভে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিও যোগ দেবেন।সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় দিপকেসহ অন্যান্য নেতারা আগেই ঘোষণা দিয়েছিলেন, ১০ অক্টোবর যন্তর মন্তর ২.০-তে অংশ নেবেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি।

অবরুদ্ধ দিল্লি

আন্দোলনে শরিক হতে ভারতে এসে ধ্রুব রাঠি নিজেও বলেছেন, ‘এটা গণতন্ত্র বাঁচানোর লড়াই। ১০ তারিখে কেউ দিল্লি আসতে ভুলবেন না।’

এদিকে সিজেপির পরিকল্পিত বিক্ষোভের আগে কেন্দ্রীয় সরকার দিল্লিতে নিরাপত্তা জোরদার করেছে, যানবাহন চলাচল সীমিত করেছে এবং দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করেছে।

দিল্লিতে কড়া নিরাপত্তা, বিক্ষোভ ঘিরে কী কী বন্ধ, কী কী খোলা

এ নিয়ে গতকাল শুক্রবার ককরোচ জনতা পার্টির নেতারা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার ‘জেন জি-কে ভয় পাচ্ছে, তাই জরুরি অবস্থা’ জারি করেছে।

বেঙ্গালুরু থেকে ফিরে মুম্বাই বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অভিজিৎ আরও বলেন, ‘তরুণদের এত ভয় পেলে পুরো দেশই বন্ধ করে দিন।’

ভোটার তালিকা নিয়ে ভারতে কেন এত ক্ষোভ

Security has been tightened across New Delhi ahead of the Cockroach Janta Party (CJP) protest on Saturday (October 10).
Police personnel have been deployed near Jantar Mantar and Janpath Metro Station, with entry restrictions and heightened security in place.
Photos: PTI
LIVE updates: https://t.co/9ZVHfkVfEQ
— The Indian Express (@IndianExpress) October 10, 2026

বিক্ষোভ ঘিরে দিল্লিতে পুলিশের ‘পিঙ্ক ফোর্স’ মোতায়েন

যন্তর মন্তরে কাকরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে পুলিশের বিশেষ নারী দল ‘পিঙ্ক ফোর্স’ মোতায়েন করা হয়েছে।

সম্প্রতি বিক্ষোভে নারী পুলিশ সদস্যদের সঙ্গে বেশ কিছু অশালীন আচরণের ঘটনার খবর সামনে আসার প্রেক্ষাপটে এ বিশেষ দল মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

#WATCH | Delhi: Pink Force of the Delhi Police deployed for security, ahead of the CJP protest today. They are being deployed in wake of the recent incidents of misbehavior with women Police personnel. https://t.co/OBOMV0oZgA
— ANI (@ANI) October 10, 2026

ধ্রুব রাঠি

গুরুগ্রাম থেকে ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ

জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে ভারতের গুরুগ্রাম পুলিশ। হরিয়ানা রাজ্যের এই এলাকা দিল্লির কাছেই। পুলিশের নির্দেশনা না মানায় তাঁকে আটক করা হয়েছে বলে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে পুলিশ।

দিল্লিতে পূর্বনির্ধারিত বিক্ষোভে যোগ দেওয়ার আগে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার সোসাইটি আবাসিক এলাকায় ধ্রুব রাঠির বাসায় পৌঁছান পুলিশের সদস্যরা।

এর আগে গুরুগ্রাম পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যন্তর মন্তরে চলমান বিক্ষোভে যোগ দিতে ধ্রুব রাঠিকে দিল্লি যেতে নিষেধ করা হয়েছিল।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

কে এই ধ্রুব রাঠি, কীভাবে হয়ে উঠলেন এত জনপ্রিয়

নিরাপত্তা জোরদার করতে নয়াদিল্লিতে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে

নয়াদিল্লিতে বসেছে সিসিটিভি ক্যামেরা, হোটেল–লজে তল্লাশি, আটক ১০০০

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে আজ শনিবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গতরাতে (শুক্রবার দিবাগত রাত) দিল্লিতে অন্তত ১০০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। আজ সকালে আরও প্রায় ১০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

পরিস্থিতি নজরদারিতে দিল্লির বিভিন্ন সংবেদনশীল এলাকায় তিনশ’র বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ভিডিওর পাশাপাশি সেগুলোতে অডিও রেকর্ড করার সক্ষমতাও রয়েছে।

এছাড়া, সংবেদনশীল এলাকাগুলোতে লাউড–স্পিকারে লোকজনকে বিক্ষোভে যোগ না দিতে বলা হচ্ছে। না হলে গ্রেপ্তার ও আইনি ব্যবস্থার মুখোমুখি হওয়ার বিষয়ে সতর্ক করা হচ্ছে।

পুলিশ দিল্লিজুড়ে লজ ও হোটেলে তল্লাশি অভিযান চালাচ্ছে। হোটেল কর্তৃপক্ষকে বিক্ষোভে যোগ দিতে এসেছেন, এমন কাউকে কক্ষ ভাড়া না দিতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এয়ারবিএনবি ও বিভিন্ন বাড়ির মালিকদেরও একই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

দিল্লিতে কড়া নিরাপত্তা, বিক্ষোভ ঘিরে কী কী বন্ধ, কী কী খোলা

বিক্ষোভ এবং পুলিশের প্রতিক্রিয়ার দৃশ্য তাৎক্ষণিকভাবে ধারণ করতে শত শত আলোকচিত্রী ও ভিডিওগ্রাফারও নিয়োগ দেওয়া হয়েছে। কর্মকর্তারা আশা করছেন, এসব পদক্ষেপের মাধ্যমে ঘটনাপ্রবাহের ধারাবাহিকতা নির্ধারণ করা যাবে, যাচাইযোগ্য প্রমাণের সাহায্যে বিভ্রান্তিকর দাবির জবাব দেওয়া যাবে এবং কোনো ঘটনা ঘটলে তদন্তে সহায়তা পাওয়া যাবে।

এ মাসের শুরুতে দিল্লিতে অনুষ্ঠিত বিক্ষোভের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তোলা হয়। এর মধ্যে এক নারী বিক্ষোভকারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। এসব অভিযোগের পর পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে।

যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে আজ মুম্বাই থেকে দিল্লি রওনা হয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দিপকে। এর জের দিল্লির বিমানবন্দরে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস

অভিজিৎ দিপকে

বিক্ষোভ শুরুর আগেই হার মেনেছেন মোদি: অভিজিৎ দিপকে

যন্তর মন্তরে আজ শনিবারের বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লি বিমানবন্দরে পৌঁছেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। দিল্লি যাওয়ার পথে নিরাপত্তাব্যবস্থা জোরদার ও কড়া বিধিনিষেধ আরোপ করায় সরকারের কঠোর সমালোচনা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিজিৎ দিপকে লিখেছেন, ‘আমাদের বিক্ষোভ শুরুর আগেই মোদি পরাজয় মেনে নিয়েছেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় এবং দিল্লি অচল করে দেওয়ার পদক্ষেপ শক্তির লক্ষণ নয়; বরং এমন নেতার লক্ষণ, যিনি নিজের জনগণকেই ভয় পান।’

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আটক হয়েছেন রত্না সিং ও কাব্য কর্ণাটক

#WATCH | Delhi: Security forces detain protesters, including several content creators, in Dhaula Kuan ahead of the CJP protest. https://t.co/lj8GMlNXtO
— ANI (@ANI) October 10, 2026

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে রত্না সিংকে আটক করেছে পুলিশ। তিনি ককরোচ জনতা পার্টির (সিজেপি) আইনি–বিষয়ক প্রধান। সিজেপির পক্ষ থেকে আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে রত্নার আটক হওয়ার বিষয়টি জানানো হয়েছে।

এদিকে জনপ্রিয় আধেয় নির্মাতা (কনটেন্ট ক্রিয়েটর) কাব্য কর্ণাটককেও আটক করার কথা জানা গেছে। তিনি ‘কেকে ক্রিয়েট’ নামে অনলাইনে পরিচিত। সংবাদমাধ্যম এএনআই জানায়, দিল্লির উপকণ্ঠে ধাউলা কউন এলাকা থেকে কাব্যকে আটক করেছে পুলিশ।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর অভিজিৎ দিপকে

অভিজিৎ দিপকেকে উড়োজাহাজের ভেতর থেকে আটক

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে বহনকারী উড়োজাহাজ দিল্লি বিমানবন্দরে অবতরণের পরই সেখানে ঢুকে পড়ে পুলিশ। যন্তর মন্তরে সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার আগেই তাঁকে আটক করা হয়েছে।

পুলিশ উড়োজাহাজে প্রবেশ করার সময় ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচারে যান দিপকে। তাঁর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের ভেতর থেকে দিপকে এবং সিজেপির অন্য দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ।

দিপকের পোস্ট করা ভিডিওতে উড়োজাহাজের ভেতরে হইচই হতে দেখা যায়। সিজেপির সদস্যরা পুলিশের সঙ্গে তর্ক করছিলেন। উড়োজাহাজ থেকে যাত্রীদের নেমে আসা পর্যন্ত অপেক্ষা না করে কেন পুলিশ তাঁদের আটক করতে এসেছে, সে প্রশ্ন তোলেন তাঁরা।

#WATCH | Delhi Police personnel enter the aircraft that was carrying Cockroach Janta Party (CJP) Founder Abhijeet Dipke to Delhi. The flight landed at IGI Airport a few minutes ago.
"...I have come here to be arrested; arrest me," Abhijeet Dipke tells Delhi Police
"No, this is not an arrest. Please cooperate," Delhi Police personnel tell him.
— ANI (@ANI) October 10, 2026

ভিডিওতে দিপকেকে নারী পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনারা আমাদের বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। আসুন, গ্রেপ্তার করুন। আমরা ভয় পাই না।’

তথ্যসূত্র: এনডিটিভি

কড়া নিরাপত্তায় থমকে আছে দিল্লি

দিল্লির বিক্ষোভের আগে রাহুল গান্ধীর পোস্ট, ‘এ সরকারকে বিদায় নিতে হবে’

নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধী। ৭ ফেব্রুয়ারি ২০২৫

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি সামনে রেখে নরেন্দ্র মোদি সরকারের ওপর চাপ বৃদ্ধি করতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কড়া ভাষায় পোস্ট দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি লিখেছেন, ‘এ সরকারকে বিদায় নিতে হবে।’

আজ শনিবার সকালে এক্সে রাহুল গান্ধী লেখেন, ‘জ্ঞানেশ কুমারকে বিদায় নিতে হবে। এ সরকারকেও বিদায় নিতে হবে। এর পরই গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে।’

ज्ञानेश कुमार जाएँगे।
यह सरकार जाएगी।
फिर शुरू होगी लोकतंत्र की मरम्मत। https://t.co/spGmBxgXLn
— Rahul Gandhi (@RahulGandhi) October 10, 2026

উল্লেখ্য, ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আজ ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচি রয়েছে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

পিনারাই বিজয়ন

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন যন্তর মন্তরে আটক

বিক্ষোভে অংশ নিতে দিল্লির যন্তর মন্তরে পৌঁছাতেই কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে আটক করেছে। আজ শনিবার সকালে আটক হন সিপিআই (এম) বা কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্কসবাদী) এ নেতা। পিনারাই আটক হওয়ার খবর নিশ্চিত করেছে দলটি।

সিপিআই-এম আরও জানিয়েছে, কেরালার সাবেক এ মুখ্যমন্ত্রী ছাড়াও দলের সাধারণ সম্পাদক এম এ বেবি, নেতা এমভি গোবিন্দন মাস্টার, এ বিজয়রাঘবন, কে কে শৈলজা, জন ব্রিটাস, কে এন বালাগোপাল, বৃন্দা কারাতকেও যন্তর মন্তর থেকে আটক করেছে পুলিশ।

এদিকে দিল্লিতে শিখদের উপাসনালয় বাংলা সাহিব গুরুদুয়ারা থেকে ৬০ এর বেশি মানুষকে আটক করেছে পুলিশ। বিক্ষোভে অংশ নিতে এসে তাঁরা সেখানে রাতে আশ্রয় নিয়েছিলেন। পুলিশ শুরুতে গুরুদুয়ারার সামনে অবস্থান নেয়। পরে আজ সকালে বিক্ষোভে যাওয়ার জন্য বের হলে তাঁদের আটক করা হয়।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

‘আমরা মোদির চরম স্বৈরশাসনের মধ্যে আছি’: কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেসহ দলটির নেতাদের আটকের ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি এ পরিস্থিতিকে জরুরি অবস্থার চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কেজরিওয়াল লেখেন, ‘এখন আনুষ্ঠানিকভাবেই বলা যায়, আমরা মোদির চরম স্বৈরশাসনের মধ্যে আছি। উড়োজাহাজ থেকে নামার আগেই ককরোচদের গ্রেপ্তার করা নজিরবিহীন ভয়ের বহিঃপ্রকাশ।’

কেজরিওয়াল আরও লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্টতই জানেন, তিনি ভোট চুরি করে নির্বাচনে জিতেছেন। নিজের জালিয়াতি আড়াল করতে তিনি গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছেন।’

পোস্টে কেজরিওয়াল লেখেন, ‘জ্ঞানেশকে বিদায় নিতে হবে, মোদিকেও বিদায় নিতে হবে।’

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

সত্যটা স্পষ্ট, যন্তর মন্তর ২.০ আসছে, ধরপাকড়ের নিন্দা জানিয়ে নেহা বোরা

নেহা বোরা

লিবারেশনের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা যন্তর মন্তরে চলমান বিক্ষোভ ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে ‘বিনা কারণে’ নাগরিকদের আটক করার অভিযোগ তুলেছেন । আজ শনিবার সামাজিক যোগযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে তিনি এ অভিযোগ করেন।

২৯ বছর বয়সী নেহা বোরা দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী। সেই সঙ্গে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী–লেনিনবাদী) লিবারেশন বা সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা শিক্ষার্থী ও তরুণদের আন্দোলনের ‘পোস্টার গার্ল’ হয়ে উঠেছেন এই তরুণী।

এক্স পোস্টে নেহা বোরা লিখেন, ‘শুরুতে রাজধানী পুরোপুরি অচল করে দেওয়া হলো। এখন রাজধানীর ভেতরে থাকা এবং রাজধানীর পথে থাকা নাগরিকদের আটক করা হচ্ছে। পথে পথে ব্যারিকেড দেওয়া হচ্ছে।’

জনপ্রিয় এই ছাত্রনেতা সরকারকে উদ্দেশ্য করে আরও লিখেন, ‘তারা বলছে, তারা ভীত নয়। তারা বলছে, বিক্ষোভ ব্যর্থ হবে। কিন্তু সত্যটা সবার সামনে স্পষ্ট। যন্তর মন্তর ২.০ আসছে!’

তথ্যসূত্র: দ্য হিন্দু

ভারতে শিক্ষার্থী আন্দোলনের মুখ হয়ে ওঠা কে এই নেহা বোরা

তেলাপোকাদের সমর্থনে কর্মসূচি, এবার আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী

মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী

মহাত্মা গান্ধীর প্রপৌত্র ও ‘হাম ভারত কে লগ’ সংগঠনের সভাপতি তুষার গান্ধীকে আটক করেছে মুম্বাই পুলিশ। মুম্বাইয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁর সহযোগীদেরও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে আজ শনিবার বেলা সাড়ে তিনটায় মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে একটি কর্মসূচি আয়োজন করেছিল তুষার গান্ধী সংগঠন। সেখানে যাওয়ার পথে তাঁদের আটক করা হয়।

পুলিশের এক কর্মকর্তা জানান, বান্দ্রা এলাকা থেকে তুষার গান্ধীকে আটক করে ডিএন নগর থানায় নেওয়া হয়েছে। তবে তুষারের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, তাঁকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর সহযোগী ও সংগঠনটির সহসভাপতিকে আন্ধেরি এলাকা থেকে গ্রেপ্তার করে এমআইডিসি থানায় নেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।তবে পুলিশ বলেছে তাঁদের শুধু আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার এক্সে একটি পোস্টের সঙ্গে পোস্টার প্রকাশ করে তুষার গান্ধী মুম্বাইয়ের বাসিন্দাদের আজ বিকেল সাড়ে তিনটায় আগস্ট ক্রান্তি ময়দানের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, কর্মসূচি পালনের অনুমতি চেয়ে কোনো আবেদন জমা পড়েনি। ফলে এ কর্মসূচির অনুমতিও দেওয়া হয়নি।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

বিক্ষোভ ঘিরে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ১০ অক্টোবর ২০২৬, নয়াদিল্লি

যন্তর মন্তর থেকে পাঁচ শতাধিকসহ দিল্লিজুড়ে ৩,৩০০ বিক্ষোভকারী আটক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরের আন্দোলনের জেরে ভারতের রাজধানী দিল্লি এখন কার্যত অবরুদ্ধ। সেখানে ৩৫ হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য গতকাল শুক্রবার শেষ রাত থেকেই প্রস্তুতি নিয়ে আছে আন্দোলনকারীকে শায়েস্তা করবে বলে।

চলছে ব্যাপক ধড়পাকড়। দিল্লি পুলিশের একজন কর্মকর্তা দ্য হিন্দুকে জানান, এরই মধ্যে দিল্লিজুড়ে ৩ হাজার ৩০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে যন্তর মন্তর থেকে পাঁচ শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়।

গত রাত একটা থেকেই বিক্ষোভকারীরা যন্তর মন্তরের দিকে জড়ো হতে শুরু করেন। কিন্তু পুলিশ বেশ সক্রিয় ছিল। যন্তর মন্তরের দিকে যাত্রা করা বাসগুলো এবং দিল্লির বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হাজারো বিক্ষোভকারীকে আটক করা হয়।

দিল্লিতে কড়া নিরাপত্তা, বিক্ষোভ ঘিরে কী কী বন্ধ, কী কী খোলা

এরই মধ্যে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রথম সারির বেশরিভাগ নেতাকে আটক করা হয়েছে। এ তালিকায় আছেন—অভিজিৎ দিপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা, রত্না সিং। আটক করা হয়েছে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি ও কাব্য কর্ণাটককে।

আটক করা হয়েছে বর্ষীয়ান রাজনীতিবিদদেরও। তাঁদের মধ্যে আছেন—কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্কসবাদী) সাধারণ সম্পাদক এম এ বেবি, নেতা এমভি গোবিন্দন মাস্টার, এ বিজয়রাঘবন, কে কে শৈলজা, জন ব্রিটাস, কে এন বালাগোপাল, বৃন্দা কারাত প্রমুখ।

মুম্বাইয়ে আটক করা হয়েছে মহাত্মা গান্ধীর প্রপৌত্র ও ‘হাম ভারত কে লগ’ সংগঠনের সভাপতি তুষার গান্ধীকেও।

তথ্যসূত্র: দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমস

রাতেই ভিডিও বার্তা দেন দিপকে, আটক হলে বিক্ষোভের ভার দেন অজিঙ্কা শিন্ডেকে

IMPORTANT
Until Abhijeet Dipke, Saurav Das and Ashutosh Ranka are in detention, CJP’s Organization In-Charge Ajinkya Shinde will lead this protest at Jantar Mantar.
Abhijeet had pre-recorded this video last night in anticipation of a potential arrest. @AjinkyaCJP https://t.co/WSQ69mKfTV
— Cockroach Janta Party - CJP (@Cockroachisback) October 10, 2026

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের নেতৃত্ব দেবেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতা অজিঙ্কা শিন্ডে। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আগে থেকে ধারন করে রাখা একটি ভিডিওতে বলেছেন, তিনি, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক হলে শিন্ডে বিক্ষোভ চালিয়ে যাবেন।

গ্রেপ্তারের আশঙ্কায় আগের রাতে ভিডিও বার্তাটি ধারণ করেছিলেন দিপকে। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে সিজেপি।

যন্তর মন্তরে আজ সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভের আগে দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজে ঢুকে অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার দিল্লিতে আটক

মানিক সরকার

ভারতের ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারকে দিল্লিতে আটক করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরের বিক্ষোভকে কেন্দ্র করে আজ শনিবার মানিক সরকারকে আটক করা হয়েছে।

মানিক সরকার কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া–মার্কসবাদীর (সিপিআই–এম) নেতা।

তথ্যসূত্র: দ্য হিন্দু

নেহা বোরা

পুলিশ বাসে নেহা বোরা, ঘিরে রেখেছেন বিক্ষোভকারীরা

ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ। তাঁকে একটি পুলিশ বাসে রাখা হয়েছে। বিক্ষোভকারীরা বাসটি ঘিরে রেখেছেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে নেহা বোরা জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের জায়গা বদলে ফেলা হয়েছে। নয়াদিল্লির যন্তর মন্তরের বদলে দিল্লি হাটে স্থানান্তর করা হয়েছে। এমন ঘোষণার পর নেহাকে আটক করা হলো।

২৯ বছর বয়সী নেহা বোরা দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী। সেই সঙ্গে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী–লেনিনবাদী) লিবারেশন বা সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি।

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা শিক্ষার্থী ও তরুণদের আন্দোলনের ‘পোস্টার গার্ল’ হয়ে উঠেছেন এই তরুণী।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

এবার দিল্লিতে আটক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্নায় বসার পর মমতাকে আটক করে দিল্লি পুলিশ। দিল্লির সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছ থেকে মমতা আটক হয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আটক হওয়া সাংসদের মধ্যে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম এবং সাকেত গোখলে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

দিল্লিতে বিক্ষোভ: বিজেপি নেতার মেয়ে আটক

detained near Bangla Sahib for sitting in a park. currently being held in Keshav Puram police station. https://t.co/xQG3hUwAIp
— Yashaswinee Raje Singh (@ywineethepooh) October 10, 2026

দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উত্তর প্রদেশের সাবেক বিধায়ক বিক্রম সিংহের মেয়ে যশস্বিনী রাজে সিংকে আটক করেছে পুলিশ।

অভিজিৎ দিপকের নেতৃত্বে কাকরোচ জনতা পার্টির (সিজেপি) এ বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পুরো দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করতে মোতায়েন করা হয়েছে দিল্লি পুলিশ ও সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেসের ৪০ হাজারের বেশি সদস্য। বসানো হয়েছে ব্যারিকেড ও কাঁটাতারের স্পাইক স্ট্রিপ।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগ এনে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে এ আন্দোলন চলছে।

আটক হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যশস্বিনী রাজে সিং লিখেছেন, ‘পার্কে বসে থাকার কারণে বাংলা সাহিবের কাছ থেকে আটক করা হয়েছে। বর্তমানে কেশব পুরম থানায় রাখা হয়েছে।’

যশস্বিনী উত্তর প্রদেশের ফতেহপুর সদর আসনের প্রভাবশালী বিজেপি নেতা ও সাবেক বিধায়ক বিক্রম সিংহের মেয়ে।

এর আগে, প্রশ্ন ফাঁসের অভিযোগে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে জুন-জুলাই মাসে গড়ে ওঠা ছাত্র আন্দোলনে যোগ দিয়ে বেশ আলোচনায় আসেন যশস্বিনী। সে সময় সিজেপির প্রচারকে সক্রিয়ভাবে সমর্থন জানিয়েছিলেন তিনি।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে পুলিশ।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মাঝে কেজরিওয়ালকে আটক করেছে দিল্লি পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, দিল্লির লোধি এস্টেটে নিজ বাড়ির সামনে থেকে সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে আটক করা হয়েছে।

এ নিয়ে সাবেক চার মুখ্যমন্ত্রীকে আটক করা হলো। এর আগে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার ও কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দু

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। আজ শনিবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাঁকে পুলিশ আটক করেছে

দিল্লিজুড়ে ধরপাকড়: দীপকে, নেহা, মমতা, কেজরিওয়ালসহ আটক প্রায় ৫ হাজার

দিল্লিজুড়ে প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে সিজেপির প্রতিষ্ঠাতা দিপকে, ছাত্রনেতা নেহা বোরা, ইউটিউবার ধ্রুব রাঠি, চারজন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, মানিক সরকার ও পিনারাই বিজয়ন রয়েছেন।

সূত্র: দ্য হিন্দু।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। আজ শনিবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাঁকে পুলিশ আটক করেছে

দিল্লিতে দিপকে আটক, গ্রামের বাড়িতে দাদির মৃত্যু

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আজ শনিবার বিক্ষোভে যোগ দিতে দিল্লিতে পৌঁছানোর পর পুলিশ তাঁকে আটক করে। তাঁকে আটক করার দিনে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় তাঁদের পৈতৃক গ্রামে তাঁর দাদি সাবিত্রীবাঈ শঙ্কর মারা গেছেন। দাদির বয়স হয়েছিল ৮৫ বছর।

দিপকের দাদির মৃত্যুর খবর পেয়ে তাঁর বাবা ভগবান এবং মা অনিতা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দিপকেকে মুক্তি দেওয়া হবে কি না বা শেষকৃত্যের জন্য মহারাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়া হবে কি না, কিংবা তাঁকে মৃত্যুর খবরটি জানানো হয়েছে কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আজ সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কিছুক্ষণ পরই বিমানের ভেতর থেকে দিপকেকে আটক করে পুলিশ। তিনি সিজেপির মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার সঙ্গে মুম্বাই থেকে দিল্লি এসেছিলেন সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আটক সবাইকে আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশন বা পদযাত্রা কর্মসূচি: সোনম ওয়াংচুক

বিক্ষোভ ঘিরে আটক সবাইকে আগামীকালের মধ্যে মুক্তি দেওয়া না হলে অনশন বা পদযাত্রা কর্মসূচির কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক।

ম্যাগসাইসাই পুরস্কারজয়ী শিক্ষাবিদ সোনম ওয়াংচুক আজ এক এক্স বার্তায় বলেছেন, গতকাল যখন আমি আজকের বিক্ষোভে ঐক্য ও শান্তির জন্য আবেদন জানিয়ে একটি বার্তা পোস্ট করেছিলাম, তখন কল্পনাও করতে পারিনি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একটি অঘোষিত জরুরি অবস্থার মধ্যে পড়বে।

INDIA IN A STATE OF UNDECLARED EMERGENCY...
Yesterday when I posted a message appealing for unity & peace in today's protest I had never imagined that the biggest democracy in the world would be under an undeclared EMERGENCY.
I was happy there were so many leaders to lead the movement, but I now learn that they have all been arrested. I hope those arrested will be released soon. I will be compelled to consider an Anshan Fast or Padyatra March if they are not released by tomorrow.
#JantarMantar #protest #CJP #CEC #sonamwangchuk
— Sonam Wangchuk (@Wangchuk66) October 10, 2026

লাদাখের এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ আন্দোলনকর্মী আরও বলেন, আন্দোলনটি পরিচালনার জন্য এত নেতা দেখে খুশি হয়েছিলাম, কিন্তু এখন জানতে পেরেছি যে তাঁদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। আমি আশা করি, গ্রেপ্তার সবাইকে শিগগিরই মুক্তি দেওয়া হবে। আগামীকালের মধ্যে তাঁদের মুক্তি দেওয়া না হলে আমি অনশন বা পদযাত্রা কর্মসূচির কথা বিবেচনা করতে বাধ্য হবো।

তরুণদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার বার্তা রাহুল গান্ধীর, মোদিকে বললেন, ‘আপনার যা খুশি করুন’

তরুণদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বলেছেন, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন। সব পুলিশকে ডাকুন: ১০,০০০, ২০,০০০, ৫০,০০০, আপনার যা ইচ্ছা। সব নেতাকে গ্রেপ্তার করুন। সব তরুণদের গ্রেপ্তার করুন। আমাদের সবাইকে গ্রেপ্তার করুন।’

আজ এক এক্স বার্তা রাহুল গান্ধী এ কথা বলেন। তিনি বলেন, আমি এক দশকেরও বেশি সময় ধরে নরেন্দ্র মোদি এবং আরএসএসের বিরুদ্ধে লড়াই করে আসছি। আপনি যেভাবে আপনার প্রতিপক্ষকে বুঝবেন, আমি তাদের ঠিক সেভাবেই বুঝি—একদম ভেতর থেকে, আমার হাতের তালুর মতো।এই লোকগুলোর মূল বৈশিষ্ট্য হলো কাপুরুষতা।

নরেন্দ্র মোদি, অমিত শাহ, মোহন ভাগবত, জ্ঞানেশ কুমার এবং অজিত দোভাল—এই গল্পের খলনায়কেরা—ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে তাঁদের চারপাশের জায়গা ছোট হয়ে আসছে। আমরা সেই জায়গা ছোট করে আনছি।

I’ve been fighting Narendra Modi and the RSS for over a decade now. I understand them like you would understand your opponent - inside out, like the back of my hand.
The core characteristic of these people is cowardice.
Narendra Modi, Amit Shah, Mohan Bhagwat, Gyanesh Kumar and Ajit Doval, the villains of this story, are slowly finding the space closing around them. We are closing that space.
Mr. Modi, do whatever you want. Call out all the police: 10,000, 20,000, 50,000, whatever you want.
Arrest all the leaders. Arrest all the young people. Arrest us all.
We are surrounding you, and we are not going to back down. Mark my words: we already have the information we need.
We are going to defend our Constitution. We are going to protect the voice of the Indian people. And we are going to ensure that what was done to India over the last 10-15 years will never, ever be done again.
Youth of India, I am proud of you. Keep protesting. We are standing with you.
We are going to ensure that this regime and the people who have attacked our Constitution are defeated.
मैं नरेंद्र मोदी, RSS और इनसे जुड़े लोगों के ख़िलाफ़ एक दशक से भी ज़्यादा समय से लड़ रहा हूँ। मैं अपने विरोधियों को उतनी अच्छी तरह समझता हूँ, जितना कोई भी अपने प्रतिद्वंद्वी को समझता है। मैं इन्हें अंदर तक जानता हूँ, इनकी हर चाल से वाक़िफ़ हूँ।
इन लोगों की सबसे बड़ी पहचान है - कायरता।
नरेंद्र मोदी, अमित शाह, मोहन भागवत, ज्ञानेश कुमार, अजीत डोभाल - इस कहानी के खलनायक - अब धीरे-धीरे घिरते जा रहे हैं। इनके चारों तरफ़ से दायरा सिमट रहा है।
जो करना है, कर लीजिए। जितनी पुलिस बुलानी है, बुला लीजिए - 10 हज़ार, 20 हज़ार, 50 हज़ार, जितनी चाहें बुला लीजिए।
सारे नेताओं को गिरफ़्तार कर लीजिए। सारे युवाओं को गिरफ़्तार कर लीजिए। हम सबको गिरफ़्तार कर लीजिए।
घबराइये मत - हम आपको चारों तरफ़ से घेर रहे हैं, और हम पीछे हटने वाले नहीं हैं।
मेरी बात याद रखिए - हमें जो जानकारी चाहिए, वह हमारे पास पहले से है।
हम अपने संविधान की रक्षा करेंगे। हम हिंदुस्तान की जनता की आवाज़ की हिफ़ाज़त करेंगे। और हम यह सुनिश्चित करेंगे कि पिछले 10-15 सालों में हिंदुस्तान के साथ जो हुआ है, वह दोबारा कभी, किसी भी सूरत में न हो।
हिंदुस्तान के युवाओं, मुझे आप पर गर्व है। अपना विरोध जारी रखिए। हम आपके साथ खड़े हैं।
हम यह सुनिश्चित करेंगे कि इस सरकार और हमारे संविधान पर हमला करने वालों को शिकस्त मिले।
— Rahul Gandhi (@RahulGandhi) October 10, 2026

দাদির মৃত্যু: বাড়ি ফেরার যাত্রায় সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে দিপকেকে: দিল্লি পুলিশ

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে বাড়ি ফেরার যাত্রায় সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। দিপকেকে আজ দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তিনি যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে বিমানযোগে সকালে দিল্লিতে পৌঁছান। পরে খবর পাওয়া যায়, মহারাষ্ট্রে গ্রামের বাড়িতে তাঁর দাদি মারা গেছেন।

দিল্লি পুলিশ জানায়, ‘যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের অনুমতি ছিল না। ওই বিক্ষোভে যোগ দিতে যাচ্ছিলেন বলে তাঁকে আটক করা হয়। পরে অভিজিৎ দিপকের দাদির মৃত্যুর দুর্ভাগ্যজনক খবর পাওয়া যায়। যথাযথ সংবেদনশীলতার সাথে তথ্যটি তাৎক্ষণিকভাবে তাঁকে জানানো হয় এবং শেষকৃত্যের সম্ভাব্য সময়ও তাঁকে অবহিত করা হয়। মানবিকতার খাতিরে তাঁর নিজ শহরে ফেরার যাত্রায় সম্ভাব্য সহায়তার প্রস্তাবও তাঁকে দেওয়া হয়েছে।’ তবে দিপকের কি সিদ্ধান্ত জানিয়েছেন তা উল্লেখ করেনি দিল্লি পুলিশ।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

অভিনেতা ইমরান খানকে আটক করা হয়েছে

মুম্বাইয়ে বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান আটক

মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান বিক্ষোভের সময় অভিনেতা ইমরান খানকে আটক করা হয়েছে। আটকের পর পুলিশ ভ্যান থেকে সেলফি পোস্ট করে তিনি লিখছেন, ‘মনে হচ্ছে আমি ড্রাইভে যাচ্ছি।’

ইমরান খান এই বিক্ষোভ নিয়ে সরব ছিলেন। আগের প্রতিবাদ মিছিলেও সংহতি জানিয়েছিলেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ভারতে অভিনেতা ইমরান খান আটক

বিক্ষোভ ঘিরে আটক ৬ হাজার, বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা

দিল্লিতে বিক্ষোভ ঘিরে আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ৬ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এই পরিস্থিতিতেও বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আটক ব্যক্তিদের মধ্যে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, ছাত্রনেতা নেহা বোরা, পশ্চিমবঙ্গে সাবেক মুখ্যমন্ত্রী মমতা, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারও আছেন।

মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান বিক্ষোভের সময় অভিনেতা ইমরান খানকে আটক করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

নেহা বোরা

নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়েছে

অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে ছেড়ে দিয়েছে পুলিশ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ পোস্ট দিয়ে এ কথা জানিয়েছেন।

নেহা বোরা লিখেছেন, ‘পুলিশ আমার ফোনটি নিয়ে নিয়েছিল। এখন আমি আমার ফোন ফেরত পেয়েছি। ময়দান গড়ি থানা থেকে নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে।’

সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলনকারী অন্যতম মুখ নেহা বোরাকে আজ সকালে আটক করা হয়েছিল।

UPDATE
My phone had been taken away by the police. I got my phone back now. Women have also been released from Maidan Garhi PS.
— Neha (@neha_aisa) October 10, 2026

ভারতে শিক্ষার্থী আন্দোলনের মুখ হয়ে ওঠা কে এই নেহা বোরা

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লির পুলিশ

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে পুলিশ। দিল্লিতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে আজ তাঁদের আটক করা হয়েছিল।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, আজ শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মমতাকে ছেড়ে দেওয়া হয়। তাঁর সঙ্গে আটক বাকি তৃণমূল নেতাদেরও ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিয়ালকেও ছেড়ে দেওয়া হয়েছে। জাফরপুর কালান পুলিশ স্টেশন থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

Sunday, October 11, 2026
পিছু হটছে না সিজেপি, কাল যন্তর মন্তরে আবার কর্মসূচি ঘোষণা
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment