আপনি কি অবিবাহিত? তাহলে পেতে পারেন বিনা খরচে ফিনল্যান্ড ঘুরে আসার সুযোগ - অজানা ১০১

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Wednesday, November 04, 2026

আপনি কি অবিবাহিত? তাহলে পেতে পারেন বিনা খরচে ফিনল্যান্ড ঘুরে আসার সুযোগ

নতুন কোনো দেশ ঘুরে দেখার সুযোগ, তার ওপর বিমানভাড়া, হোটেল, খাবারসহ পুরো ভ্রমণের খরচও যদি বহন করে সেই দেশ, তাহলে এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! ভ্রমণপিপাসুদের জন্য এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইউরোপের দেশ ফিনল্যান্ড।

ছবির মতো সুন্দর দেশ ফিনল্যান্ড

ফিনল্যান্ড পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’ বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন অবিবাহিতকে চার দিনের জন্য বিনা মূল্যে এই ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত ব্যক্তিরা ফিনল্যান্ডে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি অংশ নেবেন বিশেষ ডিনার ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে। এই ভ্রমণের বিমানযাত্রার আসা-যাওয়ার টিকিট, ব্যক্তিগত কক্ষসহ হোটেলে থাকার ব্যবস্থা, খাবার এবং নির্ধারিত কার্যক্রমের সব খরচ বহন করবে ভিজিট ফিনল্যান্ড।

কেন এই আয়োজন

‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই উদ্যোগের মূল উদ্দেশ্য ফিনল্যান্ডের খাবার ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যটকদের কাছে তুলে ধরা। টানা ৯ বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পাওয়া ফিনল্যান্ডের খাবারদাবার এখনো আন্তর্জাতিক অঙ্গনে তেমন পরিচিতি পায়নি।
চলতি বছরের ২০ অক্টোবর আসে এই ঘোষণা। এতে ফিনল্যান্ড সরকারের কর্মসংস্থান ও অর্থনীতি মন্ত্রণালয়ের অধীন সরকারি সংস্থা বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি জিমেনেজ বলেন, ‘এবার আমরা নতুন কিছু অভিজ্ঞতা দিতে ভ্রমণকারীদের আমন্ত্রণ জানাচ্ছি।’

মিরপুরের ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র ওয়াওজা এন্টারটেইনমেন্ট মিউজিয়াম হলে কী কী আছে, কেন যাবেন

‘ভিজিট ফিনল্যান্ড’ বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন অবিবাহিতকে চার দিনের জন্য প্রায় বিনা মূল্যে ফিনল্যান্ড ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছে

পেছনের কারণ

ফিনল্যান্ডের জনপ্রিয় এক ডেটিং প্রবণতার নাম ‘সিঙ্কুকোরি’, যার অর্থ ‘সিঙ্গেল ঝুড়ি’। দেশটির কিছু সুপারমার্কেটে অবিবাহিত ব্যক্তিরা নিজেদের পরিচয় জানান দিতে গোলাপি রঙের শপিং বাস্কেট ব্যবহার করেন। এর মাধ্যমে তাঁরা অন্যদের জানান যে তাঁরা সঙ্গী খুঁজছেন এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে আগ্রহী। এ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই ধারণাকেই এবার সুপারমার্কেটের বাইরে নিয়ে এসেছে ফিনল্যান্ডের জাতীয় পর্যটন সংস্থা ভিজিট ফিনল্যান্ড।

কী কী সুযোগ-সুবিধা থাকছে

২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে চার দিনের এই ভ্রমণ আয়োজন অনুষ্ঠিত হবে। নির্বাচিত ১৬ জনের মধ্যে আটজন যাবেন ফিনল্যান্ডের রাজধানী সমুদ্রতীরের হেলসিংকিতে এবং বাকি আটজন যাবেন দেশটির লেকল্যান্ড অঞ্চলের শহর তাম্পেরেতে। আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এক বিশেষ নৈশভোজ।
প্রতিটি শহরে আটজন আন্তর্জাতিক অতিথির সঙ্গে যোগ দেবেন স্থানীয় দুই অবিবাহিত ফিনিশ নাগরিক। তাঁদের জন্য থাকবে দেশটির খ্যাতনামা শেফদের তৈরি বিশেষ খাবারের আয়োজন। হেলসিংকির রাতের খাবারের মেনু তৈরি করেছেন ক্যাফে সাভোয়ার প্রধান শেফ অ্যাডেলে কিন্নুনেন, যাঁকে দেখা গেছে ফিনল্যান্ডের ‘মাস্টারশেফ প্রফেশনালস’-এ। তাম্পেরের মেনু তৈরি করেছেন রেস্তোরাঁ ‘গোস্তা’র কর্ণধার এবং মর্যাদাপূর্ণ রন্ধন প্রতিযোগিতা বোকুজ দোরে ফিনল্যান্ডের প্রতিনিধি হেনরি তিক্কানেন।

আসলেই কি থাকছে ‘ব্লাইন্ড ডেট’-এর সুযোগ

এই আয়োজনে অংশগ্রহণকারীরা নিজের পছন্দমতো শহর বেছে নিতে পারবেন না। আয়োজকেরা তাঁদের হেলসিংকি অথবা তাম্পেরেতে পাঠাবেন। অংশগ্রহণ নিশ্চিত করার পরই জানা যাবে কে কোন শহরে যাচ্ছেন।

‘ব্লাইন্ড ডেট’ নাম হলেও এখানে কোনো ম্যাচমেকিং বা জুটি মিলিয়ে দেওয়ার ব্যবস্থা নেই। নৈশভোজগুলো সাজানো হয়েছে মূলত দলগত অভিজ্ঞতা হিসেবে, একান্ত ডেট হিসেবে নয়। তাই ভ্রমণে গিয়ে যে কারও সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হবে, এমন নিশ্চয়তা দিচ্ছে না আয়োজকেরা।

২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে চার দিনের এই ভ্রমণ আয়োজন অনুষ্ঠিত হবে।

আবেদন করবেন যেভাবে

বিশ্বের যেকোনো দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী অবিবাহিত ব্যক্তিরা এ উদ্যোগে আবেদন করতে পারবেন। তবে ফিনল্যান্ডের নাগরিক ও দেশটিতে বসবাসকারীরা এ সুযোগের আওতায় থাকবেন না। আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে দুটি ধাপে। প্রথমে ইংরেজিতে তৈরি একটি ভিডিওতে একটিমাত্র প্রশ্নের উত্তর দিতে হবে, ‘ডিনার ডেটে আপনি কী খাবার পরিবেশন করবেন এবং কেন?’
এরপর ভিডিওটি ইনস্টাগ্রাম, টিকটক অথবা ইউটিউবে প্রকাশ করতে হবে। ভিডিওর সঙ্গে ব্যবহার করতে হবে #FinnishDinnerDate হ্যাশট্যাগ। সেই সঙ্গে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে ভিজিট ফিনল্যান্ডের অ্যাকাউন্ট ট্যাগ করতে হবে।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি

যাঁরা ভিডিও সবার জন্য উন্মুক্ত করতে চান না, তাঁদের জন্যও আছে বিকল্প। ইনস্টাগ্রাম ও টিকটকে ভিডিও ‘পাবলিক’ রাখতে হবে। তবে ইউটিউবে ভিডিওটি ‘আনলিস্টেড’ হিসেবে আপলোড করা যাবে। এতে ভিডিওটি সবার সামনে প্রদর্শিত হবে না, কেবল লিংক থাকা ব্যক্তিরাই সেটি দেখতে পারবেন।
দ্বিতীয় ধাপ হিসেবে ভিডিও প্রকাশের পর ভিজিট ফিনল্যান্ডের অফিশিয়াল আবেদন ফরম পূরণ করতে হবে। সেখানে প্রকাশিত ভিডিওর লিংক যুক্ত করতে হবে। আবেদনকারীদের ভিডিও মূল্যায়ন করবে একটি বিচারক প্যানেল। তাঁদের বিবেচনায় থাকবে ভিডিওর সৃজনশীলতা, নিজস্বতা এবং প্রশ্নের উত্তরে ব্যক্তিগত অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরার ধরন।
বিভিন্ন দেশ, বয়স ও সামাজিক পটভূমির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় আয়োজকেরা। এ জন্য আবেদনকারীদের নিজেদের ধারণ করা ভিডিও ও নিজস্ব অডিও ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

জরুরি পরিস্থিতির জন্য খাবার-পানি মজুত করতে বলছে বিভিন্ন দেশ, কিসের আশঙ্কা

এই ভ্রমণে ফিনিশ খাবার চেখে দেখার সুযোগ থাকছে

আবেদনের শেষ সময় কবে

আবেদনের শেষ সময় ২০২৬ সালের ১০ নভেম্বর, ফিনল্যান্ডের স্থানীয় সময় বেলা ১১টা ৫৯ মিনিট। বাংলাদেশ সময় অনুযায়ী, একই দিন বেলা ৩টা ৫৯ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে আবেদন।
নির্বাচিত ১৬ জনের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হবে। পাশাপাশি ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে।
তবে নির্বাচিত ব্যক্তিদের জন্য আছে একটি গুরুত্বপূর্ণ শর্ত। বিজয়ী ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে জবাব না দিলে আয়োজকেরা তাঁর পরিবর্তে অন্য কাউকে ভ্রমণের সুযোগ দিতে পারবেন। আগ্রহীরা বিস্তারিত নিয়মাবলি ও আবেদনপ্রক্রিয়া জানতে ঘুরে দেখতে পারেন ভিজিট ফিনল্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইটে (visitfinland.com)।
সূত্র: ভিজিট ফিনল্যান্ড

শীতলক্ষ্যা থেকে গভীর রাতে ডাঙায় উঠে আসত যে রহস্যময় মাছ

No comments:

Post a Comment