চঞ্চল চৌধুরী থেকে নিলয়–হিমির নাটক, ঈদের চতুর্থ দিন টিভিতে কী দেখবেন - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Tuesday, March 24, 2026

চঞ্চল চৌধুরী থেকে নিলয়–হিমির নাটক, ঈদের চতুর্থ দিন টিভিতে কী দেখবেন


সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, চলচ্চিত্র, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের তৃতীয় দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

মাছরাঙা
বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ফড়িয়া। অভিনয়ে খায়রুল বাসার, সাফা কবির। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক মেইন কাস্টিং। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। রাত ৮টায় নাটক সাবলেট কাপল। অভিনয়ে নিলয়, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ভ্যাজাল জামাই। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জু্ঁই। রাত ১০টা ২০ মিনিটে নাটক প্রিয় নামে ডেকো। অভিনয়ে জোভান, তটিনী। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম বউয়ের অফিস। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।

এনটিভি
বেলা ১টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক কুলীন সমাচার। অভিনয়ে আহসান হাবিব নাসিম, নাসরিন অনু, মাসুম বাশার, মিলি বাশার। বেলা ২টা ২০ মিনিটে টেলিফিল্ম তোমার জন্য। অভিনয়ে তানিয়া বৃষ্টি, প্রান্তর দস্তিদার। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক পা পিছলে আলুর দম। অভিনয়ে মীর রাব্বি, প্রিয়ন্তী উর্বী, মাখনুন সুলতানা মাহিমা, আবু হুরায়রা তানভীর। রাত ৮টায় নাটক শেষ চিঠি। অভিনয়ে পার্থ শেখ, নওবা তাহিয়া। রাত ৯টা ১০ মিনিটে নাটক মাছের কাঁটা। অভিনয়ে মোশাররফ করিম, মীম চৌধুরী। রাত ১১টা ৫ মিনিটে নাটক আমাদের সুখ দুঃখ। অভিনয়ে মুশফিক আর ফারহান, কেয়া পায়েল।

আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘মিউজিক লাউঞ্জ’। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক মুশকিল আসান। অভিনয়ে শামীম হাসান সরকার, শখ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক চলার পথে। অভিনয়ে আরশ খান, সামিরা খান মাহি। রাত ৮টা ৩০ মিনিটে নাটক শালা সুমুন্দি। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, তানজিম হাসান অনিক। রাত ৯টা ৩০ মিনিটে নাটক আকাশ পানে আসক্ত। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি।

‘আকাশ পানে আসক্ত’ নাটকে হিমি ও নিলয়। ফেসবুক থেকে

দীপ্ত
দুপুর ১২টা ১০ মিনিটে ‘আমাদের ছবি আমাদের গান’। সন্ধ্যা ৭টায় নাটক সেদিন ঝড়ের রাতে। অভিনয়ে প্রান্তর দস্তিদার, রুকাইয়া জাহান চমক। রাত ৮টায় নাটক বারান্দার ওপারে। অভিনয়ে সাদ সালমি নাওভী, জান্নাত জিম, দীপা খন্দকার। রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ভাইজান। রাত ১০টায় নাটক জাদুকর মোতালেব ২। অভিনয়ে মোশাররফ করিম, অথৈ। রাত ১১টা ৫ মিনিটে নাটক সুখ অসুখের গল্প। অভিনয়ে সাফা কবির, পার্থ শেখ।

নাগরিক
রাত ৮টায় সাত পর্বের নাটক ব্ল্যাক মানি। অভিনয়ে পূজা চেরী, রুবেল, ইন্তেখাব দিনার। রাত ৮টা ৪৫ মিনিটে নাটক জ্ঞানী গনি-০২। অভিনয়ে শরাফ আহমেদ জীবন, সালহা খানম নাদিয়া। রাত ১০টায় সেলিব্রিটি শো ‘তারায় তারায়’। রাত ১১টায় লাইভ: বাংলা বাউল। শিল্পী: সাগর বাউল, পুষ্পিতা মিত্র।

দুরন্ত
সকাল ৯টা ও বেলা ১টা ৩০ মিনিটে ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’। সকাল ৯টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘মা-বাবাই সেরা’। সকাল ১০টা ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’। সকাল ১০টা ৩০ মিনিটে ‘দুষ্টু মিষ্টি’। বেলা ১টায় ধারাবাহিক নাটক হৈ হৈ হল্লা-সিজন ৩। বেলা ২টা ও সন্ধ্যা ৭টায় ‘দুরন্ত ফ্যামিলি’।

No comments:

Post a Comment