আলোচিত ‘দৃশ্যম ৩’, ওটিটিতে আরও যা দেখবেন - অজানা ১০১

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Friday, June 19, 2026

আলোচিত ‘দৃশ্যম ৩’, ওটিটিতে আরও যা দেখবেন

এই সপ্তাহে ওটিটিতে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

‘দৃশ্যম ৩’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
২০১৩ সালে মুক্তির পরই ব্যাপক জনপ্রিয়তা পায় দৃশ্যম। জিতু জোসেফের মালয়ালম থ্রিলারটির সিক্যুয়েলও পরে ব্যাপক প্রশংসিত হয়। একইভাবে ব্যবসায়িক সাফল্য পায় হিন্দি রিমেক দুটিও। এই ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রে আছেন জর্জ কুট্টি, একজন সাধারণ কেব্‌ল ব্যবসায়ী। কিন্তু পরিবারকে বাঁচাতে তাঁর বুদ্ধির সঙ্গে টক্কর দিতে পারে কম মানুষই। এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা দৃশ্যম ৩ গত ২১ মে মুক্তির পরেই ২০০ কোটি রুপির বেশি আয় করে। সিনেমাটি এবার ওটিটিতে মুক্তি পেয়েছে। জর্জের চরিত্রে আগের মতোই আছেন মোহনলাল। আরও অভিনয় করেছেন মীনা, আনসিবা হাসান, এসথার অনিল।

‘আই উইল ফাইন্ড ইউ’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
জনপ্রিয় থ্রিলার লেখক হারলান কোবেনের উপন্যাস অবলম্বনে মিনি সিরিজটি বানিয়েছেন রবার্ট হাল। গল্পের কেন্দ্রে ডেভিড বারোজ। একসময় সুখী পরিবারের মানুষ ছিলেন তিনি। কিন্তু নিজের ছোট ছেলেকে হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। পাঁচ বছর কারাগারে কাটানোর পর ডেভিডের জীবনে আসে এক বিস্ময়কর মোড়। তাঁর সাবেক শ্যালিকা ও সাংবাদিক র‍্যাচেল মিলস এমন একটি ছবি ও তথ্য নিয়ে আসে, যা ইঙ্গিত দেয়—ডেভিডের ছেলে হয়তো এখনো জীবিত! আট পর্বের সিরিজটিতে অভিনয় করেছেন স্যাম ওয়ার্থিংটন, ব্রিট লোয়ার, মাইলো ভেন্টিমিগ্লিয়া।

‘আই উইল ফাইন্ড ইউ’–এর পোস্টার। ছবি: আইএমডিবি

‘সুগার ২’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি+
দিনক্ষণ: চলমান
প্রথম মৌসুমে সিরিজটি ছিল ক্ল্যাসিক গোয়েন্দা রহস্যকাহিনি। কিন্তু শেষ দিকে জানা যায়, জন সুগারের পরিচয়ের পেছনে লুকিয়ে আছে একটি বড় সায়েন্স-ফিকশন রহস্য। সেই টুইস্টই সিরিজটিকে অন্য মাত্রায় নিয়ে যায়। নতুন মৌসুমে জন সুগার লস অ্যাঞ্জেলেসের কোরিয়াটাউন এলাকায় এক নিখোঁজ ব্যক্তির খোঁজে নামেন।

‘সুগার ২’–এর দৃশ্য। আইএমডিবি

ওই ব্যক্তি একজন উদীয়মান বক্সারের বড় ভাই, রহস্যজনকভাবে যিনি হারিয়ে গেছেন। তদন্ত করতে গিয়ে তিনি গ্যাং অপরাধ, দুর্নীতি এবং বড় এক ষড়যন্ত্রের মুখোমুখি হন। একই সঙ্গে তিনি নিজের হারিয়ে যাওয়া বোনের সন্ধানও চালিয়ে যান। স্যাম ক্যাটলিনের সিরিজটিতে অভিনয় করেছে কলিন ফারেল, জিন হা, রেমন্ড লি প্রমুখ।

ওটিটিতে আসছে ‘দৃশ্যম ৩’, কবে কোথায় দেখা যাবে ছবিটি

‘থুকরা কে মেরা পেয়ার ২’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: জিওহটস্টার
দিনক্ষণ: চলমান
প্রেম, প্রতিশোধ ও পারিবারিক বিরোধের ওপর ভিত্তি করে নির্মিত রোমান্টিক–থ্রিলার সিরিজটি প্রথম মৌসুম মুক্তির পরই প্রশংসিত হয়; এবার এসেছে দ্বিতীয় কিস্তি। এবারের মৌসুমে দেখা গেছে বাবা ও স্বামীর মৃত্যুর পর পরিস্থিতি সামাল দিতে কুলদীপের সঙ্গে জুটি বাঁধে শানবিকা। কিন্তু সে কি পারবে নিজের শক্ত অবস্থান তৈরি করতে—এমন গল্প নিয়ে এগিয়ে চলে কাহিনি। সিরিজটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ধবল ঠাকুর ও সঞ্চিতা বসু। পরিচালনা করেছেন শ্রদ্ধা পাসি জয়রথ।

No comments:

Post a Comment