<p>যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে বৃষ্টি ঝরছে, গ্যালারিতে রোনালদোর নামে স্লোগান আর মাঠে নিজেদের প্রথম ম্যাচে লড়াইয়ে নামা দুই দল। কাগজে-কলমে ফেবারিট ছিল পর্তুগাল, কিন্তু বিশ্বকাপের মঞ্চে ডিআর কঙ্গো দেখিয়েছে দুর্দান্ত সাহস ও সামর্থ্য। জোয়াও নেভেসের গোলে পিছিয়ে পড়েও তারা ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ড্র করে নেয়। মাঠ ও মাঠের বাইরের আবেগঘন কিছু মুহূর্ত নিয়ে এই ছবির গল্প।</p><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-17/vuf5unnf/1.JPG" /><figcaption>বৃষ্টির মধ্যে রোনালদোর জার্সি গায়ে স্টেডিয়ামের বাইরে পর্তুগালের সমর্থকেরা। হিউস্টন, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ১৭ জুন ২০২৬</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-17/vzg2xqx3/2.JPG" /><figcaption>ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে নিজ দেশের পতাকা ও রঙে সজ্জিত ডিআর কঙ্গোর সমর্থকেরা। হিউস্টন, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ১৭ জুন ২০২৬ </figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-17/vs5fjjgt/3.JPG" /><figcaption>গ্যালারিতে শোভা পাচ্ছে ব্রুনো ফার্নান্দেজ ও ক্রিস্টিয়ানো রোনালদোর বিশাল ব্যানার। ম্যাচ শুরুর আগে পর্তুগিজ সমর্থকদের উচ্ছ্বাস। হিউস্টন, টেক্সাস, যুক্তরাষ্ট্র ১৭ জুন ২০২৬</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-17/7elk6fb2/4.JPG" /><figcaption>খেলা শুরুর আগে দর্শকে ঠাসা হিউস্টন স্টেডিয়ামের ভেতরের দৃশ্য। হিউস্টন, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ১৭ জুন ২০২৬</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-17/yu5z3jja/5.JPG" /><figcaption>ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীতের সময় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ডিআর কঙ্গোর খেলোয়াড়েরা। হিউস্টন, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ১৭ জুন ২০২৬</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-17/8a4xv768/6.jpg" /><figcaption>ম্যাচ শুরুর আগে করমর্দন করছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ও ডিআর কঙ্গোর শঁসেল মবেম্বা। হিউস্টন, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ১৭ জুন ২০২৬</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-17/v6a245u3/7.JPG" /><figcaption>বলের দখল নিয়ে লড়াইয়ে ডিআর কঙ্গোর সেড্রিক বাকাম্বু ও পর্তুগালের রেনাতো ভেইগা। হিউস্টন, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ১৭ জুন ২০২৬</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-17/2lk87jeh/8.JPG" /><figcaption>আক্রমণে উঠে আসা নুনো মেন্দেসকে ঘিরে ডিআর কঙ্গোর খেলোয়াড়েরা। হিউস্টন, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ১৭ জুন ২০২৬</figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-17/97hur515/9.JPG" /><figcaption>জালে বল জড়িয়ে পর্তুগালকে এগিয়ে দেন জোয়াও নেভেস। হিউস্টন, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ১৭ জুন ২০২৬ </figcaption></figure><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-06-17/axnvu45w/10.JPG" /><figcaption>হাজার মাইল দূরে লিসবনের সমর্থক সমাবেশেও একই উল্লাস—জোয়াও নেভেসের গোলের পর আনন্দে ফেটে পড়েন পর্তুগালের সমর্থকেরা। লিসবন, পর্তুগাল, ১৭ জুন ২০২৬</figcaption></figure>
Thursday, June 18, 2026
বিশ্বকাপের মঞ্চে কঙ্গোর চমক, হতাশ পর্তুগাল
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment