দুই আলিয়া–পাগলু - অজানা ১০১

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Wednesday, June 10, 2026

দুই আলিয়া–পাগলু

মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে ছিল ম্যায় ওয়াপাস আউংগা ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠান। তবে শেষ পর্যন্ত নতুন ছবির প্রচারণা ছাড়িয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে বলিউডের দুই প্রজন্মের শিল্পীদের আন্তরিক সম্পর্কের জমাটি আয়োজন। এতে নাসিরুদ্দিন শাহ অভিনয় নিয়ে নিজের দর্শন তুলে ধরেন। আর শর্বরী বাগ ও বেদাঙ্গ রায়না জানান, আলিয়া ভাটের প্রতি তাঁদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা।

অনুষ্ঠানে ছবিতে কাজ করার অভিজ্ঞতা ও তাঁর চরিত্র সম্পর্কে প্রশ্ন করা হলে নাসিরুদ্দিন শাহ প্রথমে রসিকতার সুরে বলেন, ‘আগে ছবিটা দেখুন, তাহলেই সব জানতে পারবেন।’ তাঁর এই জবাবে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। তবে পরক্ষণেই অভিনয় ও চলচ্চিত্র নির্মাণ নিয়ে নিজের গভীর উপলব্ধির কথা তুলে ধরেন এই বর্ষীয়ান অভিনেতা।

নাসিরুদ্দিন বলেন, ‘আমার মনে হয়, কোনো অভিনেতার সাফল্যের পুরো কৃতিত্বই নির্ভর করে লেখক ও পরিচালকের ওপর। লেখা যদি ঠিক না হয়, তাহলে পৃথিবীর সেরা অভিনেতাও কিছু করতে পারবেন না।’

দীর্ঘ অভিনয়জীবনের প্রসঙ্গ টেনে নাসিরুদ্দিন আরও বলেন, ‘অনেক ছবিতে আমি খুব খারাপ অভিনয় করেছি। এতটাই খারাপ যে আমার ছেলে মাঝরাতে ইউটিউবে সেই ছবিগুলো দেখে আমাকে ঘুম থেকে ডেকে বলে, “পাপা, আপনার একটা ছবি চলছে।” তখন এমন একটা ভাব করি যে শুনিনি, ঘুমাচ্ছি। ঘুমের অভিনয় চালিয়ে যাই!’

পরিচালক ইমতিয়াজ আলীর প্রশংসা করতেও ভোলেননি নাসিরুদ্দিন, ‘ইমতিয়াজ অসাধারণ চিত্রনাট্য, সুন্দর সংলাপ ও প্রভাবশালী দৃশ্য লিখেছেন। তিনি সেই বিরল পরিচালকদের একজন, যিনি অভিনেতাদের কাছ থেকে সেরাটা বের করে আনতে বারবার রিটেক নেন এবং অত্যন্ত ভালোবাসা দিয়ে কাজ করান।’

অনুষ্ঠানের আরেকটি আলোচিত বিষয় ছিল আলিয়া ভাটকে ঘিরে শর্বরী ও বেদাঙ্গের মন্তব্য। সম্প্রতি আলিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যায় ওয়াপাস আউংগা ছবির গান ‘মাসকারা’ শেয়ার করে পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই প্রসঙ্গ উঠতেই শর্বরী বলেন, ‘আমার মনে হয়, ও এটা নিছক ভালোবাসা থেকেই করেছে। আমাদের সবার প্রতি, এমনকি ইমতিয়াজ স্যারের প্রতিও ওর যে শ্রদ্ধা ও ভালোবাসা, সেখান থেকেই এই পোস্ট। আলিয়া এমনিতে হিসেবি মানুষ নয়। ওর সত্যিই গানটা ভালো লেগেছিল।’

শর্বরী আরও বলেন, ‘আমি নিশ্চিত, কান চলচ্চিত্র উৎসবে ও ভীষণ ব্যস্ত ছিল। তারপরও আমাদের জন্য সময় বের করে বড় মনের পরিচয় দিয়েছে। আমাদের জীবনে এমন একজন “চিয়ারলিডার” আছে বলে আমরা কৃতজ্ঞ। আলিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার অসাধারণ ছিল। ভবিষ্যতে আরও অনেক কিছু দেখানোর জন্য আমি মুখিয়ে আছি।’

‘ম্যায় ওয়াপাস আউংগা’ সিনেমায় অভিনয় করেছেন শর্বরী ও বেদাঙ্গ

সমালোচনা উপেক্ষা করে ‘দ্য রাজাসাব’-এর দৌড়

অনুষ্ঠানে জিগরা ছবিতে আলিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানান বেদাঙ্গ রায়না, ‘এটা কিন্তু প্রথমবার নয় যে ও এমন কিছু করল। শুটিংয়ের প্রথম দিন আমি খুব নার্ভাস ছিলাম। একজন নতুন অভিনেতা হিসেবে আলিয়ার মতো অভিনেত্রীর সঙ্গে দৃশ্য করতে হবে, এটা ভাবাই চাপের ছিল। কিন্তু ও নিশ্চিত করেছিল, আমি যেন স্বস্তিতে থাকি। বারবার খোঁজ নিয়েছে, পাশে থেকেছে। আমাকে আপন করে নিয়েছে।’

বেদাঙ্গ আরও বলেন, ‘শর্বরীর সঙ্গে যখনই আলিয়াকে নিয়ে কথা বলি, ওর অভিজ্ঞতাও প্রায় একই রকম। তখনই বোঝা যায়, আলিয়া আসলে কেমন মানুষ। ও নিছক ভালোবাসা থেকেই এটা করেছে। নিশ্চয়ই গানটা ওর ভালো লেগেছে, তাই পোস্ট করেছে। আর সে কারণেই আমরা ওকে এত ভালোবাসি।’

একপর্যায়ে শর্বরী হেসে বলেন, ‘মূলকথা হলো, আমরা দুজনই আলিয়া–পাগলু।’ বলে নেওয়া ভালো, শর্বরীকে আগামী দিনে আলিয়া ভাটের সঙ্গে আলফা ছবিতে দেখা যাবে। ছবিটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। অন্যদিকে জিগরা ছবিতে অভিনয়ের জন্য এখনো প্রশংসা পাচ্ছেন বেদাঙ্গ রায়না।

প্রেম, স্মৃতি, অপেক্ষা ও অপূর্ণ ভালোবাসার গল্পে বানানো ম্যায় ওয়াপাস আউংগা মুক্তি পাচ্ছে ১২ জুন।

No comments:

Post a Comment